চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার গণপূর্তের দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব করেছে এনবিআর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৪, সেপ্টেম্বর ২০১৯
- সেমি লিড, অর্থনীতি
A A

সমালোচিত ঠিকাদার জি কে শামীমকে অবৈধ সুবিধা দেওয়ার অভিযোগে গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীর ব্যাংক হিসাব তলব করেছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা (সিআইসি)। গণপূর্তের এই দুই প্রকৌশলী হলেন, সাবেক প্রধান প্রকৌশলী মোহাম্মদ রফিকুল ইসলাম ও অতিরিক্ত প্রকৌশলী আব্দুল হাই। এনবিআর সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র জানায়, এই দুই সাবেক প্রকৌশলীর ব্যাংক লেনদেনের তথ্য চেয়ে মঙ্গলবার বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটকে (বিএফআইইউ) চিঠি দিয়েছে এনবিআর।

৫ কার্যদিবসের মধ্যে তাদের সব ব্যাংক হিসাবের তথ্য চেয়ে বাংলাদেশ ব্যাংককে চিঠি দিয়েছে এনবিআরের সিআইসি। একইসঙ্গে রফিকুল ও আব্দুল হাইয়ের আয়ের-ব্যয়ের হিসাব তদন্ত করতে অধিনস্ত করাঞ্চলকে নির্দেশ দিয়েছে সংস্থাটি।

তবে চিঠি পাওয়ার বিষয়ে বাংলাদেশ ব্যাংক সরাসরি কিছু বলেনি।

জানা গেছে, গণপূর্তের সাবেক দুই প্রকৌশলীকে মোটা অঙ্কের টাকা ঘুষ দিয়ে জি কে শামীম টেন্ডার বাগিয়ে নিতেন। ঘুষের পরিমাণ দেড় হাজার কোটি টাকা বলে অভিযোগ উঠেছে। টেন্ডার পেতে শামীম বিভিন্ন সময়ে রফিকুলকে ঘুষ দিয়েছেন ১ হাজার ১০০ কোটি ও আব্দুল হাইকে দিয়েছেন ৪০০ কোটি টাকা।

এছাড়া তাদের বিরুদ্ধে আরও অনেক অভিযোগে ব্যাংক হিসাব তলব করা হয়েছে।

Reneta

তাদের কোন হিসাব থেকে কোন হিসাবে অর্থ লেনদেন হয়েছে, অবৈধ কিছু ঘটেছে কিনা তা তদন্ত করতেই এই তলব করা হয়েছে বলে এনবিআর সূত্রে জানা গেছে।

এই সম্পর্কে জানতে চাইলে বিএফআইইউর প্রধান মোহা. রাজী হাসান চ্যানেল আই অনলাইনকে বলেন, এটা চলমান বিষয়। এই সংক্রান্ত কোনো খবরা-খবর পেলে আমাদের একটা টিম আছে। যারা তা তদারকি করেন। সেই ধারাবাহিকতায় গেন্ডারিয়ার যে ২ জনের নাম নতুন করে শোনা যাচ্ছে সেগুলোও তদারকির আওতায় থাকবে।

এছাড়াও এনবিআরের নিজস্ব একটা ক্ষমতা রয়েছে। তারা তা প্রয়োগ করতে পারে বলে জানান তিনি।

এর আগে যুবলীগ নেতা জি কে শামীম ও খালেদ মাহমুদ ভূঁইয়ার ব্যাংক হিসাব জব্দ করা হয়েছে।

আর সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন ও ইসমাইল হোসেন চৌধুরী সম্রাটসহ আরো ১০ জনের ব্যাংক হিসাব তলব করা হয়েছে সোমবার।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, জব্দ করা হিসাবগুলো সাধারণত ৭ মাস পর্যন্ত বিএফআইইউ স্তগিত করে রাখে। তারপর এই বিষয়ে কোনো প্রয়োজন না হলে হিসাব পুনরায় সচল করে দেয়া হয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অর্থনীতি
শেয়ারTweetPin

সর্বশেষ

ফ্যামিলি কার্ড বিতরণে দালাল বা মধ্যস্বত্বভোগীর স্থান নেই: তথ্যমন্ত্রী

জুলাই ২৮, ২০২৬

জাতীয় উন্নয়নে জনস্বাস্থ্য বিশেষজ্ঞদের সম্পৃক্ততা এখন সময়ের দাবি

জুলাই ২৮, ২০২৬

অটিস্টিক স্কুলে ভুয়া শিক্ষার্থী দেখিয়ে লাখ লাখ টাকা আত্মসাতের অভিযোগ

জুলাই ২৮, ২০২৬

বিজিবির উদ্যোগে প্রায় ৩২ কোটি টাকার মাদকদ্রব্য ধ্বংস

জুলাই ২৮, ২০২৬

প্রথমবার কাভা কাপের ফাইনালে বাংলাদেশ

জুলাই ২৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT