চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন থেকে নিয়মিত বিগ বাজেটের সিনেমা প্রযোজনা করবো: শাকিব

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৮:০৭ অপরাহ্ণ ২৮, মার্চ ২০১৮
বিনোদন
A A

বড় বাজেটে এখন থেকে নিয়মিত সিনেমা প্রযোজনা করব। সেসব ছবিতে আমি অভিনয় করবো। বাংলাদেশ ও ভারত দু-দেশের যৌথ প্রয়াসে ছবিগুলো নির্মিত হবে। শুধু তাই নয়, নতুন যারা কাজ করতে চায়, তাদের সুযোগ দেব।

কথাগুলো বলছিলেন চিত্রনায়ক শাকিব খান। রাজধানীর হোটেল ওয়েস্টিনে নিজের জন্মদিন পালন ও শাকিব খানের নিজস্ব ইউটিউব চ্যানেল ‘শাকিব খান অফিসিয়াল’ যাত্রা শুরুর অনুষ্ঠানে এসব বলেন তিনি।

এসময় শাকিব খান আরো বলেন, নতুন যারা সিনেমা বানাতে চায় আমার প্রোডাকশন থেকে তাদের দিয়ে সিনেমা নির্মাণ করাতে চাই। পুরাতন অনেক পরিচালক আছেন যারা ঠিকমতো সাপোর্ট পাচ্ছেন না বলে ছবি নির্মাণ করতে পারছেন না। আমি তাদেরও সুযোগ করে দিতে চাই।

শাকিব বলেন, বাংলাদেশের শিল্পী, টেকনিশিয়ান ও ভারতের শিল্পী টেকনিশিয়ান সবার মেলবন্ধন করে কাজের পরিবেশ সৃষ্টি করতে চাই। সবাইকে সাথে নিয়ে সুন্দর ও ভালো কাজ করে চাই। আমার বিশ্বাস এই উদ্যোগ আমার প্রোডাকশনকে অনেকদূর নিয়ে যাবে।

এরকম আরো যোগ করে শাকিব বলেন, যারা ভালো ভালো কাজ করছে, করতে চায় তাদেরকে বাধা না দিয়ে সহযোগীতা করা উচিত। ভুল ত্রুটি হলে সেগুলো শুধরে দেয়া উচিত।

এই অনুষ্ঠানে শাকিব ছাড়াও উপস্থিত ছিলেন জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আবদুল আজিজ, প্রযোজক ইকবাল, কামাল কিবরিয়া লিপু ছাড়াও ইউটিউব চ্যানেল বঙ্গবিডির কর্তারা। তার আগে সবার উপস্থিতি জন্মদিনের কেক কাটেন তিনি।

Reneta

ছবি: নাহিয়ান ইমন

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইউটিউবলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin1

সর্বশেষ

আইস্ক্রিনে ফুটবলের দুই সেরা বাংলা সিনেমা

জুলাই ৯, ২০২৬

জিম্বাবুয়ের বিপক্ষে শেষ দুই ওয়ানডে থেকে ছিটকে গেলেন লিটন

জুলাই ৮, ২০২৬

সমালোচনার তোপে ‘গা ঢাকা’ দিলেন আর্জেন্টিনা-মিশর ম্যাচের রেফারি

জুলাই ৮, ২০২৬

মেসির বিপক্ষে খেলে ‘অবসর’ নিলেও আক্ষেপ থাকবে না

জুলাই ৮, ২০২৬
ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

ছাদকৃষি হয়ে উঠছে মানসিক প্রশান্তির নির্ভরযোগ্য মাধ্যম

জুলাই ৮, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT