ঝুলন্ত শিশুকে বাড়ির বারান্দার কিনারা থেকে বাঁচিয়ে ‘স্পাইডারম্যান’ খেতাব পেলেন প্যারিসে মালির এক অভিবাসী। আর ওই দৃশ্য সামাজিক মাধ্যমে প্রচার হওয়ার সঙ্গে সঙ্গে সবার চোখের সামনে ফুটে ওঠে জীবন্ত স্পাইডারম্যানের কর্মকান্ড। এবং ভাইরাল হতে থাকে তার অসাধারণ প্রতিভার।
বিবিসি জানিয়েছে, চার বছরের শিশুটি খেলতে খেলতে হঠাৎ বারান্দা দিয়ে পড়ে যায়, আর এ সময়ে মাত্র কয়েক মিনিটের ব্যবধানে বাড়ির চতুর্থ তলার বারান্দায় হাজির হয় মামুদু গাসামা। বাচ্চাটাকে বাঁচিয়ে সবার চোখে হিরো বনে যায় গাসামা।
এই চমকপ্রদ ঘটনার পর ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাক্রোঁ সোমবার ‘এলিসি প্রাসাদে’ ব্যক্তিগত ধন্যবাদ জানাতে মামুদু গাসামাকে আমন্ত্রণ জানিয়েছেন।
এদিকে, প্যারিসের মেয়র অ্যানি হিডালগো তার অসাধারণ মানবিক গুনে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন। তিনি তাকে ১৮তম স্পাইডারম্যান বলেও আখ্যায়িত করেছেন গাসামাকে।
Un grand bravo à Mamoudou Gassama pour son acte de bravoure qui a permis de sauver hier soir la vie d’un enfant. J’ai eu plaisir à m’entretenir avec lui aujourd’hui par téléphone, afin de le remercier chaleureusement. https://t.co/DP5vQ1VZYh
— Anne Hidalgo (@Anne_Hidalgo) May 27, 2018
তিনি টুইটে আরও জানান,তার বীরত্বপূর্ণ কর্মকাণ্ড সমস্ত নাগরিকদের জন্য একটি দৃষ্টান্তস্বরুপ।
তবে সাংবাদিকদের প্রশ্নের জবাবে স্পাইডারম্যান গাসামা বলেন, ভবনটির সামনে দিয়ে যাওয়ার সময় আমি একটা ভিড় দেখতে পাই। শিশুটি বারান্দা দিয়ে পড়ে যেতে দেখে আমি তাকে উদ্ধার করি।
এএফপি জানিয়েছে, ফায়ার সার্ভিস আসার আগেই গাসামা শিশুটির প্রাণ বাচায়।
এ ঘটনায় বাবা তার সন্তানকে অবাধে ছেড়ে যাওয়ার সন্দেহে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করছে।তবে ওই সময় শিশুর মা প্যারিসে ছিল না বলে জানা যায়।
ফেসবুকে পোস্ট করা একটা ভিডিওতে দেখুন ‘স্পাইডারম্যানের’ উদ্ধার দৃশ্য:








