চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়ান মঞ্চে রোমান সানার আরেকটি পদক

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:০০ অপরাহ্ন ১০, সেপ্টেম্বর ২০১৯
অন্যান্য খেলা, স্পোর্টস
A A

গত জুনে বাংলাদেশকে বিশ্বমঞ্চে প্রথম পদক এনে দিয়েছিলেন আর্চার রোমান সানা। দেশের প্রথম আর্চার হিসেবে সরাসরি অলিম্পিকে জায়গা করে নিয়ে নাম লিখিয়েছেন ইতিহাসে। বাংলার কৃতি তিরন্দাজের কৃতিত্ব এখানেই থেমে থাকেনি। এবার এশিয়ান মঞ্চেও আরেকটি পদক এনে দিলেন লাল-সবুজের এই ‘রবিন হুড’!

ফিলিপিন্সে এশিয়া কাপ ওয়ার্ল্ড র‍্যাঙ্কিং টুর্নামেন্টের কোয়ালিফিকেশন রাউন্ড (স্টেজ ৩) পুরুষদের রিকার্ভ ইভেন্টে রুপা জিতেছেন রোমান সানা। চলতি বছর থাইল্যান্ডে একই আসরে (স্টেজ-১) রুপা জিতেছিলেন এই আর্চার।

৭২০ স্কোরের মধ্যে ৬৭১ স্কোর গড়েন সানা। ৬৮৯ পয়েন্টে এই ইভেন্ট থেকে সোনা জিতেছেন মালয়েশিয়ার খায়রুল আনোয়ার মোহাম্মদ। ৬৪৪ ও ৬৪২ স্কোর করে যথাক্রমে ২০ এবং ২১তম হয়েছেন বাংলাদেশের অন্য দুই আর্চার তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল।

নারীদের রিকার্ভ ইভেন্টে খুব বেশি সাফল্য পায়নি বাংলাদেশ। ৬২৩ স্কোরে ১৪ হয়েছেন নারী আর্চার বিউটি রায়।

রিকার্ভ পুরুষ দলগত ইভেন্টে ৯ দলের মধ্যে বাংলাদেশ হয়েছে চতুর্থ। রোমান সানা, তামিমুল ইসলাম ও মোহাম্মদ হাকিম আহমেদ রুবেল মিলে স্কোর গড়েছেন ১৯৫৭। মিশ্র ইভেন্টেও বাংলাদেশ হয়েছে চতুর্থ। সানা ও বিউটি রায় মিলে স্কোর গড়েছেন ১২৯৪।

Jui  Banner Campaign
ট্যাগ: আর্চারিরোমান সানালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

চলতি বিশ্বকাপে সর্বোচ্চ সংগ্রহ গড়ে ওমানকে হারল আয়ারল্যান্ড

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগ্রহীত

সন্দীপ চক্রবর্তী হতে পারেন বাংলাদেশে ভারতের পরবর্তী হাইকমিশনার

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

সংবিধান অনুযায়ী রাষ্ট্রপতিই পড়াবেন নতুন মন্ত্রিসভার শপথ: মন্ত্রিপরিষদ সচিব

ফেব্রুয়ারি ১৪, ২০২৬

ভারত-পাকিস্তান মহারণ: পরিসংখ্যান কী বলছে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
ছবি: সংগৃহীত

আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে

ফেব্রুয়ারি ১৪, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT