চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএসসির ফল পুনর্নিরীক্ষার জন্য যা করবেন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:১০ পূর্বাহ্ণ ০৪, মে ২০১৭
শিক্ষা
A A
ফল

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশের পর অনেক শিক্ষার্থীই আশানুরূপ ফল না পেয়ে পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে চান। এবারো তাদের জন্য সে সুযোগ রেখেছে মাধ্যমিক শিক্ষা বোর্ড। ফল প্রকাশের পরদিন থেকে পরবর্তী ৬ দিন (৫মে থেকে ১১মে) পর্যন্ত যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে শিক্ষার্থীরা পুনর্নিরীক্ষার জন্য আবেদন করতে পারবেন।

পুনর্নিরীক্ষার প্রক্রিয়াটি পরোপুরি মোবাইল ফোন নির্ভর। তবে ফলাফল জানার ক্ষেত্রে যেকোনো মোবাইল অপারেটর ব্যবহারের সুযোগ থাকলেও পুনর্নিরীক্ষায় শুধুমাত্র রাষ্ট্রায়ত্ত মোবাইল অপারেটর টেলিটক ব্যবহারের সুযোগ রয়েছে। তাই আবেদনে ইচ্ছুক পরীক্ষার্থীদের টেলিটক ব্যবহার করে আবেদন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।

পুনর্নিরীক্ষার আবেদনের শুরুতে মোবাইলের মেসেজ অপশনে গিয়ে RSC টাইপ করে স্পেস দিয়ে নিজ বোর্ডের নামের শুরুর তিন অক্ষর লিখতে হবে। এরপর স্পেস দিয়ে রোল নম্বর লিখে আবারো স্পেস দিয়ে যে বিষয়ে আবেদন করতে চাইছে সে বিষয়ের কোড লিখে 16222 এ নম্বরে পাঠিয়ে দিতে হবে। যেমন: RSC RAJ 123456 103 লিখে 16222 নম্বরে পাঠিয়ে দিতে হবে।

তবে একটি এসএমএসে একাধিক বিষয়ের জন্য আবেদন করার সুযোগ রয়েছে। এজন্য বিষয় কোড গুলো পর্যায়ক্রমে ‘কমা’ দিয়ে লিখতে হবে। ফিরতি এসএমএসে চার্জ/খরচ ( প্রতি বিষয় ১২৫ টাকা এবং যে বিষয়ে দুটি পত্র রয়েছে তার জন্য ২৫০ টাকা) জানিয়ে একটি পিন নম্বর দেয়া হবে। পিন নম্বরটি সংরক্ষণ করতে হবে।

আবেদনে সম্মত হলে আবারও RSC টাইপ করে স্পেস দিয়ে YES টাইপ করতে হবে। এরপর যোগাযোগের জন্য সার্বক্ষণিক খোলা থাকে এমন একটি মোবাইল নম্বর দিয়ে পুনরায় 16222 এই নম্বরে পাঠিয়ে দিলে পুনর্নিরীক্ষার জন্য নিবন্ধন সম্পন্ন হবে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএসসি ও সমমানের ফলাফল
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT