চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ: তাহসান

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১০:০৬ অপরাহ্ণ ২৬, জুন ২০১৮
বিনোদন
A A

আমার জীবনে যদি একটা সিনেমা করি, তবে সেটা ‘যদি একদিন’ হওয়ার কথা ছিল। এই ছবিটা কেমন হবে শুটিং শুরু আগে কেউ আমাকে জিজ্ঞেস করলে, আমি হয়তো গড়িমসি করতাম। এখন ছবির ৯৫ ভাগ শুটিং শেষ।

এবার আমি বলতে পারি, আমার জীবনে অভিনয়ের কোনো কাজে এতো ইমোশনালি যুক্ত ছিলাম না। গানের ক্ষেত্রে ছিলাম। এই ছবিটা আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ। ‘যদি একদিন’ আপনাদের ভালো কিছু উপহার দেবে।

কথাগুলো বলছিলেন তাহসান খান। সংগীত ও ছোটপর্দায় তুমুল জনপ্রিয়তা পাওয়ার পর যিনি এই প্রথমবার সিনেমায় অভিনয় করছেন।

তার অভিনীত ছবির নাম ‘যদি একদিন’। মঙ্গলবার সন্ধ্যায় রাজধানীর তেজগাঁয়ের একটি স্টুডিওতে ‘যদি একদিন’ ছবির সংবাদ সম্মেলন করা হয়। সেখানে নিজের অভিনীত প্রথম ছবি নিয়ে এমন মন্তব্য করেন তাহসান।

এসময় তাহসান বলেন, আমি একজন এন্টারটেইনার। কাজ করি মানুষের জন্য। চিন্তা করি আমার কাজটা যেন বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। তাদের হৃদয়ে যেন জায়গা করে নেয়।

কিন্তু সব কাজ পারেনা। কিছু কাজ যদি পারে তাহলে উদ্দেশ্য সার্থক। প্রমিজ করছি, এই ছবির মাধ্যমে দর্শকদের এমন কিছু দেব সেটা সারাজীবন বেঁচে থাকবে।

Reneta

‘যদি একদিন’ পরিচালনা করেছেন মুহম্মদ মোস্তফা কামাল রাজ। এটি তার নির্দেশিত পঞ্চম ছবি। ছবিতে তাহসানের বিপরীতে অভিনয় করছেন কলকাতার নায়িকা শ্রাবন্তী। তিনিও সংবাদ সম্মেলনে উপস্থিত ছিল।

আরো ছিলেন ছবির অন্যান্য শিল্পী তাসকিন রহমান, নাজিবা বাশার, মাসুম বাশার, মিলি বাশার, সাবেরী আলম, শিশুশিল্পী আফরিন। ছবিটি প্রযোজনা করেছে বেঙ্গল মাল্টিমিডিয়া। প্রতিষ্ঠানটি উচ্চপদস্থ কর্মর্তারাও এখানে উপস্থিত ছিলেন।

গেল জানুয়ারিতে ‘যদি একদিন’ ছবির শুটিং শুরু হয় ঢাকাতে। এরপর কক্সবাজারে কিছু অংশের শুটিং হয়। বর্তমানে একেবারে শেষ পর্যায়ে এর শুটিং। যৌথভাবে এ ছবির চিত্রনাট্য করেছে আসাদ জামান ও নির্মাতা রাজ নিজেই।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: তাহসানযদি একদিনরাজলিড বিনোদনশ্রাবন্তী
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি।

জামায়াতের এমপি গাজী নজরুলের পদত্যাগের দাবিতে উত্তাল সাতক্ষীরা

জুলাই ২৩, ২০২৬
ছবি: সংগৃহীত

চট্টগ্রাম বোর্ডের স্থগিত হওয়া এইচএসসি পরীক্ষার সময় ঘোষণা

জুলাই ২৩, ২০২৬

কারখানার বর্জ্য তাপেই তৈরি হবে পরিচ্ছন্ন হাইড্রোজেন! জ্বালানি খাতে নতুন দিগন্ত

জুলাই ২৩, ২০২৬
ছবি: পিএমও।

দেশি-বিদেশি বিনিয়োগকারীদের সহায়তার বিষয়ে সরকার প্রতিজ্ঞাবদ্ধ: প্রধানমন্ত্রী

জুলাই ২৩, ২০২৬
ছবি: বিচারক মো. সুজন মিয়ার  ছুড়ে মারা কাঁচের পেপার ওয়েটে আহত শিক্ষানবীস আইনজীবি সাবিহা সুলতানা (প্রতিনিধি)।

আইনজীবীর মাথায় পেপার ওয়েট ছুড়ে বিচারিক ক্ষমতা হারালেন সেই বিচারক

জুলাই ২৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT