চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক গাছে ৩০০ জাতের আম

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
৩:৩৯ অপরাহ্ণ ২১, জুলাই ২০২২
- সেমি লিড, আন্তর্জাতিক, কৃষি
A A

একটি আমগাছে ৩শ’ প্রজাতির আম উৎপাদন করে রেকর্ড গড়েছেন ভারতের কলিমউল্লাহ। কৈশর থেকে তার ধ্যান জ্ঞান আমের জাত নিয়ে পরীক্ষা নিরীক্ষা করা। অশীতিপর বৃদ্ধ কলিমউল্লাহ খান প্রতিদিন ফজরের নামাজ আদায় করে প্রায় দেড় কিলোমিটার দূরের আম গাছের কাছে যান। এই আম গাছের বয়স ১২০ বছর।

শত বসন্ত পার করা এই আম গাছটিকে প্রাণ দিয়ে আগলে রেখেছেন কলিমউল্লাহ। শুধু তাই নয়, এই গাছে বছরের পর বছর ধরে প্রায় ৩০০টি আলাদা আলাদা প্রজাতির আম উৎপাদন করেছেন তিনি।

উত্তরপ্রদেশের মলিহাবাদে নিজের বাগানে বসেই ৮২ বছর বয়সি বৃদ্ধ কলিমউল্লাহ জানান, ‘‘কয়েক দশক ধরে প্রখর রোদে দাঁড়িয়ে কঠোর পরিশ্রম করার পুরস্কার এই গাছের ভিন্ন ভিন্ন জাতের আম।’’

তিনি আরও বলেন, ‘‘খালি চোখে দেখলে মনে হবে এটি একটিমাত্র গাছ। কিন্তু কেউ যদি মনের দরজা খুলে দেখেন তা হলে বুঝতে পারবেন এটি বিশ্বের সবচেয়ে বড় আমের প্রতিষ্ঠান।’’

কৈশোরেই স্কুল থেকে ড্রপ আউট হন কলিমউল্লাহ। তবে কলম চাষ করে আলাদা আলাদা আম গাছের মিশ্রণে কী করে নতুন নতুন জাতের আমের উৎপাদন করা যায়, তা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে শুরু করেন।

সাতটি নতুন জাতের আম উৎপাদনের জন্য একটি গাছে‌র যত্ন নেওয়া শুরু করেন কলিমউল্লাহ। কিন্তু সেই গাছ ঝড়ে পড়ে যায়।

Reneta

১৯৮৯ সালে এই বহু পুরনো গাছের খোঁজ পান কলিম। পরীক্ষা করে বুঝতে পারেন এই গাছ আলাদা আলাদা জাতের আম উৎপাদন করতে সক্ষম।

এর পর থেকে এই গাছে প্রায় ৩০০ ভিন্ন প্রজাতির আম উৎপাদন করেছেন কলিম। প্রত্যেকটির স্বাদ, গঠন, রং, আকার আলাদা।

বলিউড তারকা ঐশ্বর্য রাই বচ্চনের নামানুসারে কলিমউল্লাহ একটি আমের নাম দিয়েছিলেন ‘ঐশ্বর্য’। তাঁর দাবি, এই আমই ছিল তাঁর জীবনের সর্বোৎকৃষ্ট সৃষ্টি।

কলিমউল্লাহের মতে, ‘‘এই আম অভিনেত্রীর মতোই সুন্দর। এক একটি আমের ওজন প্রায় এক কেজি। এই আমগুলির বাইরের ত্বকে লাল রঙের আভা রয়েছে। এই আম খুবই সুস্বাদু এবং মিষ্টি।’’

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং সচিন তেন্ডুলকারের নামেও আমের নাম রেখেছেন কলিমউল্লাহ। তালিকায় রয়েছেন সনিয়া গাঁধী, অমিত শাহ এবং অখিলেশ যাদবের নামও। তিনি জানান, মানুষ নশ্বর। কিন্তু আম চিরকালীন। মানুষ যখনই ‘সচিন’ আম খাবে, তখনই তাঁরা ক্রিকেটার সচিনকে মনে করবেন।

দ্বিস্তর শাঁসযুক্ত ‘আনারকালি’ আম-ও উৎপাদন করেছেন কলিমউল্লাহ। সেই আমের দু’টি স্তরের স্বাদ এবং গন্ধ আলাদা।

ন’মিটার উচ্চতার এই আম গাছটির পুরু শাখাগুলিতে থাকা ঘন পাতা গরমকালে মনোরম ছায়া দেয়। গাছের পাতাগুলিও ভিন্ন ভিন্ন ধরনের। কোনও কোনওটা হলুদাভ, তো কোনও কোনও পাতা গাঢ় সবুজ রঙের।

কলিমউল্লাহ জানান, আলাদা আলাদা জাতের আম মিশিয়ে সংকর আম তৈরির প্রক্রিয়া খুবই জটিল। খুব মনোযোগ দিয়ে একটি নির্দিষ্ট জাতের আম গাছের শাখাকে মূল গাছ থেকে কেটে নেওয়া হয়। পরে অন্য একটি জাতের শাখাকে ওই শাখার সঙ্গে জুড়ে টেপ দিয়ে আটকে রাখা হয়।

দুই শাখার সংযোগস্থল শক্ত হয়ে গেলে ওই টেপ সরিয়ে নিতে হয়। পরে সেই দুই শাখা থেকে নতুন ডালপালা গজিয়ে নতুন জাতের আমের জন্ম দেয়।

কলিমউল্লাহ গর্বের সঙ্গে দাবি করেছেন, তিনি চাইলে মরুভূমিতেও আম চাষ করতে পারবেন। তবে তিনি যেখানে আম চাষ করেন সেই জায়গা থেকে ভারতের সব থেকে বেশি আমের উৎপাদন হয়।

মলিহাবাদে প্রায় ৩০ হাজার হেক্টরেরও বেশি জায়গা জুড়ে আমের বাগান রয়েছে। ভারতের মোট আমের উৎপাদনের প্রায় ২৫ শতাংশ এখান থেকেই হয়।

তবে জলবায়ুর পরিবর্তন নিয়েও যথেষ্ট উদ্বেগ প্রকাশ করেছেন কলিমউল্লাহ। তাঁর দাবি, বছরের পর বছর ধরে জলবায়ুর পরিবর্তনের জন্য আম উৎপাদনের উপর যথেষ্ট প্রভাব পড়েছে। আমের উৎপাদন কমেছে বলেও তিনি দাবি করেছেন।

উদ্যান চাষে অনবদ্য অবদানের জন্য ভারত সরকার কলিমউল্লাহকে ২০০৮ সালে দেশের চতুর্থ সর্বোচ্চ অসামরিক সম্মান ‘পদ্মশ্রী’ প্রদান করে।

সূত্র: আনন্দ বাজার

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আমআম উৎপাদন
শেয়ারTweetPin

সর্বশেষ

জিম্বাবুয়ের কাছে আড়াই দিনেই ইনিংস ব্যবধানে হারল বাংলাদেশ

জুন ৩০, ২০২৬
ছবি: সংগৃহীত

পবিত্র কাবা শরিফ ধৌত করলেন প্রিন্স সৌদ

জুন ৩০, ২০২৬

স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের প্রস্তুতি শুরু করেছে ইসি: মির্জা ফখরুল

জুন ৩০, ২০২৬

পশ্চিমবঙ্গে পেট্রোকেমিক্যালস কারখানায় আগুন, আহত অন্তত ২০

জুন ৩০, ২০২৬

পদ্মা সেতু থেকে প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা টোল আদায়

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT