চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই বিজয় যারা প্রত্যাখ্যান করছে তাদের ক্ষমা চাওয়া উচিত: কাদের

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:৫৩ অপরাহ্ণ ১৬, জানুয়ারি ২০১৯
রাজনীতি
A A

নির্বাচন নিয়ে টিআইবির প্রতিবেদন ষড়যন্ত্রমূলক এবং মিথ্যা দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন: নির্বাচনের দিন টিআইবির কোনো এজেন্ট কি নির্বাচনে স্বচ্ছতা নিয়ে কথা বলেছে? নির্বাচন নিয়ে এতদিন পর কেন অলীক, অবিশ্বাস রূপকথার গল্প সাজাচ্ছেন আমরা জানি। এর জবাব দেশের জনগণই দেবে।

জনগণ এ অভূতপূর্ব বিজয় যারা প্রত্যাখান করছে জাতির কাছে তাদের ক্ষমা চাওয়া উচিত। নির্বাচন স্বচ্ছ ও সুন্দর হয়েছে। নির্বাচনের দিন বিএনপি-ঐক্যফ্রন্টের কোনো এজেন্ট কি নির্বাচনের স্বচ্ছতা নিয়ে প্রতিবাদ করেছে?

বুধবার বঙ্গবন্ধু এভিনিউস্থ আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দক্ষিণ যুবলীগ আয়োজিত বর্ধিত সভায় তিনি সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

‘নির্বাচনে কারচুপির কারণে ওবায়দুল কাদেরকে জাতীয় সামনে ক্ষমা চাইতে হবে’ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলামের এ বক্তব্যের সমালোচনা করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন: বেপরোয়া গাড়ি চালক। কখন যে এক্সিডেন্ড করেন। সকলকে সতর্ক থাকতে হবে। যে মহাসচিব ১০ বছরে ১০ মিনিটও আন্দোলন করতে পারেননি। নির্বাচনে ১০টিও আসন পাননি তারা। আন্দোলন ব্যর্থ, নির্বাচনেও ব্যর্থ, লজ্জা থাকলে তারই পদত্যাগ করা উচিত।

বর্ধিত সভায় অন্যান্যের মধ্যে বক্তার মধ্যে যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক বলেন: রাষ্ট্রনায়ক শেখ হাসিনার রাজনীতি হলো ‘জনগণের ক্ষমতায়ন’৷ মানুষের মতামতের ভিত্তিতে এক সাথে এগিয়ে যাওয়ার চিন্তা জনগণের ক্ষমতায়নের মূল কথা। এজন্য তিনি শুধু দল দেখেন না, দেখেন জনস্বার্থ। এ কারণেই আমাদের কাজ করতে হবে জনগণের জন্য। আমরা এখন প্রজা, জনগণ রাষ্ট্রের মালিক।

তিনি বলেন: আমি নেতাকর্মীদের বলি জনগণের উপর কেউ খবরদারি করবেন না। জনগণের স্বার্থে শেখ হাসিনা আপনাকে বিসর্জন দিবে। দাপট দেখাতে যাবেন না, দম্ভ করবেন না, তাহলে বিপদে পড়ে যাবেন। জনগণের সাথে কেউ খারাপ আচারণ করলে তাকে ক্ষমা করা হবে না। এটাই শেখ হাসিনার দশর্ন।

Reneta

এর আগে ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে সংরক্ষিত নারী আসনের জন্য দলীয় মনোনয়ন ফরম বিক্রির ‍কার্যক্রম পরিদর্শন শেষে ওবায়দুল কাদের বলেন: সংরক্ষিত নারী আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার ক্ষেত্রে ত্যাগী ও রাজপথে সক্রিয়দের অগ্রাধিকার দেয়া হবে। রাজপথের আন্দোলন-সংগ্রামে যারা অগ্রণী ভূমিকা পালন করেছেন, ত্যাগ স্বীকার করেছেন মনোনয়নে, তারা অগ্রাধিকার পাবেন।

দক্ষিণ যুবলীগের সভাপতি ইসমাঈল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে বর্ধিত সভায় আরও বক্তৃতা করেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক, সাধারণ সম্পাদক হারুনুর রশীদসহ অনেকে।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: আওয়ামী লীগ-ওবায়দুল কাদেরএকাদশ জাতীয় নির্বাচনওবায়দুল কাদেরটিআইবিসেমি লিড
শেয়ারTweetPin

সর্বশেষ

দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে নেতৃত্ব দিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়: প্রধানমন্ত্রী

জুন ৩০, ২০২৬

‘আর্জেন্টিনাকে ১-০তে হারাতে পারি’- কেপ ভার্দে প্রেসিডেন্ট

জুন ৩০, ২০২৬

পেনাল্টি নিতে ‘অনীহা’ ছিল জার্মানির কয়েকজনের, চাপে নাগেলসম্যান

জুন ৩০, ২০২৬

আর্জেন্টিনার বিদায়ঘণ্টা বাজবে, ভবিষ্যৎ বলে দিচ্ছেন ঘানার ওঝা

জুন ৩০, ২০২৬

মেঘনা নদী থেকে বস্তাবন্দি অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জুন ৩০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT