চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এশিয়া কাপ কোয়ালিফায়ার ক্যাম্প

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৯:৩৪ অপরাহ্ণ ১৪, মে ২০২২
ফুটবল, স্পোর্টস
A A

এএফসি এশিয়ান কাপ ফুটবল কোয়ালিফায়ার ও ইন্দোনেশিয়ার বিপক্ষে ফিফা টায়ার-১ এর ম্যাচকে সামনে রেখে জাতীয় দলের ফুটবলারদের প্রশিক্ষণ ক্যাম্প ডেকেছে বাফুফে। আগামী ১৬ তারিখের মধ্যে ২১ সদস্যের প্রাথমিক দলকে ক্যাম্পে যোগদানের নির্দেশ দিয়েছে ফেডারেশনটি।

এএফসি কাপ খেলতে বসুন্ধরা কিংস এখন ভারতে। দলে আছেন আনিসুর রহমান জিকো, বিশ্বনাথ ঘোষ, কাজী তারিক রায়হানের মতো বাংলাদেশ জাতীয় দলের অনেকে নিয়মিত ফুটবলারই। তাই টুর্নামেন্ট শেষ করে আগামী ২৬ তারিখ তাদের ক্যাম্পে যোগদান করতে নির্দেশ দিয়েছে বাফুফে।

২০২৩ এশিয়া কাপ ফুটবল কোয়ালিফায়ারের মঞ্চ তৈরি হয়েছিল চীনে। দেশটিতে করোনা সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় আসর সরিয়ে নেয়া হয়েছে মালয়েশিয়ায়। ৮ জুন কুয়ালালামপুরে বাহরাইনের বিপক্ষে প্রথম ম্যাচে মাঠে নামবে জামাল-তপুরা।

ই’ গ্রুপে থাকা আরেক প্রতিপক্ষ তুর্কমেনিস্তানের বিপক্ষে মাঠে নামবে ১১ জুন। ১৪ জুন শেষ ম্যাচে স্বাগতিক মালয়েশিয়ার পরীক্ষায় পরবে হাভিয়ের কাবরেরা দল। লাল-সবুজ জার্সিধারীদের সবকটি ম্যাচ গড়াবে কুয়ালালামপুরের ন্যাশনাল স্টেডিয়াম বুকিত জলিল স্টেডিয়ামে।

এশিয়ান কাপ ফুটবলের চূড়ান্ত পর্বে মোট ২৪টি দল অংশ নেবে। এশিয়ার শীর্ষ ১৩ দল চূড়ান্ত পর্বে খেলার টিকেট আগেই পেয়েছে। স্বাগতিক থাকায় সরাসরি খেলার ক্থা ছিল চীনের। ভেন্যু পরিবর্তন হওয়ায় ঠিক কী হবে চীনের ভাগ্যে, তা এখনও জানায়নি এএফসি। বাছাইপর্বের ছয় গ্রুপের চ্যাম্পিয়ন ও সেরা পাঁচ রানার্সআপ মিলিয়ে চূড়ান্ত পর্বে পা রাখবে ১১ দল

প্রাথমিক দলঃ শহিদুল আলম সোহেল, আশরাফুল রানা, মিতুল মারমা, মোহাম্মদ নাঈম, আসিফ হোসেন, টুটুল হোসেন বাদশা, রিয়াদুল হাসান রাফি, রহমত মিয়া, রায়হান হাসান, ইসা ফয়সাল, আবু সাইদ, জামাল ভুঁইয়া, মেরাজ হোসেন অপি, ফয়সাল আহমেদ ফাহিম, সাদউদ্দিন, হেমন্ত ভিনসেন্ট বিশ্বাস, সোহেল রানা, পাপন সিং, নাবীব নেওয়াজ জীবন, রাকিব হোসাইন ও জাফর ইকবাল।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাফুফেমালয়েশিয়ালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

বাংলাদেশ নৌবাহিনীর বহরে যুক্ত হলো জাপানের ৫টি আধুনিক পেট্রোল বোট

জুলাই ৩, ২০২৬

অফিস চলাকালে বেসরকারি হাসপাতালে ডাক্তারের প্র্যাকটিস, ক্যামেরা দেখেই পালানোর অভিযোগ

জুলাই ৩, ২০২৬

মোহাম্মদপুরে বিএনপি নেতা হত্যায় প্রধান অভিযুক্ত রিপনসহ ৪ জন গ্রেপ্তার

জুলাই ৩, ২০২৬

আয়াতুল্লাহ আলী খামেনির দাফনের সাত দিনের আনুষ্ঠানিকতা শুরু

জুলাই ৩, ২০২৬

৪ কোটি টাকার ‘তছনছ’-এ ৪ কোটিই লস!

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT