চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএমই ফাউন্ডেশনের দায়িত্বে অধ্যাপক মাসুদুর রহমান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:৪৫ অপরাহ্ণ ০৯, সেপ্টেম্বর ২০২০
অর্থনীতি
A A

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই) নতুন চেয়ারপার্সন হিসেবে আনুষ্ঠানিকভাবে যোগদান করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান।

বুধবার এসএমই ফাউন্ডেশন সহকারী মহাব্যবস্থাপক (জনসংযোগ) মুহাম্মদ মোরশেদ আলমের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

গত ৭ সেপ্টেম্বর অধ্যাপক ড. মো. মাসুদুর রহমানকে এসএমই ফাউন্ডেশনের চেয়ারপার্সন হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে শিল্প মন্ত্রণালয়।

ড. মো. মাসুদুর রহমান প্রতিষ্ঠানটির সপ্তম চেয়ারপার্সন হিসেবে যোগদান করলেন।

এসএমই ফাউন্ডেশনের বিজ্ঞপ্তিতে বলা হয়, অধ্যাপক ড. মো. মাসুদুর রহমান ১৯৮৮ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগ থেকে স্নাতক এবং ১৯৮৯ সালে স্নাতকোত্তর ডিগ্রি অর্জনের পর ১৯৯৬ সালে যুক্তরাজ্যের সালফোর্ড বিশ্ববিদ্যালয় থেকে মাস্টার্স এবং ২০১০ সালে যুক্তরাজ্যের ওয়েলস ইন্সটিটিউট বিশ্ববিদ্যালয় থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করেন।

এছাড়া তিনি ২০১৭ সাল থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জের স্বতন্ত্র পরিচালক হিসেবেও দায়িত্ব পালন করছেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স কমিটির সদস্য হিসাবেও দায়িত্ব পালন করেছেন।

Reneta

ড. মো. মাসুদুর রহমান বিভিন্ন দেশি-বিদেশি উন্নয়ন সহযোগী প্রতিষ্ঠান ও বাণিজ্যিক প্রতিষ্ঠানে পরামর্শক হিসাবে কাজ করেছেন।

গত ১৭ জুন কে এম হাবিব উল্লাহ’র মৃত্যুতে ফাউন্ডেশনের চেয়ারপার্সনের পদ শূন্য হয়। এরপর এই পদে নিয়োগ প্রক্রিয়া শুরু হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএমইএসএমই ফাউন্ডেশন
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT