চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এরশাদের দ্বিতীয় জানাযা জাতীয় সংসদে অনুষ্ঠিত

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:৪৮ পূর্বাহ্ণ ১৫, জুলাই ২০১৯
- সেমি লিড, বাংলাদেশ
A A
সংসদে এরশাদের দ্বিতীয় জানাযা

জাতীয় পার্টির চেয়ারম্যান এবং সংসদের বিরোধী দলীয় নেতা হুসেইন মুহম্মদ এরশাদের দ্বিতীয় নামাজে জানাযা জাতীয় সংসদের টানেলে অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল পৌনে ১০টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে এরশাদের মরদেহবাহী গাড়ি জাতীয় সংসদের উদ্দেশে রওনা হয়। পরে ১০টা ৫০ এর দিকে সংসদের টানেলে তার জানাযা হয়।

প্রথমে জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় নামাজে জানাযা হওয়ার কথা থাকলেও বৃষ্টির কারণে টানেলে জানাযার নামাজ আদায় করা হয়।

রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ এবং সংসদ সদস্যরাসহ অনেকেই জানাযায় অংশ নেন। জানাযা শেষে রাষ্ট্রপতিসহ অন্যরা ফুল দিয়ে মরহুমের প্রতি শ্রদ্ধা জানান।

এরপর এরশাদের প্রতি শ্রদ্ধা জানানোর উদ্দেশ্যে জাতীয় পার্টির কাকরাইল অফিসে মরদেহ নেয়া হবে।

সাধারণ জনগণের সুবিধার্থে তৃতীয় জানাযা হবে বাদ আছর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে।

Reneta

দুই রাত সিএমএইচের হিমঘরে এরশাদের মরদেহ রাখা হবে বলে জানানো হয়েছে। বলে এরশাদের উপ-প্রেস সচিব খন্দকার দেলোয়ার জালালী জানিয়েছেন।

১৬ জুলাই সকাল ১০টায় হেলিকপ্টার যোগে মরদেহ রংপুরে নেয়া হবে। রংপুর জেলা স্কুল মাঠে অথবা ঈদগাহ মাঠে বাদ জোহর চতুর্থ জানাযা ওইদিন বিকেলে ঢাকায় বনানী সামরিক কবরস্থানে এরশাদকে দাফন করা হবে।

বুধবার গুলশান আজাদ মসজিদে এরশাদের কুলখানি হবে বলে সাংবাদিকদের জানান দলের মহাসচিব মশিউর রহমান রাঙা।

রোববার সকাল পৌনে ৮টার দিকে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় মারা যান এরশাদ।

এর আগে শারীরিক অবস্থা খারাপ হয়ে পড়লে গত ২৬ জুন হুসেইন মুহম্মদ এরশাদকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছিল। তিনি ফুসফুসে সংক্রমণসহ বয়সজনিত বিভিন্ন রোগে ভুগছিলেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এইচ এম এরশাদএইচএম এরশাদএরশাদহুসেইন মুহম্মদ এরশাদহুসেইন মুহাম্মদ এরশাদ
শেয়ারTweetPin

সর্বশেষ

বিসিপিএস-এর সভাপতি হলেন ডা. মওদুদ হোসেন আলমগীর

জুন ১৬, ২০২৬

সিনেপ্লেক্সের সামার ফেস্টে চলবে চার আলোচিত সিনেমা

জুন ১৬, ২০২৬

বেনজীরকে ফেরাতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দুদকের অনুরোধপত্র

জুন ১৬, ২০২৬

চৌর্যবৃত্তির প্রাথমিক সত্যতা: ঢাবি অধ্যাপক রিদওয়ানুল হকের বিরুদ্ধে তদন্ত কমিটি

জুন ১৬, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে প্রধানমন্ত্রী কোন দলের সমর্থক!

জুন ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT