চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এবাদতের বিপিএল শেষ, থাকছেন না অস্ট্রেলিয়ার ক্যাম্পেও

আরেফিন তানজীবআরেফিন তানজীব
৫:২৫ অপরাহ্ণ ০৫, নভেম্বর ২০১৬
স্পোর্টস
A A

সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়ে বিপিএল থেকে ছিটকে গেলেন  পেসার এবাদত হোসেন। নতুন দল রাজশাহী কিংস দলে ছিলেন এই উঠতি তারকা। তবে শুরু হওয়ার আগেই শেষ হয়ে গেলো তার বিপিএল মিশন। বাংলাদেশ দলের হয়ে অস্ট্রেলিয়ায় নিউজিল্যান্ড সিরিজের প্রস্তুতি ক্যাম্পে থাকা হচ্ছে না রবি পেসার হান্টের এই তারকা বোলার এবাদত হোসেনের।

গত ২৩ অক্টোবর অনুশীলনের সময় সাইড স্ট্রেইন ইনজুরিতে পড়েন এবাদত। তিন থেকে চার সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে সিলেটের এই ক্রিকেটারকে।

আজ শনিবার বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ দলের ফিজিও বায়েজিদুল ইসলাম।
এবাদতের ইনজুরি নিয়ে বায়েজিদুল ইসলাম বলেন: তার চোট গ্রেড টু টিয়ার। সেরে উঠতে এখনও তিন থেকে চার সপ্তাহ সময় লাগবে।

বিসিবি একাদশের হয়ে ইংল্যান্ডের বিপক্ষে প্রস্তুতি ম্যাচেও ছিলেন। ৫০ ওভারের প্রস্তুতি ম্যাচে ২ উইকেট পেলেও দুই দিনের দুটি প্রস্তুতি ম্যাচে কোনো উইকেট পাননি এবাদত। তবে নিখুঁত লাইন ও লেংথ মেনে বোলিং করায় টিম ম্যানেজমেন্টের প্রশংসা কুড়িয়েছিলেন তিনি। পুরস্কারও পেয়েছিলেন দ্রুত।

শুক্রবার ঘোষিত নিউজিল্যান্ড সিরিজের জন্য অস্ট্রেলিয়ায় প্রস্তুতি ক্যাম্পের ২২ সদস্যের স্কোয়াডে রাখা হয়েছিল এবাদতকে। কিন্তু সাইড স্ট্রেইন ইনজুরিতে তাকে আপাতত বিশ্রামেই থাকতে হচ্ছে। তার পরিবর্তে কাকে নেওয়া হবে, সেই ঘোষণা এখনো দেয়নি বিসিবি।

আগামী ৯ ও ১০ ডিসেম্বর দুই ভাগে বিভক্ত হয়ে অস্ট্রেলিয়ার উদ্দেশে ঢাকা ছাড়বে বাংলাদেশ দল। অস্ট্রেলিয়ার সিডনিতে ১০ দিনের ক্যাম্প শেষে নিউজিল্যান্ড যাবে চূড়ান্ত দল। নিউজিল্যান্ডে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি এবং দুটি টেস্ট খেলবে বাংলাদেশ। ২৬ ডিসেম্বর ক্রাইস্টচার্চে ওয়ানডে ম্যাচ দিয়ে শুরু হবে সিরিজ।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএল টি২০ ২০১৬
শেয়ারTweetPin

সর্বশেষ

ডিএমপির জুন মাসের মূল্যায়নে ১৫তম বারের মতো শ্রেষ্ঠ এএসআই পলাশ

জুলাই ১৪, ২০২৬

ইতালির ফুটবল পথে ফেরাতে মালদিনির পছন্দের তালিকায় গার্দিওলা

জুলাই ১৩, ২০২৬

লাল-হলুদ কার্ডের কাহিনীতে জড়িয়ে আন্তোনিও রাতিন, ইংল্যান্ড-আর্জেন্টিনা বৈরিতার শুরু যেখানে

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চ্যানেল আইয়ের সঙ্গে ঢাবির টেলিভিশন, চলচ্চিত্র ও ফটোগ্রাফি বিভাগের সহযোগিতা চুক্তি

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

সংস্কৃতি ও জনপদের এক অনন্য দলিল ‘চ্যানেল আই অনলাইন’

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT