আবারো প্রমাণ করলেন তিনি কিং খান, তিনিই শাহরুখ খান। মুক্তির পর থেকেই এক একে বাজিমাত করলো দীর্ঘ পাঁচবছর পর সিনে পর্দায় ফিরে আসা শাহরুখ-কাজল অভিনীত সিনেমা ‘দিলওয়ালে’।
মুক্তির প্রথম দিনেই রোহিত শেঠির সিনেমা আন্তর্জাতিক ব্যবসায় ‘দিলওয়ালে’ আয় করেছে ১২১ কোটি রুপি। এরমধ্যে ভারতের ভেতর ‘দিলওয়ালে’ আয় ৬৫ কোটি ৯ লাখ রুপি। এরইমধ্যে শাহরুখের ‘দিলওয়ালে’ ১০০ কোটির বেঞ্চমার্ক ছুঁয়ে ফেলেছে ছবিটি।
রেড চিলিজ এন্টারটেনমেন্ট-এর পক্ষ থেকে জানানো হয়েছে, ছবিটি সাড়া ফেলেছে সংযুক্ত আরব-আমিরশাহির দেশগুলিতে।
দুবাইতে এক দিকে বিভিন্ন প্রেক্ষাগৃহে দেখানো হচ্ছে স্টার ওয়ার্সও। তার সঙ্গে পাল্লা দিচ্ছে শাহরুখের ‘দিলওয়ালে’। উইকএন্ডে হাউসফুল সব কটি প্রেক্ষাগৃহ। ইউরোপ এবং আমেরিকাতেও বক্স অফিসেও একই দৃশ্য। সেখানেও সামনের সারিতে রয়েছে শাহরুখ-কাজলের ‘দিলওয়ালে’।
ট্রেড অ্যানালিস্টদের মতে, এখনও পর্যন্ত যা ট্রেন্ড ‘দিলওয়ালে’র’ বাণিজ্যিক সাফল্য ছাপিয়ে যাবে শাহরুখের অন্য সব ছবিগুলো থেকে।
বক্স অফিস বলছে, ইতিমধ্যেই ছবিটি বাণিজ্যিক সাফল্যের নিরিখে রেকর্ড সাফল্য পেয়েছে। শাহরুখ-কাজল ছাড়া ছবিতে আরো অভিনয় করেছেন বরুণ ধাওয়ান-কৃতি শাননসহ আরো অনেকে।







