চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবার ইংল্যান্ডকে নাচাচ্ছে কোহলির ভারত

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১১:৪৭ অপরাহ্ণ ২০, আগস্ট ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

প্রথম ইনিংসে ৩ রানের জন্য হতাশায় পড়েছিলেন, সেঞ্চুরি যে হাতছাড়া হয়েছিল। দ্বিতীয় ইনিংসে সেই ৩ রানই যেন বেশি করলেন বিরাট কোহলি! তবে সেটির সঙ্গে আরও একশ যোগ করে তুলে নিয়েছেন টেস্ট ক্যারিয়ারের ২৩তম সেঞ্চুরিটাও। ভারত অধিনায়কের ১০৩ রানে ভর করে ইংল্যান্ডের সামনে ৫২১ রানের পাহাড়সম লক্ষ্য দিয়েছে সফরকারীরা।

ট্রেন্ট ব্রিজ টেস্টের তৃতীয় দিনে ২ উইকেটে ১২৪ রানে ক্রিজে আসে ভারত। ৭ উইকেটে ৩৫২ রান তুলে ইনিংস ঘোষণা করেন কোহলি। আগের দিনই ২৯২ রানে থাকা লিডটা তখন পাঁচশ পেরিয়ে গেছে। কারণ প্রথম ইনিংসে ভারতের করা ৩২৯ রানের জবাবে ইংল্যান্ড ১৬১ রানে গুটিয়ে গেলে দেড়শ পেরোনো লিড জমে ছিল।

দ্বিতীয় ইনিংসে অবশ্য সাবধানী শুরু করেছে ইংল্যান্ড। কোনো উইকেট না হারিয়েই ২৩ রান তুলে দিন শেষ করেছে। কুক ৯ ও জেনিংস ১৩ রানে চতুর্থ দিনের লড়াই শুরু করবেন। স্বাগতিকদের যদিও জিততে কেবল পাহাড়ই টপকাতে হবে না, অন্তত ম্যাচটা বাঁচাতে পঞ্চম দিনও সামলাতে হবে প্রতিরোধে। উদ্দীপ্ত ভারতের সামনে সেটাই এখন বড় পরীক্ষার।

সকালে চেতেশ্বর পূজারা ৩৩ ও কোহলি ৮ রানে ক্রিজে আসেন। তাদের জুটিটা যখন ভাঙে, ততক্ষণে ১১৩ রান যোগ করে ফেলেছে। পূজারা ৭২ রানে ফেরার পর ধীরস্থির কোহলি সেঞ্চুরির দিকে এগিয়েছেন। ১০৩ রানে ওকসের বলে এলবি হন, তখন ১০ চারে সাজানো ইনিংসটি ১৯৭ বলের। প্রথম ইনিংসে ৯৭-এ থেমে শতক হাতছাড়া করেছিলেন।

কোহলির পর রাহানে ২৯ ছাড়াও ঝটপট রান তুলতে অবদান রেখেছেন হার্দিক পান্ডিয়া। এই অলরাউন্ডার ৭ চার ও এক ছয়ে ৫২ বলে ঠিক ৫২ করে অপরাজিত ছিলেন ইনিংস ঘোষণার সময়। ইংলিশদের প্রথম ইনিংসে মাত্র ২৯ বলের স্পেলে ৫ উইকেট তুলে নিয়েছেন। টেস্টের উপযোগী অলরাউন্ডার নন, এই সমালোচনার ভালোই জবাব দিচ্ছেন পান্ডিয়া।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভারত-ইংল্যান্ড টেস্টলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ঐতিহাসিক অর্জনেও নেই উচ্ছ্বাস; দেশের নীরবতায় অবাক ফারুকী!

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

হোয়াইট হাউস করেসপন্ডেন্টস ডিনারেই গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

জুলাই ২৬, ২০২৬
ছবি: সংগৃহীত

শাহজালাল বিমানবন্দরের ময়লার স্তূপে আগুন

জুলাই ২৫, ২০২৬

কথা রেখেছেন কুকুরেয়া, এঁকেছেন কোচের ট্যাটু

জুলাই ২৫, ২০২৬
ছবি: সংগৃহীত

চিংতেচেনের চীনামাটির ঐতিহ্য পেল ইউনেস্কোর বিশ্ব ঐতিহ্যের স্বীকৃতি

জুলাই ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT