চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন সবাই আমার খোঁজ নিচ্ছে: সুচরিতা

সৈয়দ নূর-ই- আলমসৈয়দ নূর-ই- আলম
১২:৪৫ অপরাহ্ণ ২৪, এপ্রিল ২০১৭
বিনোদন
A A
সুচরিতা

সুচরিতা

সত্তর ও আশির দশকে ঢাকাই চলচ্চিত্রের সাড়া জাগানো অভিনেত্রী সুচরিতা বলেছেন, শিল্পী সমিতির নির্বাচনের কারণে প্রার্থীরা সবাই এখন তার নিয়মিত খোঁজখবর নিচ্ছেন।

‘অথচ কিছুদিন আগেও কারও কোনো ফোন পেতাম না। চলচ্চিত্রের বেশিরভাগই এখন স্বার্থবাজ,’ বলে মন্তব্য করেন এ অভিনেত্রী।

চ্যানেল আই অনলাইনকে তিনি বলেন: আমাদের সময়টায় চলচ্চিত্রে সবার একজনের সঙ্গে অন্যজনের খুব ভালো যোগাযোগ ছিল। কিন্তু এখনকার সব যোগাযোগ স্বার্থকেন্দ্রিক।

‘ব্যাপারাটা আমাকে খুব কষ্ট দেয়,’ মন্তব্য করে তিনি বলেন: শিল্পী সমিতির নির্বাচনে দাঁড়িয়ে পাশ করেছিলাম কোন একটি নির্বাচনে। অনেককেইতো দেখলাম। তারা নির্বাচনে জিতে শিল্পীদের পক্ষে কাজ করেননি।

সুচরিতার একটি সুপারহিট ছবি ‘দাঙ্গা’কষ্ট দেয়। আমি জানি সিনিয়র অভিনয়শিল্পীদের অনেকেই আমার এ ব্যাপারটাতে একমত হবেন।’

সুচরিতা বলেন: এবার ভোট দেব। আমি প্রত্যাশা করব যারাই নির্বাচিত হবেন তারা যেন শিল্পীদের পক্ষে কাজ করেন। কোন শিল্পীকে যেন অবহেলিত না হতে হয় সেদিকটায় খেয়াল রাখবেন নির্বাচিত প্রার্থীরা, এটাই আশা করছি।

সুচরিতা অভিনীত দুটি ছবি মুক্তির অপেক্ষায় আছে। এ ছবি দুটি হচ্ছে-‘মেঘকন্যা’ ও ‘ক্ষুদিরামের ফাঁসি’।

Reneta

সুচরিতার প্রকৃত নাম বেবী হেলেন। তবে তিনি আশির দশকে দর্শকের কাছে সুচরিতা নামেই পরিচিতি পান।

১৯৭৭ সালে ‘যাদুর বাঁশি’ ছবি দিয়ে সাড়া ফেলে দেন দর্শকের মধ্যে। তার অভিনীত উল্লেখযোগ্য ছবিগুলোর মধ্যে রয়েছে: ‘জনি’, ‘দাঙ্গা’, ‘ডাকু মনসুর’, ‘কলমিলতা’, ‘জীবন নৌকা’, ‘নিশান’, ‘দোস্ত দুশমন’, ‘এখনো অনেক রাত’, ‘হাঙ্গর নদী গ্রেনেড’, ‘দ্য ফাদার’, ‘ত্রাশ’, ‘বদলা’, ‘চিৎকার’, ‘গাদ্দার’, ‘রকি’, ‘মাস্তান’, ‘জানোয়ার’, ‘সোনার তরী’, ‘আসামী’, ‘তুফান’, ‘কুদরত’, ‘সাক্ষী’, ‘আঁখি মিলন’, ‘অজান্তে’, ‘টাকা’, ‘ঘর সংসার’, ‘মহুয়া সুন্দরী’ ইত্যাদি।

১৯৯৭ সালে প্রয়াত চলচ্চিত্র নির্মাতা চাষী নজরুল ইসলামের ‘হাঙ্গর নদী গ্রেনেড’ ছবিতে অনবদ্য অভিনয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান সুচরিতা।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: সুচরিতা
শেয়ারTweetPin

সর্বশেষ

ইংল্যান্ডের ৬০ বছরের অপেক্ষার অবসান নাকি ইতিহাস গড়বে নরওয়ে

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা-সুইজারল্যান্ড লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

রাইফেলধারী ইসরায়েলিদের হাতে ঘণ্টার বেশি আটকে ছিলেন মার্কিন কংগ্রেসম্যান

জুলাই ১১, ২০২৬

ইংল্যান্ড-নরওয়ে লড়াই: পরিসংখ্যান কী বলছে

জুলাই ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কেন বাংলাদেশিদের অভিবাসী ভিসা স্থগিত, ব্যাখ্যা দিল যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT