এখনো স্বাভাবিক হয়নি রাজধানীর বাজারে ক্রেতার উপস্থিতি। তবে সরবরাহ ব্যবস্থার উন্নতি হয়েছে। এক সপ্তাহের ব্যবধানে সব ধরনের চালের দাম আরো বেড়েছে। মোটা চালের দাম বেড়েছে সবচেয়ে বেশি, কেজিতে ৫/৬ টাকা। সবজীর দাম কমতির দিকে। কমেছে কাঁচা মরিচ, পেঁয়াজ, আদাসহ অন্যান্য মশলার দাম। গরু এবং ছাগলের মাংস নির্ধারিত দামেই বিক্রি হচ্ছে, তবে ব্রয়লার মুরগীর দাম খানিকটা বেড়েছে।






