চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এমন ছবি কেন ‘ভাইরাল’ হয় না!

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৬:১২ অপরাহ্ণ ০৬, অক্টোবর ২০২১
বিনোদন
A A

ঢাকাই সিনেমার তারকা অভিনেতা শাকিব খান। মূল ধারার সিনেমাকে চাঙা রেখে চলেছেন নিয়মিত কাজের মাধ্যমে। প্রায়শই তার প্রশংসায় মাতেন সহকর্মী অভিনেতারাও। এবার তাকে যেন আরো নতুনভাবে আবিষ্কার করলেন অভিনেত্রী জিনাত হাকিম।

বর্তমানে শাকিব খান ‘গলুই’ নামের একটি সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমার শুটিং নিয়ে ব্যস্ত আছেন জামালপুরে। শুটিংয়ে ‘গলুই’ এর লুকসহ শাকিবের বেশকিছু ছবি ইতোমধ্যে সামাজিক মাধ্যমে ঘুরছে। তারমধ্যে একটি ছবিতে শাকিবকে দেখা যায় নির্মাতা এস এ হক অলিকের সাথে বেশ আন্তরিক, বন্ধুবাৎসল। নির্মাতা অলিকের কাছ থেকে প্রাণবন্ত শাকিব দৃশ্য বুঝে নিচ্ছেন!

ছবিটি সাদামাটা মনে হলেও জিনাত হাকিমের কাছে এটি ‘বিশেষ ছবি’। আর তাইতো নির্মাতা-অভিনেতার আন্তরিক মুহূর্তটি শেয়ার করে জিনাত হাকিম ফেসবুকে লিখেছেন, ‘‘ছবিটি দেখে অভিভূত! পরিচালকের প্রতি একজন শীর্ষ জনপ্রিয় অভিনেতার আস্থা ও শ্রদ্ধাবোধের প্রকাশ কতটুকু গভীর ও সুন্দর হতে পারে তা এই ছবিটিই বলছে। ‘গলুই’ নামের চলচ্চিত্রের শুটিং স্পটের এই ছবিটি দেখে মনে হলো এসব ছবি ‘ঘটনা’ ‘বিশেষ খবর’ বা ‘ভাইরাল’ হয়না। আমরা এমন কিছুই ভাইরাল করি যা আমাদের ভাবমূর্তি নষ্ট করে।’’

শাকিবের প্রশংসা করে জিনাত আরো বলেন, ‘শাকিব খান দীর্ঘসময় একক অধিপতি (নায়ক) হয়েই বাংলা চলচ্চিত্রকে সমৃদ্ধ করছেন এটা স্বীকার করতেই হয়। দর্শকের ভালোবাসা তাঁকে চলচ্চিত্রে অপরিহার্য করে দীর্ঘকাল শীর্ষ অবস্থানে রেখেছে। অনেক নায়িকার সাথে সহশিল্পী হিসেবে এই নায়ক সমান জনপ্রিয়তা নিয়ে চলচ্চিত্রাঙ্গনে এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন। শাবনূর থেকে পূজা চেরী, জয়তু শাকিব খান।’

ছবিটি নিয়ে জিনাত হাকিম তার অনুভূতি জানিয়ে আরো লেখেন, ‘গলুই’ চলচ্চিত্রটি যে মমতা আর ভালোবাসা নিয়ে নির্মিত হচ্ছে তার সাক্ষ অসাধারণ এই ছবি।

এস এ হক অলিকের পরিচালনায় ‘গলুই’ সিনেমায় শাকিবের নায়িকা পূজা চেরী। আরও অভিনয় করছেন আজিজুল হাকিম, সৌম চৌধুরী, ঝুমা চৌধুরী প্রমুখ। সরকারী অনুদান পেলেও সিনেমাটি প্রযোজনা করছেন খোরশেদ আলম খসরু।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অভিনেত্রীএস এ হক অলিকগলুইজিনাতজিনাত হাকিমশাকিব খানশুটিংসিনেমা
শেয়ারTweetPin

সর্বশেষ

নাহিদকে বিগ ব্যাশে দেখতে চান অ্যালেক্স ক্যারি

জুন ১০, ২০২৬

কার্ডিফের ২১ বছর পর মিরপুরে ইতিহাস, বাংলাদেশের চোখ এবার সিরিজ জয়ে

জুন ১০, ২০২৬

আলোচনায় সাইমন, ‘অ্যানি’-তে যুক্ত হলেন যেভাবে

জুন ৯, ২০২৬

”বিশ্বশান্তি নিশ্চিতে জাতিসংঘের শান্তিরক্ষা কার্যক্রম এক অনন্য উদ্যোগ”

জুন ৯, ২০২৬

আর্জেন্টিনার সঙ্গে ‘বিশেষ’ ম্যাচের অপেক্ষায় আলাবা

জুন ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT