চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক যুগ পর ইমন-নিরব, মধ্যমণি শাকিব!

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:১৯ অপরাহ্ণ ১১, ফেব্রুয়ারি ২০২০
বিনোদন
A A

মুঠোফোন ভিত্তিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠান বাংলালিংকের প্রথমদিকের বিজ্ঞাপনগুলোতে কাজ করে রাতারাতি ‘তারকা-খ্যাতি’ পেয়েছিলেন ইমন-নিরব। তাদের সবগুলো বিজ্ঞাপনই ছিল প্রশংসিত। ২০০৭-০৮ এর দিকে টিভিসহ দেশের বড়বড় বিলবোর্ডেও বাংলালিংকের ওই বিজ্ঞাপনগুলোতে ইমন-নিরবকে দেখা যেত।

নতুন খবর হচ্ছে, প্রায় এক যুগ পর আবার বাংলালিংকের সঙ্গে কাজ করতে যাচ্ছেন এ দুই তারকা। তবে বিজ্ঞাপন নয় বাংলালিংকের আয়োজনে কর্পোরেট শোতে। ইমন-নিরবের সঙ্গে বাড়তি চমক দিতে যোগ হচ্ছেন দেশসেরা নায়ক শাকিব খান ও হালের নুসরাত ফারিয়া। তারা দুজনেও বাংলালিংকের বিজ্ঞাপনে কাজ করেছেন ২০১৮ সালে।

থাকবেন মেহজাবীন, তানজিন তিশাও। বাংলালিংক দেশের দুটি বিজ্ঞাপনে কাজ করেছেন ইমন। তিনি বলেন, বাংলালিংকের সঙ্গে দুটি টিভিসি আমার ক্যারিয়ারের মোড় ঘুরাতে সাহায্য করে। অনেকগুলো বছর পর আবার বাংলালিংকের মঞ্চে কাজ করতে যাচ্ছি। পারফর্মের জন্য প্রায় এক সপ্তাহ ধরে মহড়ায় অংশ নিচ্ছি। অন্যরকম ভালো লাগা কাজ করছে।

নিরবও বললেন একই কথা। তার ভাষ্য, আমি বাংলালিংকের তিনটি বিজ্ঞাপনে কাজ করেছি। এ তিনটি কাজ আমার পরিচিতি এনে দিয়েছে। এরপর চলচ্চিত্রে ঝুঁকে যাই। তাই এতোদিন ব্যাটে বলে না মেলায় আর কাজ করা হয়নি। বিজ্ঞাপন না হলেও সেই বাংলালিংক পরিবারের জন্য মঞ্চে পারফর্ম করবো। আমার নিজের অভিনীত টিভিতেই জিঙ্গেল করবো। সত্যি আনন্দিত।

১৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় বসুন্ধরা কনভেশনে বাংলালিংকের আয়োজনে অনুষ্ঠিত হতে যাচ্ছে বড় অনুষ্ঠান। সেখানে বাংলালিংকের বিজ্ঞাপনে নিজেদের টিভিসির জিঙ্গেলে পারফর্ম করবেন তারা। ছয় তারকাকে নিয়ে পারফর্মের কোরিওগ্রাফি করছেন ইভান শাহরিয়ার সোহাগ।

তিনি বলেন, ইমনের সঙ্গে মেহজাবীন, নিরবের সঙ্গে তানজিন তিশা পারফর্ম করবে। আর শাকিব-ফারিয়া একসঙ্গে বাংলালিংকের বিজ্ঞাপন করেছে। তারা তাদের ছবির গানসহ নিজেদের বিজ্ঞাপনের জিঙ্গেলে পারফর্ম করবেন।

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ইভান শাহরিয়ারইমনতানজিন তিশানিরববাংলালিংকমেহজাবীনলিড বিনোদনশাকিব খান
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT