চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
  • নির্বাচন ২০২৬
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার কানহাইয়াকে শ্বাসরোধের চেষ্টা

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৪৩ অপরাহ্ন ২৫, এপ্রিল ২০১৬
আন্তর্জাতিক
A A

আবারও আক্রান্ত হলেন জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের (জেএনইউ) সেই ছাত্রনেতা কানহাইয়া কুমার। এর আগে হায়দরাবাদ ও নাগপুরে তাকে লক্ষ্য করে জুতো ছোঁড়া হয়েছিলো। এবার একেবারে তার গলা টিপে ধরার চেষ্টার অভিযোগ উঠলো এক ব্যক্তির বিরুদ্ধে।

রোববার কানহাইয়া অভিযোগ করেন, জেট এয়ারওয়েজের একটি ফ্লাইটে কয়েকজন বন্ধুর সঙ্গে মুম্বাই থেকে পুনে যাওয়ার পথে এক সহযাত্রী তার গলা টিপে ধরার চেষ্টা করে। বিমানে ওঠার পরেই ঘটে এই ঘটনা।

ওই ছাত্রনেতা টুইটবার্তায় বলেন, ‘আবার হামলার শিকার হলাম আমি। এবার বিমানে এক ব্যক্তি আমার গলা টিপে ধরার চেষ্টা করলো।’

প্লেন থেকে নেমে এরপর সড়কপথে কানহাইয়াকে পুনে যেতে হয়।

এ ঘটনায় অভিযুক্ত মানসজ্যোতি ডেকাকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্তের নির্দেশ দিয়েছে মহারাষ্ট্র সরকার। অন্যদিকে কানহাইয়ার নিরাপত্তা জোরদার করেছে পুনে পুলিশ।

পরে পুনের সভায় ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং আরএসএসের সমালোচনা করে কানহাইয়া বলেন, মোদি দেশের প্রধানমন্ত্রী, আর আরএসএস তার শক্তি। এ দু’য়ে মিলে ভারতকে সাম্প্রদায়িকতা এবং দলিত-বিরোধী নীতির গবেষণাগার করে তুলেছে।

Reneta

কানহাইয়ার গলা টিপে ধরার অভিযোগে অভিযুক্ত ডেকা কট্টর বিজেপি সমর্থক বলেও দাবি করেন কানহাইয়া।

অবশ্য ডেকা ওই দাবি অস্বীকার করেছেন। তিনি বলেন, পাশের সিট থেকে ওঠার সময় হোঁচট খেয়ে দুর্ঘটনাবশত কানহাইয়ার গলায় তার হাত লেগে যায়। এরপরই দু’জনের মধ্যে ঝগড়া ও ধাক্কাধাক্কি শুরু হয়।

এ ঘটনার পর কানহাইয়াসহ ৯ জনকে প্লেন থেকে নামিয়ে দেয়া হয়। এ ব্যাপারে টুইটারে কানহাইয়া অভিযোগ করেন, ঘটনার পর বিমানকর্মীরা অভিযুক্তের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে জেট এয়ারওয়েজ পাল্টা বিবৃতি দিয়ে জানিয়েছে, নিরাপত্তার কারণেই কয়েকজনকে নামিয়ে দেওয়া হয়।

Jui  Banner Campaign
ট্যাগ: জেএনইউ
শেয়ারTweetPin

সর্বশেষ

টানা তিন জয়ে সুপার এইটে ওয়েস্ট ইন্ডিজ

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: প্রতিনিধি

কারাগারে উপজেলা আওয়ামী লীগ সভাপতির মৃত্যু

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

ঠাকুরগাঁওয়ে নির্বাচন উত্তর সহিংসতা: ৪ কৃষকের বাড়িতে আগুন, এলাকায় আতঙ্ক

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
ছবি: সংগৃহীত

বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠ সহযোগিতার অঙ্গীকার যুক্তরাজ্যের

ফেব্রুয়ারি ১৫, ২০২৬

গোপালগঞ্জের ৩টি আসনে জামানত হারালেন ১৩ প্রার্থী

ফেব্রুয়ারি ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • ত্রয়োদশ জাতীয় নির্বাচন ও গণভোট
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT