চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি

No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে ইরান

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪২ পূর্বাহ্ন ২৮, জানুয়ারি ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

ইরাককে একমাত্র গোলে হারিয়ে তিন ম্যাচ হাতে রেখেই এশিয়ার প্রথম দল হিসেবে কাতার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে মধ্যপ্রাচ্যের দেশ ইরান। 

স্থানীয় সময় বৃহস্পতিবার তেহরানের আজাদি স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইয়ের ‘এ’ গ্রুপের ম্যাচের ৪৮ মিনিটে মেহদি তারেনির গোলেই টানা তৃতীয়বার ও মোট ষষ্ঠবারের মতো বিশ্বকাপের টিকেট কাটে ডারগান স্কোসিচের শিষ্যরা।

গ্রুপের আরেক ম্যাচে লেবাননের বিপক্ষে ১-০ গোলে জিতে বিশ্বকাপ ফুটবলে খেলার পথে এক পা দিয়ে রেখেছে সাউথ কোরিয়া। সিরিয়াকে ২-০ গোলে হারিয়ে সরাসরি বিশ্বকাপ খেলার ক্ষীণ আশা বাঁচিয়ে রেখেছে সংযুক্ত আরব আমিরাত।

‘এ’ গ্রুপে সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে ছয় দলের মধ্যে শীর্ষস্থানে ইরান। সমান ম্যাচে পাঁচ জয় ও দুই ড্রয়ে ১৭ পয়েন্ট নিয়ে দুই নম্বরে সাউথ কোরিয়া ও ৯ পয়েন্ট নিয়ে তিন নম্বরে সংযুক্ত আরব আমিরাত।

অপরদিকে ওমানকে ১-০ গোলে হারিয়ে ‘বি’সাত ম্যাচে ছয় জয় ও এক ড্রয়ে ১৯ পয়েন্ট নিয়ে সুবিধাজনক অবস্থানে রয়েছে সৌদি আরব। চীনকে ২-০ গোলে হারানো জাপান সমান ম্যাচে পাঁচ জয় ও দুই হারে ১৫ পয়েন্ট নিয়ে দুই নম্বরে আছে। চার জয়, এক ড্র ও দুই হারে ১৪ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে ভিয়েতনামের বিরুদ্ধে ৪-০ গোলে জেতা অস্ট্রেলিয়া।

এশিয়া অঞ্চলের বাছাইয়ে দুই গ্রুপের সেরা দুটি করে দল সরাসরি বিশ্বকাপে খেলতে পারবে। তৃতীয় হওয়া দুই দলের ম্যাচের বিজয়ী দল দক্ষিণ আমেরিকা অঞ্চলের পঞ্চম দলের সঙ্গে প্লে-অফে খেলবে।

Jui  Banner Campaign
ট্যাগ: অস্ট্রেলিয়াইরানকাতার বিশ্বকাপ-2022জাপানবিশ্বকাপ বাছাইলিড স্পোর্টসসাউথ কোরিয়াসৌদি আরব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

সংসদের প্রথম অধিবেশন সম্ভাব্য সময় জানালেন স্বরাষ্ট্রমন্ত্রী

ফেব্রুয়ারি ২১, ২০২৬

বৈশ্বিক আসরে রান্না করে খেতে হয়েছে পাকিস্তানি খেলোয়াড়দের, তদন্তের নির্দেশ প্রধানমন্ত্রীর

ফেব্রুয়ারি ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

বাগেরহাটে বিএনপির ওয়ার্ড কার্যালয় পুড়ে ছাই

ফেব্রুয়ারি ২১, ২০২৬

রাফীর নায়কবিহীন সিনেমার পোস্টারে চার নায়িকা, ঈদে মুক্তি

ফেব্রুয়ারি ২১, ২০২৬

পুলিশকে ‘অরাজনৈতিক’ রাখার কথা বললেই কি সম্ভব?

ফেব্রুয়ারি ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT