চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবে: প্রধানমন্ত্রী

নীলাদ্রি শেখর নীলাদ্রি শেখর
১২:১৭ অপরাহ্ণ ২৪, অক্টোবর ২০২১
- সেমি লিড, বাংলাদেশ
A A

এক শ্রেণির মানুষ আছে যারা দেশের উন্নয়ন দেখে না- এমন মন্তব্য করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, দেশে অস্বাভাবিক পরিস্থিতি থাকলে তাদের কদর বাড়ে।

বরিশাল-পটুয়াখালী মহাসড়কে পায়রা সেতু ও ঢাকা সিলেট ৬ লেন সড়কের ভিত্তি স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী বলেন, এই সড়কগুলোর কারণে বাংলাদেশ আন্তর্জাতিক সড়ক যোগাযোগ নেটওয়ার্কে যুক্ত হবে।

প্রায় একহাজার ৪শ ৪৭ কোটি টাকা ব্যায়ে বরিশাল-পটুয়াখলী মহাসড়কে পায়রা নদীর ওপর নির্মাণ করা হয়েছে পায়রা সেতু। চৌদ্দশ’ সত্তর মিটার দীর্ঘ এ সেতুর ফলে বরিশাল-কুয়াকাটার মধ্যে ফেরিমুক্ত চলাচল প্রতিষ্ঠা পাবে, তৃতীয় সমুদ্র বন্দর পায়রার সাথে রাজধানীর সড়ক নেটওয়ার্ক সৃষ্টি হবে, একই সঙ্গে পর্যটন শিল্পের প্রসার ও অর্থনৈতিক কর্মকাণ্ড বাড়বে।

গণভবন থেকে অনলাইনে যুক্ত হয়ে এ দক্ষিণাঞ্চলের মানুষের দীর্ঘ দিনে প্রত্যাশিত এ সেতু উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ভিত্তি স্থাপন করেন ঢাকা সিলেট মহাসড়ককে ৬ লেন উন্নীতকরণ ও সিলেট তামাবিল ৬ লেন উন্নীতকরণ প্রকল্প।

প্রধানমন্ত্রী বলেন, এ দেশের যে উন্নয়ন হয়েছে তা একমাত্র আওয়ামী লীগ সরকারের সময়েই, তারপরও অনেকেই উন্নয়ন দেখে না।

পরে সিলেট ও বরিশাল অঞ্চলের মানুষের সঙ্গে মতবিনিময় করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: পায়রা সেতুপ্রধানমন্ত্রী শেখ হাসিনা
শেয়ারTweetPin
পূর্ববর্তী

রোহিঙ্গা ক্যাম্পে ৬ খুনের ঘটনায় গ্রেপ্তার ১০

পরবর্তী

দেশে সবধর্মের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ফখরুল

পরবর্তী

দেশে সবধর্মের মানুষের নিরাপত্তা দিতে সরকার ব্যর্থ: ফখরুল

বারবার আরিয়ানের জামিন খারিজ, মন ঠিক রাখতে দেয়া হলো বই

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কাভার্ডভ্যানের ধাক্কায় অটোরিকশা যাত্রী নিহত

জুলাই ১৯, ২০২৬

পানিতে ডুবে শিশু মৃত্যু প্রতিরোধে টেকসই অর্থায়নের আহ্বান

জুলাই ১৯, ২০২৬

‘জুলাইয়ের চেতনা’ দিয়ে ব্যবসা না করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফাইনালের রেফারি একসময় ছিলেন বাংলাদেশের তৈয়েব হাসানের সহকারী

জুলাই ১৯, ২০২৬

বিশ্বকাপ ফুটবলে মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা এবং স্পেন

জুলাই ১৯, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT