চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এসএ গেমসে সোনা চান টাইগ্রেস কোচ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:৩৭ অপরাহ্ণ ২৪, নভেম্বর ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রত্যাশিত সাফল্য না এলেও কোচ-অধিনায়কের কণ্ঠে প্রায়ই শোনা যায় একটা কথা, ধীরে ধীরে উন্নতি করছে মেয়েদের ক্রিকেট। ম্যাচে তার যথাযথ প্রতিফলন ঘটাতে প্রয়োজন ব্যাটিংয়ে ধারাবাহিকতা। জাতীয় দলের ভারতীয় হেড কোড অঞ্জু জৈন এবং টি-টুয়েন্টি অধিনায়ক সালমা খাতুনের ভাবনার জায়গা একই- ব্যাটিং।

পাকিস্তান সফর করে আসা মেয়েদের সামনে নতুন অ্যাসাইনমেন্ট সাউথ এশিয়ান গেমস (এসএ)। আগামী ১ থেকে ১০ ডিসেম্বর নেপালে বসবে এসএ গেমসের ত্রয়োদশ আসর। এবার যুক্ত হয়েছে ছেলে ও মেয়েদের ক্রিকেট।

ক্রিকেট ইভেন্টের জন্য মিরপুরে পুরোদমে অনুশীলন শুরু করে দিয়েছে মেয়েরা। দল ঘোষণা হয়ে গেছে আগেই। চোটের কারণে যেতে পারছেন না সেরা অলরাউন্ডার রুমানা আহমেদ। এ ক্রিকেটার ছাড়া পুরো জাতীয় দলটাই যাচ্ছে নেপাল।

রোববার অনুশীলনের পর বাংলাদেশ কোচ অঞ্জু জানালেন এসএ গেমসে দলের লক্ষ্য সোনা জয়, ‘স্বর্ণ ছাড়া কোনো কিছু নিয়ে ভাবতে চাচ্ছি না। আমরা গেল এক বছরে অনেক উন্নতি করেছি। তবু একটা বিষয় নিয়ে দুশ্চিন্তা রয়েছে, ব্যাটিংয়ে ধারাবাহিকতা। আমাদের এই জায়াগায় ধারাবাহিক হতে হবে। বোলিং এবং ফিল্ডিংয়ে আমরা উন্নতি করেছি যা চোখে পড়ছে। কিন্তু ব্যাটিংয়ে আমাদের আরও ধারাবাহিক হতে হবে।’

‘আমরা যেখান থেকে শুরু করেছিলাম সেখান থেকে অনেকদূর এগিয়েছি, ভালো উন্নতি করেছি। মেয়েরা চেষ্টা চালিয়ে যাচ্ছে, আশা করছি দ্রুত আরও উন্নতি করবে। তারপরও মনে করি ব্যাটিংয়ে বাড়তি মনোযোগ দিতে হবে আমাদের। স্কোরবোর্ডে ভালো রান তুলতে হবে।’

টাইগ্রেস অধিনায়ক সালমার ভাবনাজুড়েও ব্যাটিং, ‘শেষ এশিয়া কাপের পর বিশ্বকাপে আমরা ভালো করতে পারিনি। ব্যাটসম্যানরা রান করতে পারেনি। বাছাইপর্বেও সেরাটা খেলতে পারিনি। আরও ভালো খেলতে পারতাম। তারপরও আমরা চ্যাম্পিয়ন হয়ে এসেছি। এরপর পাকিস্তান সফরে গেলাম, ইমার্জিং কাপে খেলতে গেলাম। সব সময়েই ব্যাটিং নিয়ে কাজ করছি। আমাদের বোলিংয়ের বিপক্ষে কোনো দল ১১০-১২০ এর উপর করতে পারছে না। ইংল্যান্ড-ওয়েস্ট ইন্ডিজও আমাদের বিপক্ষে সুবিধা করতে পারেনি। তবে আমি চাইব ব্যাটিংটা ধারাবাহিক হোক।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এসএ গেমসবাংলাদেশ নারী ক্রিকেট দললিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT