চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতিম শিশুদের ২৪ বছর পর্যন্ত কারিগরি শিক্ষা দেয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৬:২৮ অপরাহ্ণ ০৭, আগস্ট ২০১৮
বাংলাদেশ
A A

এতিম শিশুদের ২৪ বছর পর্যন্ত আবাসন সুবিধাসহ কারিগরি শিক্ষা দেয়ার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

তিনি বলেন, এখন আমরা আর এতিমখানা বলি না। বলি ছোটমনি নিবাস। বর্তমানে ছোটমনি নিবাসে ১৮ বছর পর্যন্ত শিশুদের রাখা হয়। এখন থেকে যেন ২৪ বছর পর্যন্ত এখানে থাকতে পারে তার ব্যবস্থা নিতে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছে।

মঙ্গলবার শেরে বাংলা নগরে এনইসি সম্মেলন কক্ষে একনেক চেয়ারপার্সন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে একনেক সভায় ১১ টি প্রকল্পের অনুমোদন দেওয়া হয়।

একনেক সভা শেষে প্রকল্পগুলো নিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় পরিকল্পনামন্ত্রী এসব কথা জানান।

তিনি বলেন, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ১১ টি (নতুন ও সংশোধিত) প্রকল্প অনুমোদন দেয়া হয়েছে। এতে মোট ব্যয় হবে ৬ হাজার ৪৪৮ কোটি ১৪ লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন করা হবে ৬ হাজার ৪৪০ কোটি ৬ লাখ টাকা এবং বাকি অর্থ আসবে প্রকল্প সাহায্য থেকে।

পরিকল্পনামন্ত্রী বলেন, ‘সরকারি শিশু পরিবার এবং ছোটমনি নিবাস নির্মাণ/ পুন:নির্মাণ’ প্রকল্প সম্পর্কে বিস্তারিত তুলে ধরে বলেন, এ প্রকল্পের ব্যয় হবে ২৯৫ কোটি ৭২ লাখ টাকা। যার পুরোটাই সরকারি তহবিল। এ প্রকল্পের আওতায় সারা দেশে ১৯ টি শিশু নিবাস করা হবে। সেগুলোতে ১৮ বছর পর্যন্ত তাদের নিরাপদ আবাসন, শিক্ষা ও প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে।

Reneta

ছোটমনি নিবাসে যেন ২৪ বছর পর্যন্ত শিশুদের রাখা হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী নির্দেশনা দিয়েছেন বলে জানান মন্ত্রী।

বর্তমানে দেশে ৮৫ টি সরকারি শিশু পরিবারে এতিম ও দু:স্থ শিশুদের লালন-পালন করা হচ্ছে। আর ৬ টি ছোটমনি নিবাসে অভিভাবকহীন এতিম ও দু:স্থ শিশুদের লালন-পালন করা হচ্ছে।

অনুমোদিত অন্যান্য প্রকল্প গুলো হচ্ছে, অর্থনৈতিক অঞ্চল স্থাপনের নিমিত্তে ভূমি অধিগ্রহণ প্রকল্প। ডেসকো এলাকায় স্মার্ট প্রি-পেমেন্ট মিটার সরবরাহ ও স্থাপন প্রকল্প। বাংলাদেশে তাঁত বোর্ডের আওতায় ৫টি বেসিক সেন্টার ৫টি প্রশিক্ষণ কেন্দ্র, একটি ফ্যাশন ডিজাইন ইন্সটিটিউট এবং ২টি মার্কেট প্রমোশন কেন্দ্র স্থাপন প্রকল্প।

ফরিদপুর জেলার চরভদ্রাসন উপজেলাধীন পদ্মা নদীর ডান তীর সংরক্ষণ ও ড্রেজিং প্রকল্পে। ড. এম. এ ওয়াজেদ মিয়া টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, পীরগঞ্জ, রংপুর স্থাপন প্রকল্প। হাই-টেক পার্ক, সিলেটের প্রাথমিক অবকাঠামো নির্মাণ প্রকল্প। সোনাপুর হতে চেয়ারম্যানঘাট সড়ক উন্নয়ন প্রকল্প। বীরগঞ্জ-খানসামা-দারোয়ানই, খানসামা-রাণীবন্দর এবং চিরিরবন্দর-আমতলী বাজার জেলা মহাসড়কে যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্প। কুলাউড়া-পৃথিমপাশা-হাজীপুর-শরীফপুর সড়কের ১৪তম কিলোমিটারে পিসি গার্ডার নির্মাণ ও ৭ দশমিক ৫ কিলোমিটার সংযোগ সড়ক নির্মাণ প্রকল্প।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: একনেকএকনেক বৈঠকপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT