চ্যানেল আই অনলাইন
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • স্বাস্থ্য
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

একইদিনে টোকিওয় সর্বকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ প্রতিযোগীর বিদায়

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১১:১২ অপরাহ্ন ২৪, জুলাই ২০২১
অন্যান্য খেলা, স্পোর্টস
A A
হেন্ড জাজা

হেন্ড জাজা

একইদিনে আসর থেকে বিদায় নিলেন টোকিও অলিম্পিকের সর্বকনিষ্ঠ ও বয়োজ্যেষ্ঠ প্রতিযোগী। সিরিয়ান কিশোরী হেন্ড জাজা টেবিল টেনিসে হেরেছেন। অস্ট্রেলিয়ান হর্স রাইডার ম্যারি হান্না আলো ছড়াতে পারেননি প্রত্যাশা মতো। দুজনের বয়সের পার্থক্য ৫৪ বছর।

১২ বছর বয়সী সিরিয়ান কিশোরী হেন্ড জাজা’কে মনে রাখবে ইতিহাস। ১৯৬৮ সালের পর অলিম্পিক ইতিহাসের সর্বকনিষ্ঠ অ্যাথলেট হিসেবে টোকিও আসরে অংশ নিয়েছিলেন তিনি। নিয়েছিলেন লিখতে হচ্ছে, কারণ শনিবার প্রিয় গেমস টেবিল টেনিসে হেরে গেছেন।

প্রথম রাউন্ড থেকেই বাদ পড়ে গেছেন জাজা। অস্ট্রিয়ার লিউ’র বিপক্ষে সরাসরি গেমে হেরেছেন। ৩৯ বছর বয়সী লিউ ২০০৫ সালের ইউরোপিয়ান চ্যাম্পিয়ন, তখন জাজার বয়স ছিল সবে চার বছর।

হেন্ড জাজা

এমন শক্তিশালী প্রতিপক্ষের কাছে হেরে বিদায়েও আলো কেড়েছেন জাজা। লড়াই করেছেন হারার আগে। প্রতিশ্রুতি উচ্চারণ করেছেন টেনিসে একদিন বিশ্বচ্যাম্পিয়ন হওয়ার, অলিম্পিকে সোনা জেতার।

অন্যদিকে, ৬৬ বছর বয়সী অস্ট্রেলিয়ান হর্স রাইডার ম্যারি হান্না ছিলেন টোকিও অলিম্পিকের বয়োজ্যেষ্ঠ অ্যাথলেট। তার ক্ষেত্রেও ছিলেন লিখতে হচ্ছে, কারণ শনিবার বিদায় নিয়েছেন তিনিও।

ম্যারি হান্না

হান্না নিজের ষষ্ঠ অলিম্পিকে অংশ নিতে এসেছিলেন টোকিওয়। ৬৭.৯৮১ শতাংশ পয়েন্ট পেয়ে হতাশাজনক পারফরম্যান্স করেছেন। তবে দমে যাচ্ছেন না। ২০২৪ প্যারিস অলিম্পিকের অংশ হতে চান দেশের হয়ে। তখন তার বয়স হবে ৭০ ছুঁইছুঁই!

Jui  Banner Campaign
ট্যাগ: অলিম্পিক-২০২১অস্ট্রেলিয়াটোকিও অলিম্পিক-২০২১লিড স্পোর্টসসিরিয়া
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: প্রতিনিধি

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে গাড়ির ধাক্কায় নিহত ২

ফেব্রুয়ারি ৯, ২০২৬

বাংলাদেশের এই ৩ শর্ত আইসিসি মানলেই ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: সংগৃহীত

চকলেট ডে: ভালোবাসার মানুষকে চকলেট দেওয়ার দিন

ফেব্রুয়ারি ৯, ২০২৬

কানাডায় ধ্রুবপদ পারফর্মিং আর্টস ও রিসার্চ সেন্টারের সংগীত সন্ধ্যা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
ছবি: রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল, বাংলাদেশ মুক্তিযোদ্ধা কল্যাণ ট্রাস্ট এবং বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

নতুন প্রজন্মের জন্য মুক্তিযুদ্ধের অনুপ্রেরণা প্রয়োজন: প্রধান উপদেষ্টা

ফেব্রুয়ারি ৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: মীর মাসরুর জামান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT