চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একদিনে ডেঙ্গুতে হাসপাতালে ১৮৩ রোগী, মৃত্যু ১

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৭:১৭ অপরাহ্ণ ১৬, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ, স্বাস্থ্য
A A

ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে ১৮৩ জন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে মারা গেছেন ১ জন। আক্রান্তদের অধিকাংশই রাজধানীর বাসিন্দা।

শনিবার ১৬ অক্টোবর বিকেলে সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, নতুন আক্রান্তদের মধ্যে ১৪১ জন রাজধানী ঢাকার বিভিন্ন সরকারি-বেসরকারি হাসপাতালে এবং ৪২ জন ঢাকার বাইরের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন।

প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি থাকা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৮৬৯ জনে। ঢাকার ৪৬টি সরকারি ও বেসরকারি হাসপাতালে ভর্তি আছেন ৬৮৮ জন এবং অন্যান্য বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি আছেন ১৮১ জন।

এতে আরও বলা হয়েছে, এ বছরের ১ জানুয়ারি থেকে আজ পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি হয়েছেন ২১ হাজার ২০১ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২০ হাজার ২৪৯ জন রোগী। ডেঙ্গুতে এ সময়ে ৮৩ জনের মৃত্যু হয়েছে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ডেঙ্গুস্বাস্থ্য অধিদপ্তর
শেয়ারTweetPin

সর্বশেষ

এপস্টিন বিতর্কে বিল গেটস ফাউন্ডেশনে ওয়ারেন বাফেটের অনুদান বন্ধ

জুলাই ১৫, ২০২৬

সবুজ স্কুল গড়তে দেশজুড়ে বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

জুলাই ১৫, ২০২৬

১৬ জুলাই থেকে আবারো টানা বৃষ্টির পূর্বাভাস

জুলাই ১৫, ২০২৬

জুলাই গণঅভ্যুত্থান ৯: নিরাপদ ক্যাম্পাস নিশ্চিতে কাঠামোগত পরিবর্তনের দাবি

জুলাই ১৫, ২০২৬
মাহদি আমিন

এইচএসসি পরীক্ষা নিয়ে যা জানালেন প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা

জুলাই ১৫, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT