চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক জুটিতেই বাংলাদেশের ইতিহাস

সাজ্জাদ খান সাজ্জাদ খান
১২:০০ পূর্বাহ্ণ ১৮, জুন ২০১৯
ক্রিকেট, স্পোর্টস
A A

টন্টন থেকে: সমারসেট কাউন্টি ক্লাব মাঠের ঘাস এমনিতেই গাঢ় সবুজ। মেঘলা বিকেলে ফ্ল্যাডলাইট জ্বলে ওঠার পর সবুজের মাঝে ছড়াল বর্ণিল আভা। ২২ গজে সাকিব আল হাসান ও লিটন দাসের বুক চিতিয়ে লড়াই আর গ্যালারিতে দর্শকদের গগণবিদারী চিৎকার। বিশ্বকাপে বাংলাদেশের সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে লড়ে গেছেন সবাই। ১১ জন মাঠে, বাকিরা মাঠের বাইরে।

এমন আবহেই সর্বোচ্চ রান তাড়া করে জেতার নতুন রেকর্ড গড়ল বাংলাদেশ (৩২২/৩)। বড় রান তাড়া করে জিততে হলে ভালো খেললেই হয় না, লাগে ভাগ্যেরও সহায়তা। এদিন সবই যেন বাংলাদেশকে পথ দেখাল আলোকবর্তিকা হয়ে। সাকিব আল হাসান ও লিটন দাসের হাওয়ায় ভাসানো কিছু শটের ঠিকানা হল ‘নো ম্যানস ল্যান্ডে’। সৌভাগ্যের দূত যেন এসে হাজির টন্টনের এ মাঠে!

ওইটুকু ছাড়া সবই ছিল ছবির মতো সুন্দর। সাকিবের অপরাজিত ১২৪ ও আর বিশ্বকাপ অভিষেকে লিটনের অপরাজিত ৯৪। চতুর্থ উইকেট জুটিতেই লেখা হল অসাধারণ এক জয়ের ট্যাগলাইন।

Banglabid

খাদের কিনারা থেকে দলকে আগেও উদ্ধার করেছেন সাকিব। তবে সমারসেট মাঠের ২২ গজে ক্যারিবীয়দের বিপক্ষে যে ব্যাটিং করলেন তা বাংলাদেশকে দেখাল বিশ্বকাপে সেমিফাইনালের ওঠার লড়াইয়ে টিকে থাকার পথ। মাহমুদউল্লাহ রিয়াদের পর বিশ্বকাপে টানা সেঞ্চুরির কীর্তি গড়লেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। অথচ আগের তিন বিশ্বকাপে কোনো সেঞ্চুরি ছিল না বাঁহাতি তারকার!

দলীয় শতরান পাড়ি দেয়ার খানিক পর টানা দুই ওভারে তামিম ইকবাল ও মুশফিকুর রহিম আউট হওয়ার পর শঙ্কার মেঘ জমা হয়েছিল টন্টনে। সে মেঘ সরিয়ে সাকিব-লিটনের চতুর্থ উইকেট জুটির অবিচ্ছিন্ন ১৮৯ রান নিয়ে গেল গন্তব্যে। বাংলাদেশের রেকর্ড জুটি! ভাবা যায় ৩২২ রান তাড়া করে জয়ের ম্যাচে রয়ে গেল ৫১ বল!

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: বাংলাদেশ-উইন্ডিজবিশ্বকাপ-২০১৯বিশ্বকাপে বাংলাদেশলিটনসাকিব
শেয়ারTweetPin

সর্বশেষ

ছবি: সংগৃহীত

কী ঘটতে চলেছে নেপালে, প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ ও সেনাপ্রধানের বৈঠক

আগস্ট ৮, ২০২৬

সাকিব-হৃদয়দের জাফনাকে হারিয়ে এলপিএল চ্যাম্পিয়ন গল গ্যালান্টস

আগস্ট ৮, ২০২৬
ছবি: সংগৃহীত

রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াতে ইসলামী

আগস্ট ৮, ২০২৬
বাংলাদেশ সরকারের লোগো, জাতীয় দিবসের বাতিলের খবরের সাথে সম্পর্কিত. Channel i News - চ্যানেল আই নিউজ

নতুন দায়িত্বে ৬ মন্ত্রী-প্রতিমন্ত্রী, উচ্চপর্যায়ের কমিটি গঠন

আগস্ট ৮, ২০২৬

ইনফান্তিনোর বিরুদ্ধে উয়েফার অর্থ প্রেমিকাকে দেয়ার অভিযোগ নিয়ে তোলপাড়

আগস্ট ৮, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT