চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এক উইকেটের রোমাঞ্চকর জয়

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৫:৩৭ অপরাহ্ণ ০৪, মার্চ ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A
ফাইল ছবি

ফাইল ছবি

ঢাকা প্রিমিয়ার লিগে এক উইকেটের রোমাঞ্চকর জয় তুলে নিয়েছে শাইনপুকুর ক্রিকেট ক্লাব। লিজেন্ডস অব রূপগঞ্জের বিপক্ষে তাদের জয়সূচক রানটি এসেছে আবার ইনিংসের শেষ বলে।

রোববার মিরপুরে শুরুতে ব্যাট করে ৩ উইকেটে ২৬৮ রান তোলে রূপগঞ্জ। জবাবে ৯ উইকেট হারিয়ে ইনিংসের শেষ বলে জয় তুলে নেয় শাইনপুকুর।

শেষ ওভারে ৬ বলে ৭ রান দরকার ছিল শাইনপুকুরের। মোহাম্মদ শহিদ আসেন বলে। লড়াই জমিয়ে তোলা মোহাম্মদ সাউফউদ্দিন প্রথম বলে সিঙ্গেল নেন। রায়হান উদ্দিন পরের বলে রান নিতে পারেননি। তবে তৃতীয় বলে চার হাঁকিয়ে চাপ সামল দেন। চতুর্থ বলে এক রান আসে তার ব্যাটে। স্কোর সমান। হারার শঙ্কা নেই।

কিন্তু পঞ্চম বলে সাইফউদ্দিন (১৯) রানআউট হলে জয় বিলম্বিত হয়। শেষ বলে রাইহানের সিঙ্গেল নিলেই চলত, আরেকটি চার হাঁকিয়ে সব উত্তেজনা থামিয়ে দেন এ বোলার। ২ চারে ৫ বলে অপরাজিত ১০ রানের ইনিংস তার।

আড়াইশ পেরোনো লক্ষ্য তাড়া করতে নেমে শাইনপুকুরকে পথে রাখেন সাদমান ইসলাম। যদিও পাঁচ রানের আক্ষেপ মিলেছে এ ওপেনারের। ৮ চারে ১১৬ বলে ৯৫ রানের ইনিংস তার। মাঝে উদয় কৌল ৬১, আফিফ ২৯, শুভাগত ১৮ রান করে ম্যাচ জয়ের সম্ভাবনা জাগিয়ে রাখেন।

শহিদ ৮ ওভারে ৫০ রানে ৩ উইকেট নিয়ে রূপগঞ্জের সেরা। তবে শেষ ওভারে কাজের কাজটি করে নায়ক হতে পারেননি। পারভেজ ও মোশাররফ নিয়েছেন ২টি করে উইকেট।

Reneta

আগে আব্দুল মজিদ ২৫, মোহাম্মদ নাঈম ৯৩, নাঈম ইসলাম ৩৮, পারভেস রসুলের অপরাজিত ৮৮ এবং নাজমুল মিলনের অপরাজিত ১২ রানে লড়াইয়ের পুঁজি পায় রূপগঞ্জ।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: শাইনপুকুর
শেয়ারTweetPin

সর্বশেষ

নতুন নৌবাহিনী প্রধান রিয়ার অ্যাডমিরাল মিসবাহ উল আজীম

জুলাই ১৬, ২০২৬

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় দুই সহোদরের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬

তিনটি মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩ যুবক

জুলাই ১৬, ২০২৬

শেষ বিশ্বকাপ এমন বলছি না: মেসি

জুলাই ১৬, ২০২৬

‘সর্বশ্রেষ্ঠ’ ম্যারাডোনার সাথে কখনোই তুলনা চাইনি: মেসি

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT