চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটাই নেইমারের সেই ‘দুনিয়া কাঁপানো’ চেক

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:২৫ অপরাহ্ণ ০৬, আগস্ট ২০১৭
স্পোর্টস
A A
এটাই নেইমারের সেই ‘দুনিয়া কাঁপানো’ চেক

এটাই নেইমারের সেই ‘দুনিয়া কাঁপানো’ চেক

এক টুকরো কাগজের মূল্য সর্বোচ্চ কত হতে পারে? মানুষের ভাবনার সীমা ছাড়িয়ে চোখ কপালে উঠে যাবে যখন বলা হবে মূল্যটা ২ হাজার ১০৬ কোটি টাকা! কারও সন্দেহ থাকলে সেটিও কেটে যাবে, যখন বলা হবে কাগজটির ওপরে লেখা আছে নেইমারের নাম আর ২২২ মিলিয়ন ইউরোর সংখ্যাটা। আসলে বলা হচ্ছে ব্রাজিল তারকার সেই বিখ্যাত চেকের কথা। যে চেকের জোড়েই বার্সা থেকে নেইমারকে কেড়ে নিয়েছে পিএসজি।

এই চেককে নিয়ে নাটক কম হয়নি। বার্সা থেকে আনুষ্ঠানিকভাবে নেইমারের বিদায় নিয়ে আসার পরপরই লা লিগা কর্তৃপক্ষকে ২২২ মিলিয়ন ইউরোর চেকটি পাঠায় পিএসজি। কিন্তু উয়েফার আর্থিক ফেয়ার প্লে লঙ্ঘনের শঙ্কায় প্রথমে সেটি গ্রহণ করেনি লা লিগা।

ব্রাজিল তারকার বিষয়ে সমস্ত দায়দায়িত্ব পালনের ভার একটি আইনি সহায়তাকারী প্রতিষ্ঠানের হাতে তুলে দিয়েছিল লা লিগা। পরে সেই আইনজীবীরাও যখন পিএসজির পক্ষে সায় দেন, তখন আর চেক গ্রহণে বাধ্যবাধকতা থাকেনি। বার্সা জানায় নেইমারের আইনজীবী নিজে কাতালান ক্লাবটির অফিসে এসে সব টাকা শোধের চেক দিয়ে গেছে। তারপরেই নেইমার হয়ে গেছেন পিএসজির।

বাকিটা ইতিহাস। নেইমার বৃহস্পতিবার পিএসজির সঙ্গে সেরে ফেলেছেন বিখ্যাত সেই চুক্তি। শুক্রবার প্যারিসের মাটিতে পা পড়েছে তার। এমিয়েন্সের বিপক্ষে শনিবার খেলার কথা থাকলেও সঠিক কাগজপত্রের অভাবে খেলা হয়নি। তবে গ্যালারিতে বসে ঠিকই উৎসাহ দিয়েছেন দলকে। পিএসজিও পেয়েছে ২-০ গোলে জয়।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নেইমার
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT