চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এতটাই ছন্নছাড়া ব্যাটিং, শান্ত-মিরাজদের যেন এক পালিয়ে বাঁচা পরাজয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:১২ পূর্বাহ্ণ ০৮, আগস্ট ২০২৬
ক্রিকেট, স্পোর্টস
A A

অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজের আগে তিনদিনের প্রস্তুতি ম্যাচে ভয়াবহ ভরাডুবি দেখছে বাংলাদেশ। ছন্নছাড়া ব্যাটিংয়ে দ্রুতই গুটিয়ে গিয়ে ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশের বিপক্ষে যেন পালিয়ে বেঁচেছেন নাজমুল হোসেন শান্তরা। প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজের সেঞ্চুরিতে আড়াই শতাধিক রান পেলেও দ্বিতীয় ইনিংসে ধস নেমেছে। তাতে ইনিংস ও ৩৮ রানে হেরেছে টিম টাইগার্স।

ডারউইনে প্রথম ইনিংসে ৭৫.৫ ওভারে ২৬৩ রানে থামে বাংলাদেশের ইনিংস। জবাবে নেমে ৮৩.২ ওভারে ৩৫৫ রানে সবকটি উইকেট হারায় ক্রিকেট অস্ট্রেলিয়া একাদশ। ৯২ রানে পিছিয়ে দ্বিতীয় ইনিংসে নেমে ২২ ওভারে ৫৪ রানে গুটিয়ে যায় বাংলাদেশ।

২ উইকেটে ১৯ রানে দ্বিতীয়দিনের খেলা শুরু করেছিল বাংলাদেশ। তানজিদ ১৩ বলে ৭ রানে অপরাজিত থেকে সৌম্য সরকারকে নিয়ে নামেন।

Banglabid

৯ রান যোগ করতেই তৃতীয় উইকেট হারায় বাংলাদেশ। সৌম্য ফেরেন ৫ রানে। এরপর ক্যাম্পবেল থম্পসন তাণ্ডবে কেবল ব্যাটারদের আসা-যাওয়ার মিছিল দেখে টিম টাইগার্স। ২৬ রান যোগ করতেই বাকি ৭ উইকেটে হারিয়ে গুটিয়ে যায় লাল-সবুজের দল। ব্যাটারদের মধ্যে কেবল দুই অঙ্কের ঘরে পৌঁছান তানজিদ। ৪১ বলে ২২ রান করেন। বাকিদের কেউ ৬ রানের বেশি করতে পারেননি।

ক্যাম্পবেল থম্পসন ১১ ওভারে ২৫ রানে ৮ উইকেট নেন। বাকি দুই উইকেট নেন কোরি রোচিচিওলি।

এর আগে প্রথম ইনিংসে মেহেদী হাসান মিরাজ ১৪১ বলে ১১ চার ও ৪ ছক্কায় অপরাজিত থাকেন ১০৯ রানে। বাকিদের মধ্যে শান্ত ৫৩ বলে ৩৭, সাদমান ইসলাম ৪৭ বলে ৩১ রান করেছেন।

Reneta

অস্ট্রেলিয়া ক্রিকেট একাদশের হয়ে প্রথম ইনিংসে কোরি রোচিচিওলি ৬ উইকেট নেন।

জবাবে নেমে ক্রিকেট অস্ট্রেলিয়া ব্যাটার টিগ উইলি ১৭৭ বলে সর্বোচ্চ ১৩০ রান করেন। ৫৩ রান করেন অধিনায়ক কার্টিস পেটারসন। ৭৬ রান করেন জ্যাক ডোরান এবং ৪৮ রান আসে জ্যাক ক্লেটনের ব্যাট থেকে।

বাংলাদেশ বোলারদের মধ্যে হাসান মাহমদু ৪ উইকেট নেন। তাসকিন এবং মিরাজ নেন ২টি করে উইকেট ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: অস্ট্রেলিয়াটেস্ট সিরিজবাংলাদেশবিসিবিমিরাজলিড স্পোর্টসশান্ত
শেয়ারTweetPin

সর্বশেষ

‘ইনফান্তিনো যুগের অবসান ঘটেছে’- এমনই বলছেন লা লিগা সভাপতি

আগস্ট ৯, ২০২৬

চার আর্থিক প্রতিষ্ঠান অকার্যকর ঘোষণা

আগস্ট ৯, ২০২৬

বাছাইপর্ব পার হতে পারবে বাংলাদেশ? যা বললেন কোচ

আগস্ট ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

হেফাজত আমিরকে যা বললেন প্রধানমন্ত্রী

আগস্ট ৯, ২০২৬

জার্মানিতে আধুনিক সুবিধার প্রশিক্ষণ, আরও যা সুখবর দিলেন প্রিন্স

আগস্ট ৯, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT