চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়ে থেকেও হারলো বাংলাদেশ

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৭:১৮ পূর্বাহ্ণ ৩০, মে ২০১৫
স্পোর্টস
A A

ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বাংলাদেশের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে সিঙ্গাপুর। ম্যাচের শুরুতেই প্রতিপক্ষের রক্ষণে আক্রমণ করতে থাকে বাংলাদেশের ফরোয়ার্ডরা। চতুর্থ মিনিটে গোলও পেয়ে যায় তারা। দলকে এগিয়ে দেন নাসির উদ্দিন।

খেলার শুরুতে সিঙ্গাপুরের খেলোয়াড়রা কিছু বুঝে ওঠার আগেই হেড থেকে গোল করে স্বাগতিক দর্শকদের আনন্দে ভাসান নাসির। শুরুতে পাওয়া লিড ধরে রেখে ভালোই খেলছিলো বাংলাদেশ। এরপর আরও কয়েকটি ভালো আক্রমণ করলেও গোল পায়নি তারা। এরমধ্যে পাল্টা আক্রমণ থেকে গোল করে ৩১ মিনিটে সমতায় ফেরে সিঙ্গাপুর।

অতিথিদের পক্ষে গোলটি করেন স্ট্রাইকার নওয়াজ হামিদ। যদিও প্রথমে হামিদের হেড গোলরক্ষক হিমেলের হাতে লাগার পর তা ক্রসবারে লেগে প্রতিহত হয়। তবে ফিরতি বলে জোড়ালো শটে বল জালে জড়ান হামিদ।

১-১ সমতায় থেকে বিরতির পর মাঠে নামে দু’দল। নেমেই আক্রমণ-পাল্টা আক্রমণে খেলতে থাকে তারা। ৭২ মিনিটে সিঙ্গাপুরকে দ্বিতীয় গোল এনে দেন কামাল। ডি-বক্সের বাইরে থেকে জোড়ালো শটে বাংলাদেশে গোলরক্ষক হিমেলকে ফাঁকি দিয়ে জালে বল জড়ান তিনি। এরপর সিঙ্গাপুরের রক্ষণে বারবার আক্রমণ করেও গোল শোধ করতে পারেনি বাংলাদেশ।

বঙ্গবন্ধু গোল্ড কাপের বাইরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে একবারই সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছিল বাংলাদেশ। ১৯৮৬ সালের সেই ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল। দ্বিতীয় প্রীতি ম্যাচে ২ জুন আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ফিফা প্রীতি ফুটবল ম্যাচবাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচ
শেয়ারTweetPin

সর্বশেষ

জুলাই আন্দোলনের মামলায় মিথ্যা অভিযোগ করলে ব্যবস্থা: ডিবি

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মিয়ানমার উপকূলে দুটি নৌকাডুবিতে ৫০০ জনের বেশি নিহতের আশঙ্কা

জুলাই ১৬, ২০২৬

ফকল্যান্ড নিয়ে ‘রাজনৈতিক ব্যানার’ মাঠে, ফিফার শাস্তির শঙ্কায় আর্জেন্টিনা?

জুলাই ১৬, ২০২৬

জ্বালানি তেলের মজুত সক্ষমতা উন্নীত করতে ডিপো নির্মাণ

জুলাই ১৬, ২০২৬

২৪ না হলে তারেক রহমান প্রধানমন্ত্রী হতে পারতেন না: জামায়াত আমির

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT