চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার সদস্যপদ হারাচ্ছেন বাপ্পারাজ?

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:১১ পূর্বাহ্ণ ১৬, মে ২০১৭
বিনোদন
A A
বাপ্পারাজ

বাপ্পারাজ

কেন পরিচালক সমিতির সদস্য পদ বাতিল হবে না, জানতে চেয়ে গত রোববার চিত্রনায়ক ও পরিচালক বাপ্পারাজকে নোটিশ পাঠিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি। চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় করা হয়েছে, এমন অভিযোগ আনা হয়েছে তার বিরুদ্ধে।

নোটিশে বলা হয়, একজন চলচ্চিত্র পরিচালক হিসেবে আপনি চলচ্চিত্র পরিচালক সমিতিকে হেয় প্রতিপন্ন করে দৈনিক কালের কন্ঠ’সহ বিভিন্ন অনলাইন পত্রিকায় সাক্ষাৎকার দিয়েছেন। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি মনে করে, উল্লেখিত সাক্ষাৎকারে আপনি সমিতিকে হেয় প্রতিপন্ন এবং সমিতির শৃঙ্খলা ভঙ্গ করেছন। সমিতিকে হেয় প্রতিপন্ন করে আপনি যে সাক্ষাৎকার দিয়েছেন, সে বিষয়ে আপনি গণমাধ্যমে অদ্যাবধি কোনো প্রতিবাদলিপি প্রেরণ করেননি বা দুঃখ প্রকাশও করেননি। তাই সমিতি মনে করে আপনার সাক্ষাৎকারের বক্তব্যের বিষয়টি আপনি ইচ্ছাকৃতভাবে প্রদান করেছেন।

এ অবস্থায় সংগঠনের গঠনতন্ত্রের ৫ (ক) ধারা মোতাবেক কেন আপনার সদস্যপদ বাতিল করা হবে না, পত্র প্রাপ্তির ৭ কার্যদিবসের মধ্যে উল্লেখিত বিষয়ে সমিতি বরাবর সন্তোষজনক ব্যাখ্যা প্রদানের জন্য অনুরোধ করা হলো। বিষয়টি অতীব জরুরী।

এদিকে বাপ্পারাজ বলেন, ‘নোটিশ পেয়েছি। ইতিমধ্যে উত্তরও দিয়েছি। এ বিষয়ে বিস্তারিত এখনই বলা যাবে না। সময় হলে সব জানানো হবে।’

সম্প্রতি ঢাকাই ছবির শীর্ষনায়ক শাকিব খান একটি সংবাদ মাধ্যমে সাক্ষাৎকারে পরিচালকদের বেকার বলার কারণে তার বিরুদ্ধে নিষেধাজ্ঞা জারি করে চলচ্চিত্র পরিচালক সমিতি। এরপর শাকিব দুঃখপ্রকাশ করায় নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়। এই প্রসঙ্গ নিয়েই বাপ্পারাজ গণমাধ্যমের সাক্ষাৎকারে শাকিবের পক্ষ নিয়ে মন্তব্য করেন।

এদিকে ‘রংবাজ’ ছবির পরিচালক শামীম আহমেদ রনির পরিচালক হি​সাবে সদস্যপদ বাতিল করার পর এখনো সেই সিদ্ধান্ত বহাল রেখেছে সমিতি।

Reneta

ছবি : সংগৃহীত

বাপ্পারাজের বিরুদ্ধে পরিচালক সমিতির পাঠানো নোটিশ

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাপ্পারাজ
শেয়ারTweetPin

সর্বশেষ

থমাসকে কানাডায় ঢুকতে না দেয়ায় ঘানা সরকারের কঠোর সমালোচনা

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপের মাসকট সেজে মাদক ব্যবসায়ী ধরল পুলিশ

জুন ১৩, ২০২৬

আরআইবিএর আন্তর্জাতিক স্বীকৃতি পেল ব্র্যাক ইউনিভার্সিটির পরিবেশবান্ধব ক্যাম্পাস

জুন ১৩, ২০২৬

শাকিব খানকে রোলেক্স ঘড়ি উপহার দিল চ্যানেল আই

জুন ১৩, ২০২৬

বিশ্বকাপে সবচেয়ে বেশি বেতনের কোচ ব্রাজিলের আনচেলত্তি, আর্জেন্টিনার কোথায়?

জুন ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT