চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একাদশে জায়গা হারাননি ইমরুল

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৪:২৭ অপরাহ্ণ ১৩, ডিসেম্বর ২০২০
ক্রিকেট, স্পোর্টস
A A

বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে লিগ পর্বের শেষ ম্যাচে জেমকন খুলনার একাদশে দেখা যায়নি ইমরুল কায়েসকে। ধরে নেয়া হচ্ছিল টিম কম্বিনেশনের কারণে বাদ পড়েছেন এ ব্যাটসম্যান। ইমরুল জানালেন ভিন্ন কথা। পারিবারিক কারণে বায়ো বাবল ভাঙায় তিনি ছিলেন আইসোলেশনে।

‘একাদশে জায়গা হারাতে হয়নি। আমার ব্যক্তিগত, পরিবারের সমস্যার কারণে বাসায় গিয়েছিলাম। কিছু নিয়ম ছিল, যার জন্য হয়তবা খেলতে পারিনি। আইসোলেশনে ছিলাম। যার জন্য খেলতে পারিনি।’

করোনা পরিস্থিতির কারণে বঙ্গবন্ধু কাপের পাঁচ দলকেই রাখা হয়েছে হোটেল সোনারগাঁওয়ে জৈব সুরক্ষা বলয়ে (বায়ো বাবল)। টুর্নামেন্ট শেষ না হওয়া পর্যন্ত এভাবেই থাকতে হবে তাদের।

পারিবারিক কারণে ইমরুলকে বায়ো বাবল ভাঙতে হয়েছে। যে কারণে বাসা থেকে এসেই দলের সঙ্গে যোগ দিতে পারেননি। ছিলেন পর্যবেক্ষণে। খেলতে পারেননি খুলনার শেষ ম্যাচে।

সাত ম্যাচের শেষ পাঁচটিতেই ধারাবাহিকভাবে রান করেছেন ইমরুল। ইনিংস বড় করতে না পারলেও রেখেছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।

প্রথম দুটি ম্যাচে রানের খাতা খোলার আগেই আউট হন ইমরুল। তারপরও সুযোগ দেয় খুলনা। এ ওপেনারকে অবশ্য ব্যাটিং করতে হয়েছে বিভিন্ন পজিশনে। তার শেষ পাঁচ ইনিংস যথাক্রমে ২৪, ২৭, ৩৭, ২৯, ২১।

Reneta

নিজের পারফরম্যান্সে খুশি কিংবা হতাশ নন ইমরুল। খুলনা উঠেছে টুর্নামেন্টের শেষ চারে। এখন প্লে-অফে ভালোকিছুর দিকে তাকিয়ে তিনি। সোমবার প্রথম কোয়ালিফায়ার ম্যাচে তাদের প্রতিপক্ষ গাজী গ্রুপ চট্টগ্রাম।

‘পারফরম্যান্স নিয়ে আমার যে প্রত্যাশা ছিল, ওইভাবে করতে পারি নাই। কিন্তু ঠিক আছে, একটা খেলোয়াড় সবসময় সব টুর্নামেন্টে ভালো খেলে না। এখনও সুযোগ আছে। আরও দুই ম্যাচ আছে। চেষ্টা করব জায়গামতো ভালো খেলার। যখন ওই সময়ে ওইভাবে চেষ্টা করব পারফরম্যান্স করার।’

Channel-i-Tv-Live-Motiom

Jui  Banner Campaign
ট্যাগ: ইমরুলজেমকন খুলনালিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

যুক্তরাষ্ট্রে ইনভেস্টমেন্ট সামিটে বাংলাদেশের প্রতিনিধি দল

মে ৫, ২০২৬

কেন হারলেন মমতা বন্দ্যোপাধ্যায়?

মে ৫, ২০২৬

আবারও কমেছে স্বর্ণের দাম

মে ৫, ২০২৬

তৃণমূল দুর্গে বিজেপির আঘাত: যেসব কারণে বদলে গেল ভোটের ফল

মে ৫, ২০২৬

সতীর্থকে ‘শারীরিক লাঞ্ছনার’ অভিযোগে তদন্তের মুখে নেইমার

মে ৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey January 2026 Bkash Stickey September 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT