চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এখন আর কেউ কৃষকদের ঠকাতে পারবে না: প্রধানমন্ত্রী

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
১:২৩ অপরাহ্ণ ২৮, ফেব্রুয়ারি ২০১৮
কৃষি, বাংলাদেশ
A A
প্রধানমন্ত্রী

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ডিজিটাল পদ্ধতির কারণে এখন আর কেউ কৃষকদের ঠকাতে পারবে না। ঘরে বসেই কৃষিপণ্যের বাজারমূল্য জানতে পারবে তারা। ডিজিটাল পদ্ধতির মাধ্যমে শুধু কৃষিসেবা দেওয়াই না, কৃষকরা পাবে কৃষিপণ্য ব্যবহারের পরামর্শও। পাবে আরো অনেক সহযোগিতা।

গণভবনে কৃষি বাতায়ন ও কৃষকবন্ধু ফোন সেবা উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী।

ডিজিটাল বাংলাদেশের প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রী বলেন, আজকের বাংলাদেশ ‘ডিজিটাল বাংলাদেশ’। তার প্রমাণ আমি আপনাদের (কৃষকদের) সঙ্গে ডিজিটালি কথা বলতে পারছি। এই পরামর্শ দিয়েছিলো আমার ছেলে সজীব ওয়াজেদ জয়। কৃষি বাতায়নে এখন কৃষকরা সবধরণের তথ্য পাবে আর কৃষকবন্ধু ফোন সেবার আওতায় কৃষি বিষয়ক যে কোনো সমস্যার সমাধান জানতে পারবেন। কৃষকের দোরগোড়ায় আমরা ডিজিটাল সেবা পৌঁছে দিতে চাই। সেজন্য কৃষি বাতায়ন তৈরি করা হয়েছে। কৃষকবন্ধু ফোন সেবা কর্মসূচিও চালু করতে যাচ্ছি। সাথী বাংলা স্মার্টফোন পদ্ধতিও নিয়ে আসছি। ফোন শুধু কথা বলার জন্যই নয়, কৃষির উন্নয়নেও কাজে আসবে।

তিনি আরও বলেন, যে দেশের মাটি এত উর্বর সেই দেশের মানুষ না খেয়ে থাকবে না।  এটা বঙ্গবন্ধুও বলতেন। আমরা এখন কৃষি শিক্ষারও ব্যবস্থা করছি। কৃষকের ছেলে শিক্ষা নিয়ে আর কৃষিকাজে যাবে না, সেই মনোভাব যেন না থাকে। বাবা মায়ের কাছ থেকে যে পেশা পাওয়া সেটাকে আরো আধুনিক করে তুলতে পারলেই দেশের উন্নয়ন হবে। মানুষের খাদ্য নিরাপত্তা দেওয়া একটি বড় কাজ। খাদ্য যোগানোর থেকে বড় কাজ আর কিছু হতে পারে না। সেভাবেই আমাদের কৃষিকে দেখতে হবে।

কৃষকবন্ধু ফোন সেবার আওতায় ৩৩৩১ নম্বরে ডায়াল করলেই কৃষি সম্পর্কে সকল তথ্য ও পরামর্শ পাওয়া যাবে ওই সেবা কার্যক্রমের মাধ্যমে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রধানমন্ত্রী
শেয়ারTweetPin

সর্বশেষ

যে ৭ সিনেমায় অমর হয়ে থাকবেন প্রদীপ রাওয়াত

আগস্ট ৫, ২০২৬

চলে গেলেন দাপুটে অভিনেতা প্রদীপ রাওয়াত

আগস্ট ৪, ২০২৬

ভিনিসিয়াসকে নিয়ে ফের আলোচনায় রিয়াল, বাড়ছে না চুক্তির প্রস্তাব

আগস্ট ৪, ২০২৬

মাদ্রিদে দাবানল– দুর্গতদের পাশে মেসি, পুনর্গঠনে অনুদান

আগস্ট ৪, ২০২৬

আরবাঈন উপলক্ষে কারবালায় লাখো মানুষের শোকযাত্রা

আগস্ট ৪, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT