চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একটি হুইলচেয়ারেই স্বপ্ন পূরণ হতে পারে আয়শার

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৫৭ অপরাহ্ণ ০৫, এপ্রিল ২০১৬
বাংলাদেশ
A A

আয়শার বয়স ১৫। এ বয়সে তার হই-হুল্লোড়ে মেতে থাকার কথা। কিন্তু শারীরিক অক্ষমতার কারণে তার কোনো আশাই পূরণ হচ্ছে না। হাঁটতে-চলতে পারে না সে। মায়ের সাথে স্কুলে যায় আর সারাদিন বেঞ্জে বসে থাকে। ছুটি হলে মায়ের সাথে আবার বাড়ি ফিরে যেতে হয় ভ্যানে করে ।

আয়শার কথা শুনে তার কষ্টটা বোঝা যায়—‘সবাই হইচই করে স্কুলে যায়। আমি শুধু দেখি। ইচ্ছে হয় ওদের সঙ্গে আমিও যাই। কিন্তু সে ইচ্ছা আমার পূরণ হওয়ার নয়।

আয়শা বলেন ‘আমার বেশিভাগ সময় স্কুলে যাওয়া হয় না। কারণ টাকা লাগে প্রতিদিন ৫০ টাকা। কেউ যদি আমাকে একটা ইলেক্ট্রিক হুইলচেয়ার দিত তাহলে আমি নিজে নিজে স্কুলে যেতাম।’

কথা হয় আয়শোর স্কুল খুকনী বহুমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শরিফুল ইসলামের সাথে। তিনি জানান, আয়শা সপ্তম শ্রেনীতে পড়ে। ও লেখাপড়ায় খুব ভাল। ওকে যদি কোনো ভাল প্রতিষ্ঠান সাহায্য করে তাহলে সে একদিন সবার মুখ উজ্জল করবে।

আয়শা সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার খুকনী ইউনিয়নের রুপনাই দক্ষিণ পাড়া গ্রামের বাসিন্দা। তার বাবা মো. আব্দুল গফুর শ্রমিক। তিন ছেলে মেয়ের মধ্যে আয়শা ছোট। মা সেলিনা বেগম সারা দিন মেয়েকে নিয়েই ব্যস্ত থাকেন। স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা সবই করতে হয় তাকে। বাবার সামান্য আয় দিয়েই চলে সংসার।

আয়েশার মা সেলিনা বেগম বলেন, জন্ম থেকেই নাসিমার(আয়েশা) দুই পা বাঁকা। বিশেষ প্রয়োজনে অল্প কিছুদূর যেতে পারে। মেয়ের সব কাজ তাকেই করতে হয়। কিন্তু এখন তার আর শরীরে কুলায় না।

Reneta

আয়শার বাবা আব্দুল গফুর বলেন, মেয়ের নামে প্রতিবন্ধী কার্ড করার জন্য অনেক জায়গায় গিয়েছি। কিন্তু সবাই শুধু টাকা চায়। সামান্য আয় দিয়ে চলে সংসার। আমার বাড়ী যমুনানদীতে ভেঙ্গে যাওয়ার পর শ্বশুড় বাড়ীর জায়গায় একটা ছোট বাংলা ঘরে থাকি। অভাবের সংসারে মেয়ের জন্য বাড়তি কিছু করাটা কঠিন।

গফুর তারপরও চেষ্টা করেন। কিন্তু অনেক সময় টাকা না থাকলে আয়শার স্কুলে যাওয়া হয় না। কারণ প্রতিদিন স্কুল যেতে ৫০ টাকা লাগে ।

আয়শা বলেন বলে, ‘মা আমার সব কাজ করে দেন। যদি একটি ইলেক্ট্রিক হুইলচেয়ার পেতাম, তাহলে ওই চেয়ারে বসে একা একা স্কুলে যেতে পারতাম। নিজের কাজ নিজে করতে পারতাম। জানি না, আমার এ আশা পূরণ হবে কি না।

আয়শাকে সাহায্য করতে যোগাযোগ
আয়শার বাবা
01822-456904 বিকাস পারসোনাল
ব্যাংক একাউন্ট
Most. Aosha sigdika
A/C 6468
Janata Bank
Khukni,Shahzadpur, Sirajgonj

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: প্রতিবন্ধী
শেয়ারTweetPin

সর্বশেষ

ফিক্সিংয়ের অভিযোগে গ্রেপ্তার ভারতের অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী তারকা

জুলাই ১৭, ২০২৬

তৃতীয় স্থান নির্ধারণী নয়, ফাইনাল খেলতে চায় ইংল্যান্ড-ফ্রান্স: টুখেল

জুলাই ১৭, ২০২৬

বিশ্বকাপ ফাইনালে আবহাওয়া নিয়ে কোন শঙ্কা নেই

জুলাই ১৭, ২০২৬

ক্যারিবীয় কিংবদন্তি স্যার গ্যারি সোবার্স মারা গেছেন

জুলাই ১৭, ২০২৬

জোয়ারের পানিতে ভাসছে মনপুরার কলোনি, টিনের চালে আশ্রয় বাসিন্দাদের!

জুলাই ১৭, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT