চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক বছর পর বল হাতে মাশরাফী

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
১:৫৮ অপরাহ্ণ ০৬, জানুয়ারি ২০২২
ক্রিকেট, স্পোর্টস
A A

চুল ফেলে দিয়ে নতুন বছরে একেবারে নতুন লুকে কালো টি শার্ট পরে মিরপুরের একাডেমি মাঠে বৃহস্পতিবার হাজির হন মাশরাফী বিন মোর্ত্তজা। শরীর থেকে মেদ কমিয়ে ফেলেছেন অনেকটাই। হালকা রানআপে করলেন বোলিং। পুরনো যারা আছেন, তাদের সঙ্গে দেখা হওয়া মাত্রই খোশ মেজাজে কথা বললেন।

সাবেক এ টাইগার অধিনায়কের শরীরী ভাষায় পরিষ্কারভাবেই ফুটে উঠেছে, পুরো ফিটনেস নিয়েই ছয় দলের অংশগ্রহণে ২১ জানুয়ারি থেকে শুরু হতে যাওয়া বিপিএলে আবারও তাকে বল হাতে মাঠের যুদ্ধে দেখা যাবে।

২০২০ সালের ডিসেম্বরে বঙ্গবন্ধু টি-টুয়েন্টি কাপে শেষের দিকের কয়েকটি ম্যাচ খেলেছিলেন ম্যাশ। তারপর ঘরোয়া ক্রিকেটেও কিছুটা অনিয়মিত হয়ে পড়েছিলেন। এবার বিপিএল দিয়ে নতুন বছর শুরু করতে যাচ্ছেন। আজ দীর্ঘ এক বছর পর বল হাতে মিরপুরের একাডেমি মাঠে দৌড়ে তারই বড় প্রমাণ রাখলেন।

ব্যক্তিগত অনুশীলনে মাশ মাশরাফীর বিপক্ষে ব্যাট করা রিয়াদকে বিপিএলে একই দলে খেলবেন। বিসিবি ঢাকা দলটিতে তাদের সঙ্গে সতীর্থ হিসেবে থাকবেন ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। পঞ্চপান্ডবের তিনজন ঢাকার হয়ে মাঠ মাতানোর অপেক্ষায় রয়েছেন।

বাংলাদেশকে অনেক সাফল্যে রাঙানো নড়াইল এক্সপ্রেস ২০২০ সালের মার্চে নেতৃত্ব ছেড়েছেন। যদিও আন্তর্জাতিক ওয়ানডে থেকে তিনি এখনো অবসর নেননি দেশের ক্রিকেট ইতিহাসের সবচেয়ে সফল অধিনায়ক।

ইনজুরির সঙ্গে লড়াই ও হাঁটুতে সাতটি অস্ত্রোপচারের পর বহু আগেই অনেকে মাশরাফীর শেষ দেখে ফেলেছিলেন। অপ্রতিরোধ্য আর অদম্য গতিতে তিনি ক্রিকেট খেলা ২০ বছরের বেশি সময় ধরে ঠিকই চালিয়ে যাচ্ছেন। এত লম্বা সময় ধরে ইনজুরিকে সঙ্গী করে তার খেলা চালিয়ে যাওয়া নিঃসন্দেহে অনুপ্রেরণাদায়ী ও উৎসাহব্যাঞ্জক। স্বাভাবিকভাবেই মাশরাফীর সঙ্গে এবারের বিপিএলে যেসব তরুণ ক্রিকেটাররা ড্রেসিং রুম শেয়ার করবেন তাদের অনেক কিছুই শেখার থাকবে।

Reneta

দেশে ফিরছেন
ফরচুন বরিশালের হয়ে এবারের বিপিএলে খেলার অপেক্ষায় থাকা বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান দ্রুতই দেশে ফিরে আসছেন। বিপিএলের আগে তিনি আগামী সপ্তাহে সিলেটে শুরু হতে যাওয়া বিসিএলের ওয়ানডে ফরম্যাটে খেলবেন।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বিপিএলমাশরাফীলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

স্পেন দূর্গ ভাঙল বেলজিয়াম, প্রথমার্ধে ১-১ সমতা

জুলাই ১১, ২০২৬

জন্মদিনে চ্যানেল আইয়ের উপহার পেয়ে অবাক পূর্ণিমা

জুলাই ১১, ২০২৬

আয়াতুল্লাহ খামেনিকে উৎসর্গ করে আদনান সামির চার গান

জুলাই ১১, ২০২৬

আর্জেন্টিনা–সুইজারল্যান্ড ম্যাচ পরিচালনা করবেন পর্তুগিজ রেফারি

জুলাই ১০, ২০২৬

মাগুরায় অনলাইন জুয়ার মাস্টার এজেন্ট আমিনুল ইসলাম গ্রেফতার

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT