চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এগিয়ে কনজারভেটিভ পার্টি

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১০:২১ পূর্বাহ্ণ ০৯, জুন ২০১৭
আন্তর্জাতিক
A A

শেষ হয়েছে ব্রিটেনে মধ্যবর্তী জাতীয় নির্বাচনের ভোট গ্রহণ, চলছে ভোট গণনা। শেষ পর্যন্ত পাওয়া খবরে জানা গেছে, সেখানে এখন এগিয়ে রয়েছে কনজারভেটিভ পার্টি।

কনজারভেটিভ পার্টির জয়লাভ করেছে ৩১২টি আসনে এবং লেবার পার্টি জয় লাভ করেছে ২৬০টি আসনে। ১৪ হাজার ভোটের ব্যবধানে সেখানে জয়ী হয়েছেন বাংলাদেশী বংশোদ্ভূত লেবার নেতা রূপা হক।

বাংলাদেশ সময় শুক্রবার রাত ৩টায় এই ভোটগ্রহণ শেষ হওয়ার পর এখন ভোট গণনা চলছে। ইংল্যান্ডে ৫৩৩, স্কটল্যান্ডে ৫৯, ওয়েলসে ৪০ এবং নর্দান আয়ারল্যান্ডে ১৮টি আসন রয়েছে।

বর্তমান প্রধানমন্ত্রী টেরেসা মে আবার ক্ষমতায় ফিরবেন, নাকি বিরোধী দল লেবার পার্টির নেতা জেরেমি করবিন নতুন প্রধানমন্ত্রী হবেন- তা জানতে আরো কিছুক্ষণ অপেক্ষা করতে হবে। কোনো দল এককভাবে ৩২৬টি আসন পেলেই সংখ্যাগরিষ্ঠতা পাবে।

ব্রেক্সিট ইস্যুতে আয়োজিত গণভোটে ব্রিটিশ জনগণ ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে বেরিয়ে যাওয়ার পক্ষে রায় দিলে পদত্যাগ করেন ডেভিড ক্যামেরন। এরপর টেরেসা মে যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী হিসেবে আসেন।

আগাম নির্বাচনের বিরুদ্ধে বারবার বক্তব্য দিয়ে আসলেও ১৮ এপ্রিল আগাম নির্বাচনের ঘোষণা দেন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে।

Reneta

ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের বেরিয়ে যাওয়ার প্রক্রিয়ার (ব্রেক্সিট) প্রস্তুতিতে বিরোধী দলগুলো ঝামেলা সৃষ্টি করছে বলে অভিযোগ করেন টেরেসা, তাই আগাম নির্বাচনের এ ঘোষণা বলে তিনি জানান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ব্রিটিশ নির্বাচন
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT