চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইউজিসি চেয়ারম্যানকে হত্যার হুমকি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:৪৭ অপরাহ্ণ ১৮, জুলাই ২০১৮
শিক্ষা
A A
হুমকি

অডিও বার্তায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে প্রাণনাশের হুমকির পরের দিন উড়ো চিঠি দিয়ে বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান প্রফেসর আবদুল মান্নানকে হত্যার হুমকি দেওয়া হয়েছে।

এমন হুমকি পেয়ে বুধবার রাজধানীর শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি-জিডি করা হয়েছে।

জানা গেছে, মঙ্গলবার সাভারের নুর হাসান নামে এক ব্যক্তি ইউজিসি’র চেয়ারম্যান অফিসের ঠিকানায় ডাকযোগে একটি চিঠি পাঠায়। ওই চিঠিতেই তাকে হত্যার হুমকি দেয়া হয়।

ইউজিসির নিরাপত্তা কর্মকর্তা সৈয়দ আশরাফুজ্জামান ইউজিসি চেয়ারম্যানের নিরাপত্তা চেয়ে বুধবার (১৮ জুলাই) শেরে বাংলা নগর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি ১২০৩) করেন।

শেরে বাংলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গনেশ গোপাল বিশ্বাস চ্যানেল আই অনলাইনকে বলেন, বুধবার দুপুরে জিডিটি করা হয়েছে। চিঠিতে ইউজিসি চেয়ারম্যানকে দুর্নীতিবাজ ও ঘুষখোর বলা হয়েছে।

তিনি জানান, থানার একজন কর্মকর্তাকে বিষয়টি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে।

Reneta

আগের দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে হত্যার হুমকি দেয়া হয়। সহকারী প্রক্টর ড. লিটন কুমার সাহার ব্যক্তিগত মোবাইল ফোনে অডিও বার্তা দিয়ে প্রক্টরকে হত্যার হুমকি দেয়া হয়।

ড. লিটন কুমার সাহার মোবাইলে ০০০০০০০০০ এমন একটি নম্বর থেকে সেনাবাহিনীর সদর দপ্তরের বরাতে একটি পুরুষ কন্ঠ ওই অডিও বার্তা পাঠায়। ওই অডিও বার্তায় প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে অকথ্য ভাষায় গালিগালাজসহ হত্যার হুমকি দেয়া হয়।

হত্যার হুমকির পর রাজধানীর শাহবাগ থানায় বিশ্ববিদ্যালয়ের সিনিয়র সিকিউরিটি অফিসার এস এম কামরুল আহসান একটি জিডি করেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউজিসিইউজিসি চেয়ারম্যানলিড নিউজহত্যাহুমকি
শেয়ারTweetPin

সর্বশেষ

কানাডায় ঝলমলে আয়োজনে আরেকবার উদ্বোধন হল বিশ্বকাপের

জুন ১৩, ২০২৬

প্রধানমন্ত্রীর সফর ঘিরে কক্সবাজারে উৎসবমুখর পরিবেশ

জুন ১২, ২০২৬

বিষধর সাপের দংশনে ১০ মাস বয়সী শিশুর মৃত্যু

জুন ১২, ২০২৬

গোল্ডেন বুটের লড়াইয়ে যারা এগিয়ে

জুন ১২, ২০২৬

আদ্-দ্বীন হাসপাতালে রোগী ভর্তি বন্ধ

জুন ১২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT