২০টি ড্রেজারসহ সহায়তা যন্ত্রপাতি ও সরঞ্জাম ক্রয় এবং রংপুর সিটি কর্পোরেশনের উন্নয়নসহ ৭টি উন্নয়ন প্রকল্পে ২ হাজার ৩৮৪ কোটি ২৫ লাখ টাকার বরাদ্দ অনুমোদন করেছে জাতীয় অর্থনৈকি পরিষদের নির্বাহী কমিটি, একনেক।
মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে জানানো হয়েছে ৭ টি প্রকল্পের জন্য সরকারি নিজস্ব তহবিল থেকে দেয়া হবে ২ হাজার ৩৭২ কোটি ৮৫ লাখ টাকা।
বৈঠক শেষে পরিকল্পনা মন্ত্রী আ হ ম মোস্তফা কামাল বরাদ্দের বিস্তারিত জানান।






