চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই বাংলাদেশ সবকিছুই করতে পারবে’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৯:২২ অপরাহ্ণ ০৮, জানুয়ারি ২০১৮
স্পোর্টস
A A

২০১৫ বিশ্বকাপ থেকে বাংলাদেশ দলের কেবলই উত্থান। দিন বদলের শুরু ইংল্যান্ডকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে খেলা। পরে ঘরের মাঠে পাকিস্তান, ভারত, সাউথ আফ্রিকার বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলাও গৌরব। দিন বদলের এমন সময় দলের বাইরে ছিলেন এনামুল হক বিজয়। প্রায় তিন বছর পর জাতীয় দলে ফিরেছেন। এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান মাঠের বাইরে থেকে কেমন দেখেছেন সাফল্যের ঊর্ধ্বগামী রেখায় হাঁটা বাংলাদেশ দলকে?

‘সিনিয়র যেকজন আছে, মাহমু্দউল্লাহ ভাই, মুশফিক ভাই, সাকিব ভাই, তামিম ভাই ও মাশরাফী ভাই; তারা সবাই অসাধারণ খেলেছে। তাদের তুলনা হয় না। তারা বাংলাদেশ দলকে বদলে দিয়েছে। এরমধ্যে মিরাজ ও মোস্তাফিজ উঠে এসেছে। সাব্বিরও আছে। মনে হয়েছে এই দলটা সবকিছুই করতে পারবে।’

২০১৫ বিশ্বকাপে স্কটল্যান্ডের বিপক্ষে ফিল্ডিংয়ের সময় কাঁধে চোট; অস্ট্রেলিয়া থেকে ফিরে আসতে হয় দেশে। ফিট হয়ে ওঠার আগেই ওপেনিংয়ে জায়গা পাকা করে ফেলেন সৌম্য সরকার। তাতে ধীরে ধীরে আড়ালেই যাচ্ছিলেন বিজয়। জাতীয় দলে হারানো সেই জায়গাটা ফিরে পেতে সময় লেগে গেল প্রায় তিন বছর। ধারাবাহিকতার অভাবে ওয়ানডে দল থেকে সৌম্য বাদ পড়লেন, আর বিজয়ের সুযোগ মিলল মূল স্কোয়াডে।

Banglabid

লম্বা সময় জাতীয় দলের বাইরে থাকলেও ঘরোয়া ক্রিকেটে পারফর্ম করে লাইমলাইটেই ছিলেন বিজয়। তবুও ফেরা হচ্ছিল না। হতাশা ছাপিয়ে অবশেষে জয়ী হয়েছে ফেরার চ্যালেঞ্জ, ‘হতাশার চেয়ে বেশি ছিল চ্যালেঞ্জ। আমার জন্য ঘরোয়া পর্যায়ের প্রত্যেকটা আসরই চ্যালেঞ্জিং ছিল। প্রিমিয়ার লিগেই যেমন, শেষ হলেই কথা উঠত বিজয় কত রান করল বা প্রথম শ্রেণির ক্রিকেটেও একই কথা। বিপিএলেও সবাই দেখেছে কত করলাম। এটা আমার জন্য চ্যালেঞ্জ ছিল। নিজেকে আরও ভাল কিছুর জন্য অনুপ্রাণিত করাই চ্যালেঞ্জ। জাতীয় দলে সবাই যখন ভাল খেলে, তখন আসলে নিজের জন্য হতাশ লাগে না। বরং দেশ ভাল খেললে ভালই লাগে। আমি সবসময় বড় স্বপ্ন দেখি। এ কারণে হয়ত হতাশ লাগে না।’

মাঝের সময়টাতে ঘরোয়া ক্রিকেটে অনেক ম্যাচ খেলায় ব্যাটিং-কিপিং আগের চেয়ে উন্নত হয়েছে বলে মনে হচ্ছে বিজয়ের, ‘আমার মনে হয় অভিজ্ঞতার একটা ব্যাপার আছে। লম্বা কিছু ইনিংস খেলেছি। সম্ভবত ২০টি প্রথম শ্রেণির ম্যাচ খেলেছি। ওয়ানডেও খেলেছি ৪০টার মতো। এটা একটা অভিজ্ঞতা। এছাড়া ওয়ানডে লিগে বা প্রথম শ্রেণির লিগে দলকে জেতানো বা জেতা দলে থাকা; এটাও দারুণ অভিজ্ঞতা। সঙ্গে ব্যাটিংয়ে দক্ষতা বাড়ানো, কিপিংয়ে কিছু কাজ করা; আসলে নিয়মিত খেলার মধ্যে থাকলে উন্নতির সুযোগ বেশি থাকে। আমার কাছে মনে হয়, উন্নতি অনেক বেশি হয়েছে। দুইটা ডাবল সেঞ্চুরি করেছি (প্রথম শ্রেণিতে)। সবকিছুতেই আগের থেকে ভাল মনে হচ্ছে।’

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: এনামুল হক বিজয়ট্রাইনেশন্স সিরিজ ২০১৮
শেয়ারTweetPin

সর্বশেষ

মুম রহমানের মুকুটে কোরিয়ার ‘গোল্ডেন পেন অ্যাওয়ার্ড’

আগস্ট ১১, ২০২৬
ছবি: সংগৃহীত

কলম্বিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ১৮

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

গুমের শিকার সোহেলের ছেলে এসএসসি পাস করায় শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

মালয়েশিয়ার প্রধানমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

আগস্ট ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

কুষ্টিয়া জেলা এনসিপির আহ্বায়ক টনি, সদস্য সচিব তালহা

আগস্ট ১০, ২০২৬
iscreenads
চ্যানেল আই অনলাইন লোগো, বাংলাদেশের জনপ্রিয় সংবাদ পোর্টাল. Channel i News - চ্যানেল আই নিউজ

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT