চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের শারীরিক অবস্থার অবনতি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:২০ অপরাহ্ণ ৩০, জুন ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
এরশাদের জানাযা

জাতীয় পার্টির চেয়ারম্যান (জাপা) এবং সাবেক রাষ্ট্রপতি জেনারেল হুসেইন মুহাম্মদ এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে বলে জানিয়েছেন তার ছোট ভাই জিএম কাদের।

রোববার জাপা কার্যালয়ে সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

জি এম কাদের জানান, রোববার সকাল থেকে এরশাদের শারীরিক অবস্থার অবনতি হয়েছে। এর আগে শনিবার পর্যন্ত তার শারীরিক অবস্থার ৫০ শতাংশ উন্নতি হয়েছিল৷ কিন্তু ফুসফুসে ইনফেকশন দেখা দেয়ায় তার শারীরিক অবস্থার অবনতি হয়। এখন তাকে অক্সিজেন সাপোর্ট দিয়ে রাখা হয়েছে।

জি এম কাদের বলেন, সকালের পর অবস্থার আর অবনতি হয়নি৷ দেশের বাইরে উন্নত চিকিৎসার জন্য নিয়ে যেতে পরিবার প্রস্তুত রয়েছে জানিয়ে তিনি বলেন, এ মুহূর্তে সিএমএইচের চিকিৎসায় আমাদের আস্থা আছে। চিকিৎসকরা প্রয়োজন মনে করলে তাকে বিদেশে নেয়া হবে। ভাইয়ের শারীরিক অবস্থার উন্নতি হতে পারে বলে চিকিৎসকরা ধারণা করছেন।

তিনি বলেন, মিডিয়াতে প্রচার হয়েছে অর্থের অভাবে পার্টির চেয়ারম্যানের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না এটা সম্পূর্ণ ভুল। আমার যা কিছু আছে সর্বস্ব দিয়ে হলেও ভাইকে সুস্থ করার জন্য আমি ব্যয় করতে প্রস্তুত। তাছাড়া তিনি তো এখনো সংসদের বিরোধীদলীয় নেতা। তিনি সাবেক রাষ্ট্রপতি ও সেনাপ্রধান, তার চিকিৎসার অর্থ রাষ্ট্রও দিবে।

এদিকে গত বৃহস্পতিবার পার্টির মহাসচিব মশিউর রহমান রাঙ্গা জাতীয় সংসদে বলেছিলেন, অর্থের অভাবে হুসেইন মুহম্মদ এরশাদের চিকিৎসা করা সম্ভব হচ্ছে না। এই কথা কেন বলা হয়েছিল জানতে চান সাংবাদিকরা।

Reneta

এসময় মহাসচিব রাঙ্গা বলেন, সংসদে বলা আমার বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হয়েছে মিডিয়াতে। আমি মূলত বিএনপি নেতা হারুনের বক্তব্যের প্রেক্ষিতে বলেছিলাম। এরশাদকে দুর্নীতিবাজ প্রমাণ করার জন্য বিএনপির দেশে-বিদেশে গোয়েন্দা সংস্থা লাগিয়েছিল। কিন্তু কোনো দুর্নীতি খুঁজে পায়নি। আল্লাহ বিচার দুনিয়াতে করে দেখায়। খালেদা জিয়া আজ দুর্নীতির দায়ে জেলে আছেন। অথচ এরশাদ দুর্নীতি না করায় নিজের চিকিৎসার জন্য তার কাছে কোন অর্থ আজ নেই। 

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন পার্টির প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ, সৈয়দ সৈয়দ আবু হোসেন বাবলা, সুনীল শুভ রায় প্রমুখ।

শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহাম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এরশাদের শারীরিক অবস্থাজিএম কাদের
শেয়ারTweetPin

সর্বশেষ

ট্রিলিয়ন ডলার অর্থনীতির লক্ষ্য নিয়ে আজ জাতীয় বাজেট

জুন ১১, ২০২৬

এগিয়ে থাকবে বেলজিয়াম, নকআউটের লড়াইটা মিশর ও ইরানের

জুন ১০, ২০২৬

আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

জুন ১০, ২০২৬

বিশ্বকাপের মঞ্চে বয়স শুধু সংখ্যা: ৪০ পেরিয়েও ইতিহাস গড়া ২০ কিংবদন্তি

জুন ১০, ২০২৬

সংসদ সদস্যদের জন্য ‘বাজেট হেল্পডেস্ক’ উদ্বোধন করলেন স্পিকার

জুন ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT