চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক ঝাঁক পরীর সঙ্গে সুস্মিতা সেন

জাকিয়া আক্তার জাকিয়া আক্তার
৩:৫২ পূর্বাহ্ণ ১৪, সেপ্টেম্বর ২০১৫
বিনোদন
A A

রাত তখন ১০টা বেজে ১০ মিনিট। কানায় কানায় পূর্ণ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্র। দীর্ঘ অপেক্ষা নিয়ে বসে আছেন অসংখ্য দর্শক। কখন দেখা মিলবে মিস ইউনিভার্সের। একেতো তিনি সাবেক বিশ্ব সুন্দরী অন্য দিকে আবার বলিউডের হার্টথ্রোব নায়িকা।

অপেক্ষার প্রহর শেষ করে জমকালো আশতবাজির মধ্য দিয়ে লাল গ্রাউন পরে হাজির হলেন সেই গ্ল্যামারগার্ল সুস্মিতা সেন। একরাশ হাসি আর প্রাণবন্ত চাহনি নিয়ে আমন্ত্রিত অতিথিদের কিছুক্ষণের জন্য যেন মন প্রাণ দুলিয়ে গেলেন তিনি।

৫৪টি দেশ ঘুরে এসে প্রথমবারের মতো বাংলাদেশে যাত্রা শুরু করলো ইউনিলিভারের নতুন ব্যান্ড ‘ট্রেসেমে’ শ্যাম্পু। সেই উপলক্ষে তৃতীয়বারের জন্য ঢাকাতে এসেছেন বলিউড সেনসেশন সুস্মিতা সেন।

জমকালো ফ্যাশন শো’এ অংশ নিয়ে উপস্থাপিকার এক প্রশ্নে কলকাতার মেয়ে সুস্মিতা বলে বসেন, নিজের বাড়ি এলে যেমন লাগে ঠিক তেমন লাগছে আমার। ঢাকাতে এর আগেও আমি এসেছি। এই নিয়ে তিনবার ঢাকাতে আসলাম।

‘বাংলাদেশের সঙ্গে আমার আগে থেকেই সম্পর্ক আছে। তাই ঢাকাতে এলে মনে হয় আপন মানুষের কাছে এসেছি।’

সুস্মিতা বলেন, ২১ আগে আমি মিস ইউনিভার্স খেতাব পাওয়ার পর লস অ্যাঞ্জেলেসে গিয়েছিলাম সেখানকার বাঙালিরা আমাকে আপন করে নিয়েছিলো।

Reneta

আমার মা সবসময় বলতেন; যখন যেখানে যাবি মা দুর্গার মতো হাটবি। সবসময় মনে রাখবি তুই মা দুর্গার মেয়ে তাই হেরে গেলে চলবে না।

ভিনদেশী নায়িকার কণ্ঠে বাংলা শুনে অবাক হয়ে যান দর্শকরা।  

বেশকিছু ক্ষণ জমকালো মঞ্চে থাকার পর শেষ বিদায়ে বলেন, আমাকে ঢাকাতে আমন্ত্রণ জানানোর জন্য সবাইকে ধন্যবাদ। যখনি ঢাকাতে আমন্ত্রণ জানাবেন আমি তখনি চলে আসবো। বাংলায় আবার দেখা হবে।

গ্ল্যামারগার্ল সুস্মিতা আসার আগে বাংলাদেশের টপ মডেলদের অংশগ্রহণে চলে প্রায় ঘণ্টাব্যাপি ‘ট্রেসেমে’ অাকর্ষণীয় ফ্যাশন শো। এতে অংশ নেয়, লাক্স চ্যানেল আই সুপারস্টার বিদ্যা সিনহা মিম, মেহজাবিন, অভিনেত্রী ও জনপ্রিয় মডেল সাদিয়া ইসলাম মৌ, অভিনেত্রী শবনম ফারিয়া, জনপ্রিয় মডেল ইমাসহ আরো অনেকে।

ফ্যাশন শো’র পাশপাশি চলে সঙ্গীতশিল্পী এলিটা করিমের একক সঙ্গীতানুষ্ঠান।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: নায়িকাবলিউডসুস্মিতা সেন
শেয়ারTweetPin

সর্বশেষ

ঢাকাসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে বজ্রসহ বৃষ্টি

জুলাই ২৩, ২০২৬

ইউরোভিশনে প্রথমবার বাংলাদেশ

জুলাই ২৩, ২০২৬

আসরে প্রথম হার দেখল মিরাজদের গল গ্যালান্টস

জুলাই ২২, ২০২৬

প্রকল্প বাস্তবায়নের গতি বাড়িয়ে অপ্রয়োজনীয় ব্যয় কমাতে প্রধানমন্ত্রীর নির্দেশ

জুলাই ২২, ২০২৬

নৈতিক স্খলন প্রমাণিত হওয়ায় জামায়াত থেকে বহিষ্কার এমপি গাজী নজরুল

জুলাই ২২, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2026 Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT