চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ‘গরুর মাংস’ নিয়ে নতুন বিতর্কে রোহিতরা!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:০৯ অপরাহ্ণ ০৩, জানুয়ারি ২০২১
ক্রিকেট, স্পোর্টস
A A

মেলবোর্নের রেস্টুরেন্টে খেতে যাওয়া ভারতের পাঁচ ক্রিকেটারের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করেছিলেন নভলদীপ সিংহ নামের এক ভক্ত। ভিডিওতে বিপাকে পড়েছেন রোহিত শর্মা, শুভমন গিলসহ সিডনি টেস্টের স্কোয়াডে থাকা পাঁচ ক্রিকেটার। অপরাধ করোনা প্রটোকল ভাঙা। সেইসঙ্গে এবার যোগ হল নতুন বিতর্ক! সেদিন রেস্টুরেন্টে গরুর মাংস খাওয়া নিয়ে নিজ দেশে বিতর্কের মুখে পড়েছেন তারা।

রোহিত শর্মা, পৃথ্বী শ, রিশভ পান্ট, নভদীপ সাইনি ও শুভমন গিলরা যখন রেস্টুরেন্টে বসে ছিলেন, সেখানে নভলদীপ সিং নামের ওই ভক্ত তাদের দেখে এতটাই উল্লসিত হয়ে পড়েন যে, নিজে ক্রিকেটারদের লাঞ্চের বিল মেটান। বারণ করলেও শোনেননি নভলদীপ। উল্টো রোহিতদের ভারতীয় মুদ্রায় প্রায় সাড়ে ছয় হাজার টাকার বিল নিজে শোধ করেন।

পরে রোহিতদের লাঞ্চ করার ভিডিও করে সেটা নিজের টুইটার অ্যাকাউন্টে পোস্ট করেছেন তিনি। সেইসঙ্গে পোস্ট করেন বিলের ছবিও। ভিডিওটি প্রকাশ্যে আসার পর নড়েচড়ে বসে অস্ট্রেলিয়া। পাঁচ ক্রিকেটার কোনোভাবে করোনা প্রোটোকল ভেঙেছেন কিনা খতিয়ে দেখা হচ্ছে।

Banglabid

তার আগে পাঁচজনকে পাঠানো হয়েছে আইসোলেশনে, দলের বাইরে তাদের অনুশীলন করতে হবে আলাদাভাবে। প্রটোকল ভাঙায় তাদের জরিমানাও করা হতে পারে।

বিতর্কের সেখানেই শেষ নয়। সেই বিল দেখে কারও কারও নজরে আসে গরুর মাংস খাওয়ার বিষয়টি। বিলের একটি খাবারে উল্লেখ ছিল ‘স্টেয়ার ফ্রাইড বিফ ভেজিটেবল’। যা দেখে একজন মন্তব্যের ঘরে লিখেছেন, ‘এজন্যই বিলটির উপরের দিক ঢেকে রাখা হয়েছে।’ আরেকজন লিখেছেন, ‘শর্মার ছেলেও (রোহিত শর্মা) গরুর মাংস খায়!’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: রোহিত শর্মালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

সুরসম্রাট আলাউদ্দিন আলীকে হারানোর ছয় বছর

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

জালের এক টানে ৪৬ মণ ইলিশ, বিক্রি ৪৮ লাখের বেশি

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT