চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার বিসিবির পরিচালকদের দায়িত্ব বণ্টনের পালা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৫:২৮ অপরাহ্ণ ২২, ডিসেম্বর ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন হয়ে গেছে ৬ অক্টোবর। টি-টুয়েন্টি বিশ্বকাপ ও ঘরের মাঠে পাকিস্তান সিরিজের কারণে বিভিন্ন কমিটিতে দায়িত্ব আনুষ্ঠানিকভাবে বণ্টন করা হয়নি ২৫ পরিচালকের। বছরের শেষদিকে এসে দায়িত্ব বুঝিয়ে দেয়া হচ্ছে।

বুধবার বিসিবি কার্যালয়ে অনানুষ্ঠানিক সভা শেষে বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন জানিয়েছেন, ২৪ ডিসেম্বর (শুক্রবার) পরিচালকদের দায়িত্ব বুঝিয়ে দেয়া হবে।

আগের দুই মেয়াদে বিসিবির পরিচালনা বিভাগের চেয়ারম্যানের দায়িত্ব সামলানো আকরাম খান সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন। নতুন কমিটিতে তাকে দেখা যাবে কিনা সেটি জানা যাবে শুক্রবার।

আকরাম প্রসঙ্গে নাজমুল হাসান বললেন, ‘আমাদের নতুন কয়েকজন পরিচালক এসেছেন। যারা চলে গেছেন তাদের জায়গায় তো পরিবর্তন আসবেই। আমরা এখনো কমিটি বণ্টন করিনি, আকরাম ছাড়বে কীভাবে! যেটাতে ছিল সেটার মেয়াদ শেষ। অন্তর্বর্তীকালীন সময়টায় আকরাম চালিয়ে যাচ্ছে। মিডিয়াতে দেখে মনে হয়েছিল এ সময়টাতেও থাকতে চাচ্ছে না।’

‘যেহেতু সে আট বছর ছিল। ওখানে প্রচুর কাজ। সময় দেয়া কঠিন। অন্য জায়গায় দিলে তার কোনো আপত্তি নেই। আবার বলেছে আপনি যেটা মনে করবেন সেটাই ফাইনাল, এমন না যে থাকব না, করব না, এমন। সে তার সমস্যার কথাটা বলেছে। মনে করছে সময় দেয়া কঠিন।’

আকরামের জায়গায় বিকল্প নিয়ে বিসিবি সভাপতি বললেন, ‘প্রথম কথা হচ্ছে এটা নিয়ে চিন্তাই করিনি। ছেড়ে দেয়া বড় কথা না, কাকে দিবো এটা বড় বিষয়। এমন একজনকে দিতে হবে যে করতে পারবে এবং করতে চায়।’

Reneta

‘ব্যক্তিগতভাবে সবাইকে বলেছি, কারো কোনো আগ্রহ থাকলে জানাতে পারে। সে পাবে তার কোনো নিশ্চয়তা নেই। জাস্ট জানার জন্য। পরিবর্তন হবে এটাও বলছি না, হবে না এটাও বলছি না। ২৪ তারিখ জানতে পারবেন।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আকরামনাজমুল হাসানবিসিবিলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

আবারও অভিনেতা রাজপালকে জেলে যাওয়ার নির্দেশ

জুলাই ১০, ২০২৬

আবারও বাড়ল স্বর্ণের দাম

জুলাই ১০, ২০২৬

হালান্ড বলছেন ইংল্যান্ড ফেভারিট, ওরাইলি বললেন ‘এটাও এক খেলা’

জুলাই ১০, ২০২৬

বৃক্ষরোপণকে সামাজিক আন্দোলনে পরিণত করতে হবে: তথ্যমন্ত্রী

জুলাই ১০, ২০২৬

দলের ঘুরে দাঁড়ানোর মানসিকতা সম্পর্কে জানি: গার্সিয়া

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT