চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘একদিন বিশ্বকাপ আমাদের ঘরেই আসবে’

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১২:৩৩ অপরাহ্ণ ১৭, অক্টোবর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

২০১৯ ক্রিকেট বিশ্বকাপের ট্রফি হাতে দাঁড়িয়ে মিনহাজুল আবেদিন নান্নু। সামনে ইউনিসেফ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুরা। তাদের কণ্ঠে ‘আমরা করবো জয়’ গানে বিসিবি একাডেমি ভবনের প্রাঙ্গণ হয়ে উঠল উৎসবমুখর।

ক্রিকেট বিশ্বকাপ শুরু হতে খুব বেশিদিন বাকি নেই। আসছে বছরের ৩০মে ইংল্যান্ড ও ওয়েলসে বসবে ওয়ানডে বিশ্বকাপের জমজমাট আসর। যে ট্রফির জন্য লড়বে দশটি দেশ। সেটিই বুধবার এসেছে মিরপুরে।

সাবেক অধিনায়ক মিনহাজুল আবেদিন স্বপ্ন দেখেন খেলেই একদিন বিশ্বকাপ ট্রফি নিয়ে আসবে বাংলাদেশ। বললেন, ‘একদিন এই বিশ্বকাপ ট্রফি অবশ্যই আমাদের ঘরে আসবে। এখন আমরা যে প্রক্রিয়ায় এগিয়ে যাচ্ছি তাতে অবশ্যই সামনের বিশ্বকাপে ভালো ফল আশা করি। বিশ্বকাপ শব্দটাই অন্যরকম। এটা ইয়াং স্টারদের সব সময়ই উজ্জীবিত করে। আমার বিশ্বাস আগামী বিশ্বকাপে আমরা ভালো করব।’

জিম্বাবুয়ে সিরিজের জন্য অনুশীলন ক্যাম্পে থাকা বাংলাদেশ জাতীয় দলের ক্রিকেটার ও স্টাফরা বিশ্বকাপ ট্রফির সঙ্গে আনুষ্ঠানিক ফটোসেশনে অংশ নেন বুধবার।

বৃহস্পতিবার সর্বসাধারণের প্রদর্শনের জন্য ট্রফি রাখা হবে রাজধানীর যমুনা ফিউচার পার্কের সেন্টার কোর্টে। সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্ত থাকবে সেখানে। ১৯ অক্টোবর ট্রফি চলে যাবে সিলেটে। সেখানেও সর্বসাধারণের প্রদর্শনের জন্য উন্মুক্ত রাখা হবে বিশ্বকাপ ট্রফি।

২০ অক্টোবর ট্রফি যাবে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে। পরদিন বাংলাদেশ থেকে নেপালে নিয়ে যাওয়া হবে ট্রফি।

Reneta

গত ২৭ আগস্ট ভ্রমণে বের হয়েছে বিশ্বকাপ ট্রফি। ৯ মাসে মোট ২১টি দেশের ৬০টি শহর ভ্রমণ করবে সোনালি ট্রফিটি।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ২০১৯ বিশ্বকাপমিনহাজুল আবেদিন নান্নুলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

ম্যারাডোনার ‘হ্যান্ড অব গড’ ও বেকহ্যামের লাল কার্ড: ইংল্যান্ড-আর্জেন্টিনা ম্যাচে ৫ বিতর্কের গল্প

জুলাই ১৩, ২০২৬

যৌন নিপীড়নের অভিযোগে বিশ্বকাপ থেকে বাদ পড়া রেফারি রব ডাইপেরিঙ্কের মৃত্যু

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

মানবিক সংকটে ক্ষতিগ্রস্ত ৪ লাখ শিশুর জন্য ব্র্যাক-লেগো ফাউন্ডেশনের ‘স্প্ল্যাশ’ উদ্যোগ

জুলাই ১৩, ২০২৬
ছবি: সংগৃহীত

৭ জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত ৬ লাখের বেশি মানুষ, নিহত ৫৪

জুলাই ১৩, ২০২৬

এডলফের নাচ নিয়ে হাস্যরস, সমালোচনায় সরব নেটদুনিয়া

জুলাই ১৩, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT