চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ‘ভুঁড়িওয়ালা’ পাহাড় লইয়া কী করিবে চট্টগ্রাম!

নাজিম আল শমষেরনাজিম আল শমষের
১২:৫০ অপরাহ্ণ ২২, অক্টোবর ২০১৯
ফুটবল, স্পোর্টস
A A

চট্টগ্রাম থেকে: দুলকি চালে হেলেদুলে মাঠে নামলেন। চেহারা দেখতে অনেকটা ক্রিস গেইলের মতো। ক্রিকেটের গেইল ৪০ বছর বয়সেও ধরে রেখেছেন ঈর্ষণীয় ফিটনেস। আর ঘানা থেকে উড়িয়ে আনা এই ফুটবলার ৩৩ বছরেই বিশাল এক ভুঁড়ির মালিক! নাম প্রিন্স ট্যাগো। ২০১০ সালে ঘানার হয়ে বিশ্বকাপ খেলার অভিজ্ঞতা আছে তার। কিন্তু হলে কী হবে। এ বয়সেই ফিটনেসের যা অবস্থা তাতে বিশ্বকাপ খেলা এক খেলোয়াড়কে মাঠে নামাতেও দ্বিধায় চট্টগ্রাম আবাহনী কোচ মারুফুল হক!

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ উপলক্ষে এক ঝাঁক অভিজ্ঞ বিদেশি উড়িয়ে এনেছে টুর্নামেন্টের স্বাগতিক চট্টগ্রাম আবাহনী। অন্তত তিন বিদেশির আছে ইউরোপা লিগে খেলার অভিজ্ঞতা। আর চিন্দুমা ম্যাথিউ আগে থেকেই পরিচিত বাংলাদেশের ফুটবলের সঙ্গে। খেলেন আরামবাগের হয়ে।

গ্রুপ ‘এ’তে নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের টিসি স্পোর্টসকে ৪-১ গোলে হারিয়ে শুভ যাত্রা করেছে চট্টগ্রাম আবাহনী। সেই ম্যাচে জোড়া গোল করেন চিন্দুমা ম্যাথিউ। আরেক গোল এসেছে মন্টেনেগ্রোর খেলোয়াড় রতকোভিচ লুকার থেকে। বিদেশিদের জ্বলে ওঠার ম্যাচে সংবাদ মাধ্যমের চোখ খুঁজে ফিরছিল আরেক বিদেশি প্রিন্স ট্যাগোকে। ড্যানিয়েল কলিন্দ্রেসের পর শেখ কামাল টুর্নামেন্টে দ্বিতীয় বিশ্বকাপ মানের খেলোয়াড় তিনি। অথচ, তাকে মাঠেই নামালেন না চট্টগ্রাম কোচ! বিশ্বকাপে খেলার অভিজ্ঞতা আছে অথচ এমন খেলোয়াড়কে কেনো বসিয়ে রাখলেন কোচ মারুফুল, সেই জিজ্ঞাসা ছিল অনেকের।

দলের হয়ে দ্বিতীয় অনুশীলনে নামার পরই আসলে বোঝা গেল কেনো ঘানা জাতীয় দলের হয়ে ৭ গোল করা ট্যাগোকে বসিয়ে রেখেছিলেন মারুফ। অনুশীলনের জন্য যে জার্সি বরাদ্দ তা বাকি সবার গায়ে ঠিকঠাক চেপে গেলেও ট্যাগোকে মনে হয়েছে মোটেও সুবিধা করতে পারছেন না একই জার্সিতে! বোঝাই গেল জার্সি তার গায়ে একদমই ফিট করছে না। কারণটা অবশ্যই সেই ভুঁড়ি। এক ভুঁড়ির কারণে জার্সি যেন অনেকটাই ছোট হয়ে গেছে!

কেবল জার্সিই নয়, চলনবলনে মোটেও ক্ষিপ্র নন ট্যাগো। বাকি সতীর্থরা যেখান বল পায়ে বেশ ছন্দে, তাকে মনে হচ্ছিল কেমন যেন অস্বস্তিতে ভুগছেন। সবার সঙ্গে হাল্কা অনুশীলন, স্ট্রেচিং করলেও মূল অনুশীলনে কেবল বল পায়ে শটই নিলেন। বাকিদের নিয়ে তখন মূল অনুশীলনে ব্যস্ত চট্টগ্রাম কোচ। ইয়ং এলিফ্যান্টসের বিপক্ষে পরের ম্যাচেও যে মূল একাদশে জায়গা হচ্ছে না বোঝা গেল তাতেই।

ক্রিকেটে খানিকটা মোটা হলেও মানদণ্ডে টিকে যেতে পারলে জাতীয় দলে খেলা অসম্ভব কিছু নয়। বাংলাদেশের আকরাম খান, আফগানিস্তানের মোহাম্মদ শাহজাদরা তাই বিশাল ভুঁড়ি নিয়েও স্বচ্ছন্দে চালিয়ে গেছেন নিজেদের ক্রিকেট ক্যারিয়ার।

Reneta

কিন্তু ফুটবল গতির খেলা। ক্ষিপ্রতায় ডিফেন্ডারদের হারানোতেই একজন ফরোয়ার্ডের মুন্সিয়ানা। একজন ফুটবলারের যেমন ফিটনেস থাকা জরুরী, তেমনটা হারিয়ে বসেছেন ট্যাগো। ২০১০ সালের ঘানার সেই দলের ট্যাগোর সঙ্গে এই ট্যাগোর আকাশ পাতাল তফাত। সোনালী দিন তো দূরের কথা বাংলাদেশে রুপালি সময়টাও উপহার দিতে পারবেন কিনা সেটা বোঝা যেত মাঠে নামতে পারলে। ট্যাগোর যা অবস্থা তাতে কোচ তো বটেই সন্দিহান খোদ সতীর্থরাই।

কেমন দেখলেন প্রিন্স ট্যাগোকে? বাংলাদেশ ও শেখ কামাল টুর্নামেন্টে চট্টগ্রাম আবাহনীকে নেতৃত্ব দেয়া জামাল ভুঁইয়াকে এই প্রশ্ন করতেই হেসে দিলেন এক চোট। বললেন, ‘প্রিন্স তো বিশ্বকাপে খেলেছে। ইউরোপের অনেক ক্লাবেও খেলেছে। তবে এই মুহূর্তে ওর ফিটনেসের কী অবস্থা তা বলতে পারবো না।’

প্রায় একই কথা বললেন মারুফুল হকও। ট্যাগো ভবিষ্যতে চট্টগ্রাম আবাহনীর হয়ে খেলবেন কিনা সেটা না জানা গেলেও আপাতত ক্লাব কাপের চলতি আসরে যে খেলছেন না সেটির ইঙ্গিত দিলেন তিনি, ‘সে এসেছে ম্যাচের একদিন আগে। আর ওর শরীরের যা ফিটনেস। সময় লাগবে।’

‘ওর খেলা নিয়ে কোনো সন্দেহ নেই। ওর খেলা বিশ্বকাপে দেখেছি। তবে ম্যাচ খেলার মতো ফিটনেস এখন পর্যন্ত তৈরি হয়নি। আর টুর্নামেন্টে খেলা হবে কিনা সেটাও বলা যাচ্ছে না। হতে পারে আমরা ফাইনালে চলে গেলাম। সেক্ষেত্রে আমরা হয়তো ১০ দিন সময় পেলাম। হতে পারে এই সময়ের মধ্যেই খেলার মতো ফিটনেস চলে আসবে তার। হয়তো সেক্ষেত্রে খেলার সুযোগ পেতেও পারে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সিজেডএম ও আলবুখারী ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সমঝোতা স্মারক স্বাক্ষর

জুলাই ৩, ২০২৬

কেপ ভার্দের বিপক্ষে এক ‘কঠিন’ ম্যাচ হবে আর্জেন্টিনার

জুলাই ৩, ২০২৬

৪ হাজার কোটি টাকার ইনজেকশন: বরাদ্দ বাড়ছে, তবু কেন সুস্থ হচ্ছে না স্বাস্থ্যখাত?

জুলাই ৩, ২০২৬

‘জীবনের শেষ দিন পর্যন্ত অভিনয়ের সঙ্গে থাকতে চাই’

জুলাই ৩, ২০২৬

মিডিয়া শক্তিশালী হলেই গণতন্ত্র শক্তিশালী হয়: মির্জা ফখরুল

জুলাই ৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT