চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
    https://www.youtube.com/live/kP-IVGRkppQ?si=_Tx54t8FAaVsH3IO
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এত উত্তেজনা নিয়ে কবে অপেক্ষা করেছি মনে পড়ছে না’

সাজ্জাদ খানসাজ্জাদ খান
১২:২০ অপরাহ্ণ ১৫, জুন ২০১৭
স্পোর্টস
A A
জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

জাতীয় দলের নির্বাচক ও সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন

বাংলাদেশ-ভারত ম্যাচের রোমাঞ্চ, উত্তেজনার পারদ দিনে দিনে বাড়ছেই। বিশ্বের যে প্রান্তেই দল দুটি মুখোমুখি হোক, লড়াই চলে হাড্ডাহাড্ডি। আরেকবার বড় মঞ্চে দেখা হচ্ছে তাদের, চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে। যে ম্যাচটি দেখতে অপেক্ষায় দেশের কোটি ক্রিকেটপ্রেমী। সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমনও ম্যাচটি দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন।

এমনিতে বাংলাদেশের ম্যাচ মানেই সবার মধ্যে অন্যরকম উত্তেজনা। আগের সব উত্তেজনা ছাপিয়ে যাচ্ছে এজবাস্টনে বৃহস্পতিবারের ম্যাচ। বর্তমানে বাংলাদেশ জাতীয় দলের নির্বাচক হাবিবুল বাশারও এই উত্তেজনার সঙ্গে আগের কোন অনুভূতির মিল খুঁজে পাচ্ছেন না।

‘এমন এক্সাইটেড কবে ছিলাম, কোন বিষয়ে ছিলাম ঠিক মনে পড়ছে না। জীবনে তো অনেক বিষয়েই এক্সাইটমেন্ট আসে। ব্যক্তিগত জীবনে, খেলোয়াড়ি জীবনে, পেশাগত জীবনে। তবে এটা আমার জীবনের সবচেয়ে রোমাঞ্চকর মুহূর্ত। এত উত্তেজনা নিয়ে কবে অপেক্ষা করেছি মনে পড়ছে না। আমি কোন ম্যাচ এত উত্তেজনা নিয়ে হয়তো দেখব না, যেভাবে এই সেমিফাইনাল দেখব। ফাইনালের এক ধাপ পেছনেই আমরা দাঁড়িয়ে আছি। এটা অসাধারণ একটা মুহূর্ত। প্রত্যাশা থাকবে দিনটা যাতে আমাদের হয়।’

বাশার মনে করছেন নিজেদের খেলাটা খেলতে পারলেই ভারতকে হারানো সম্ভব, ‘আমরা ভারতের বিপক্ষে অনেক ম্যাচেই জয়ের কাছাকাছি গিয়েছি। তার মানে জেতার খুব কাছাকাছি যাচ্ছি। ভারতের ব্যাটিং বিশ্বসেরা, এটা নিয় কারও সন্দেহ নেই। ওদের ওপেনিং, মিডলঅর্ডার খুব ভালো। এত ভালো ব্যাটিং লাইনআপকে কিন্তু আমরা টি-টুয়েন্টি বিশ্বকাপে ১৪০-এ অলআউট করে দিয়েছিলাম। এমন না তাদের আটকানো যায় না। আটকানো যায়। ক্রিকেটে সব কিছুই সম্ভব। আমরা ভালো ক্রিকেট খেলছি। আমরা যদি আমাদের ক্রিকেটটা খেলতে পারি। ভারতকে হারানো অবশ্যই সম্ভব। দিনটা যেন আমাদের পক্ষেই যাই।’

ভারতের জন্য সেমিফাইনালে ওঠা বিশেষ কিছু নয়। সবশেষ সাতটি আইসিসি টুর্নামেন্টের মধ্যে ছয়টিতেই সেমিতে খেলেছে তারা। বাংলাদেশের জন্য এবারই প্রথম আইসিসির আসরে সেমিফাইনালে পা রাখা। হাবিবুল বাশার মনে করছেন ম্যাচটা জিততে পারলে বাংলাদেশের সমর্থকদের অনেক বড় আনন্দের উপলক্ষ হবে এটি।

‘দেশের ১৬ কোটি মানুষ ক্রিকেট ভালোবাসে। এ ম্যাচটা জিতলে সমর্থকদের জন্য একটা বিশাল ব্যাপার হবে। জিতুক-হারুক বাংলাদেশের ক্রিকেট কিন্তু আগাবেই। জিতলে আমরা সমর্থকদের উপহার দিতে পারব। দেশের সকল মানুষ চাইছেন ম্যাচটা জিতে ফাইনাল খেলুক বাংলাদেশ। সবার প্রত্যাশা যেন পূরণ করতে পারে বাংলাদেশ দল, সে আশা নিয়েই অপেক্ষা করছি।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী জামিল আহমেদের মরদেহ উদ্ধার

এপ্রিল ২৫, ২০২৬

ইরান-যুক্তরাষ্ট্র টানাপোড়েন: জাতীয়তাবাদের পুনর্জাগরণ, সাম্রাজ্যবাদী কৌশলের সীমাবদ্ধতা

এপ্রিল ২৫, ২০২৬

মাঠে লুটিয়ে পড়ে মৃত্যু নাইজেরিয়ান স্ট্রাইকারের

এপ্রিল ২৫, ২০২৬

যুক্তরাষ্ট্রে নিখোঁজ বাংলাদেশি শিক্ষার্থী নাহিদা বৃষ্টিও মারা গেছেন

এপ্রিল ২৫, ২০২৬

বিশ্বকাপে মানবাধিকার লঙ্ঘনের শঙ্কা, অ্যামনেস্টির ভ্রমণ সতর্কবার্তা

এপ্রিল ২৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT