চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই প্রথম জাতিসংঘ সাধারণ পরিষদের ভার্চুয়াল অধিবেশন

চ্যানেল আই অনলাইনচ্যানেল আই অনলাইন
২:২৮ অপরাহ্ণ ১১, জুন ২০২০
- সেমি লিড, আন্তর্জাতিক
A A
Behind the Scenes

Behind the Scenes

বিশ্বব্যাপী করোনা ভাইরাস মহামারি ছড়িয়ে পড়ার কারণে ইতিহাসে এই প্রথমবারের মত এই বছর জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন ভার্চুয়াল পদ্ধতিতে অনুষ্ঠিত হবে। বুধবার এই আন্তর্জাতিক সংস্থার সভাপতি এমন ঘোষণা দেন।

জাতিসংঘের সদস্য দেশগুলোর কাছে নাইজেরিয়ার তিজানি মুহাম্মাদ-বন্দের পাঠানো চিঠিত বলা হয়, এখন পর্যন্ত আগামী ২২ থেকে ২৯ সেপ্টেম্বর এই অধিবেশনের তারিখ নির্ধারিত রয়েছে, যাতে বিশ্ব নেতাদের আগে থেকে রেকর্ডকৃত ভাষণ সম্প্রচার করা হবে।

মুহাম্মাদ বন্দে লেখেন, ‘আমি ধারণা করছি, মহামারি করোনা ভাইরাস (কোভিড-১৯) বিশ্বব্যাপী ছড়িয়ে পড়ার কারণে আন্তর্জাতিক ভ্রমণ এবং সশরীরে উপস্থিতিতে ব্যাপক পরিসরে সভা আয়োজনের ক্ষেত্রে সীমাবদ্ধতা রয়েছে এবং সম্ভবত এই মহামারি ২০২০ সালের সেপ্টেম্বরেও বিভিন্ন মাত্রায় বিরাজমান থাকতে পারে।’
তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোকে দেশের প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী বা জাতিসংঘ দূতের পূর্ব প্রচারে নিষেধাজ্ঞা সম্বলিত সর্বোচ্চ ১৫ মিনিটের একটি ভাষণ অধিবেশন শুরুর কমপক্ষে পাঁচ দিন আগে অবশ্যই জাতিসংঘে পাঠাতে হবে।

জাতিসংঘ সাধারণ পরিষদের হল মঞ্চ থেকে ভাষণ সম্প্রচার বা পাঠ করার সময় প্রত্যেক মিশনের একজন করে কূটনীতিক সরাসরি অধিবেশনে অংশ নিতে পারবেন।

গত মাসে জাতিসংঘ মহাসচিব অ্যান্টোনিও গুতেরেস বলেন, বিশ্ব স্বাস্থ্য সংকটের কারণে পরিকল্পনা অনুযায়ী সেপ্টেম্বরে বিশ্ব নেতাদের মিলিত হওয়া অসম্ভব হতে পারে।

জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশন হচ্ছে বিশ্বের বৃহত্তম কূটনৈতিক সমাবেশ। বিশ্ব নেতাদের এ সম্মেলনের ফাঁকে তাদের মধ্যে আরো কয়েকশ’ সভা অনুষ্ঠিত হয়ে থাকে। এসব সভার মধ্যে অনেক দ্বি-পাক্ষিক বৈঠকও থাকে।

Reneta

জাতিসংঘ ১৯৪৫ সালে প্রতিষ্ঠার পর থেকে এ সংস্থার সাধারণ পরিষদের অধিবেশন কখনো বাতিল করা হয়নি। তবে, তা দু’বার স্থগিত করা হয়, যা ২০০১ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রে হামলার কারণে একবার এবং আর্থিক সংকটের কারণে ১৯৬৪ সালে আরেক বার।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: কোভিড-১৯জাতিসংঘ সাধারণ পরিষদ
শেয়ারTweetPin

সর্বশেষ

আর্জেন্টিনার জয়ের সঙ্গে শিরোপা ধরে রাখার সম্ভাবনাও জানাল সুপারকম্পিউটার

জুলাই ১১, ২০২৬

মার্কিন নাগরিকদের স্বাগত জানাবে চীন: চীন মুখপাত্র

জুলাই ১১, ২০২৬

বিয়ের আসরে খাসির মাংসের বদলে মুরগি, সংঘর্ষে আহত ১২

জুলাই ১১, ২০২৬

খুলনায় বস্তাবন্দী কিশোরীর পরিচয় শনাক্ত, বাবা-মায়ের বিরুদ্ধে হত্যার অভিযোগ

জুলাই ১১, ২০২৬

ইরানের কাছ থেকে হরমুজ প্রণালিতে হামলা বন্ধের অঙ্গীকার চায় যুক্তরাষ্ট্র

জুলাই ১১, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT