চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবারও গেট ভেঙে মাঠে ঢুকবে দর্শক?

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:৫৬ অপরাহ্ণ ৩০, সেপ্টেম্বর ২০১৮
ফুটবল, স্পোর্টস
A A

সিলেট থেকে: ২০১৪ সাল। বাংলাদেশ ও নেপালের ফুটবল ম্যাচ সিলেটে। সেদিন দেখা মিলেছিল প্রায় ভুলতে বসা এক দৃশ্যের। গ্যালারি তো উপচে পড়ছেই, সাইডলাইনে দাঁড়িয়েও খেলা দেখছেন হাজার হাজার দর্শক! চাপ এতটাই প্রবল ছিল যে একটা পর্যায়ে স্টেডিয়ামের দরজা ভেঙে মাঠে ঢুকে পড়েছিলেন খেলা অন্তঃপ্রাণ সিলেটের মানুষরা। আইনশৃঙ্খলা বাহিনীকে বেগ পেতে হয়েছিল পরিস্থিতি সামাল দিতে।

সেই ম্যাচের চার বছর পর সিলেটের দর্শকদের দোরগোড়ায় এবার আস্ত একটি ফুটবল টুর্নামেন্ট। বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ড কাপের গ্রুপপর্বের সবগুলো ম্যাচ এখানে। যদিও মাঠে ফুটবল গড়ানোর আগেরদিন উৎসাহী দর্শকদের সাড়াটা যেন আগেরবারের তুলনায় একটু বেমানানই!

সিলেট শহরে ঢুকতেই দেখা মিলছে আসরের ব্যানার-ফেস্টুন। শহরজুড়েই এমন দৃশ্য। স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেল মাইক দিয়ে এলাকায় এলাকায় বেশ প্রচার-প্রচারণা চালিয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। সিলেটবাসী প্রায় সবারই জানা যে, এবার একটি টুর্নামেন্টের গ্রুপপর্বের সব ম্যাচ দেখার সুযোগ পাচ্ছেন তারা। কিন্তু যেমনটা আশা করা হচ্ছে, তেমন সাড়া গ্যালারিতে পড়বে কিনা সে চিন্তা থাকছেই।

বঙ্গবন্ধু গোল্ড কাপের টিকিট বিক্রি শুরু হয়েছে রোববার থেকে। পরদিন সোমবার বাংলাদেশ-লাওস ম্যাচ দিয়ে শুরু হবে আসর। অথচ টিকিট বিক্রি শুরু হওয়ার দিন প্রায় ফাঁকাই থাকল বিক্রির বুথ। দীর্ঘ অপেক্ষা পর ৫০ টাকা মূল্যের কয়েকটি টিকিট কিনতে দেখা গেল অল্পবয়সী শিক্ষার্থীদের।

কেনো এমন ম্যাড়ম্যাড়ে অবস্থা? জানতে জেলা ক্রীড়া সংস্থার কর্মকর্তাদের সঙ্গে দেখা করতে গিয়ে নাগাল মিলল না। বিনিময়ে স্থানীয় একজনের থেকে মিলল মজার এক তথ্য। জামিল নামের ওই ফুটবলপ্রেমী বেশ আত্মবিশ্বাস নিয়ে জানালেন, ক্রিকেটের জনপ্রিয়তার কাছে এবার মার খেয়েছে ফুটবল। এ বছরই সিলেটে হবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে সিরিজের কিছু ম্যাচ। দর্শকরা আশা নিয়ে চেয়ে আছেন সেই সিরিজের দিকে। সামনের বছর বিপিএল তো আছেই।

গত আগস্টে বাংলাদেশ-শ্রীলঙ্কা ফুটবল ম্যাচ দেখতে ১ ঘণ্টার মধ্যেই টিকিট শেষ হয়ে গিয়েছিল নীলফামারীতে। সাফ ফুটবলে বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামেও অনেকদিন পর দেখা গেছে দর্শকদের ভিড়। ২০ টাকার টিকিট ১০০টাকাতেও কিনেছেন অনেকে। সিলেটের দর্শকদের কাছে ফুটবলের আশা তো আরও বড়।

Reneta

অতীতে বাংলাদেশ-নেপাল ম্যাচ দিয়ে সিলেটবাসীর ক্রীড়াপ্রেমের বিষয়টি যেভাবে নজরে এসেছিল। সেই ধারাবাহিকতায় এবারতো টিকিটের জন্য রীতিমত হাহাকারই পড়ে যাওয়ার কথা! ম্যাচ সোমবার। রোববার টিকিটের জন্য ভিড় হয়নি বলে সেদিনও হবে না এমনও হয়ত নয়! ২০১৪ সালে ফুটবলের জন্য যে ভালোবাসা দেখিয়েছিলেন সিলেটের দর্শকরা, তেমন উচ্ছ্বাসের দেখা মিলবে কিনা জানতে অপেক্ষা করতে হবে ম্যাচের দিন পর্যন্তই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বঙ্গবন্ধু গোল্ড কাপ-২০১৮লিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

মাগুরায় তিন শিশুর মর্মান্তিক মৃত্যু

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে সাংবাদিকদের ফোন রেকর্ড চাওয়ার অভিযোগ

জুলাই ২১, ২০২৬

মোদির সরকারি বাসভবনের সামনে থেকে রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধী আটক

জুলাই ২১, ২০২৬

ইইউবি নিয়ে ‘মিথ্যা তথ্য’ ছড়ানোর অভিযোগ

জুলাই ২১, ২০২৬
ছবি: সংগৃহীত

৩০ জুলাই ১৮ ঘণ্টা সারা দেশে সিএনজি স্টেশন বন্ধের ঘোষণা

জুলাই ২১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT