চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

এই ধৃষ্টতা কোথায় পায় এরা?

সম্পাদনা পর্ষদসম্পাদনা পর্ষদ
৫:২৪ অপরাহ্ণ ০৩, ডিসেম্বর ২০২০
সম্পাদকীয়
A A

বেশ কিছুদিন ধরে দেশে ভাস্কর্য ও মূর্তি বিষয়ক বিতর্ক চলছে। মৌলবাদী প্রতিক্রিয়াশীল গোষ্ঠী বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতাপূর্ণ মন্তব্য করার পর দেশজুড়ে এর প্রতিবাদ শুরু হয়। এই প্রতিবাদ বিক্ষোভ যখন একটি আন্দোলনের গতি পাবে তখন ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে স্থাপিত মধুদার ভাস্কর্য গতরাতে কে বা কারা ভাঙ্গার অপপ্রয়াসে লিপ্ত হয়েছে। তারা ভাস্কর্যের কান ভেঙ্গে ফেলে। রাতেই বিষয়টি জানতে পেরে ভাস্কর্যের ভেঙে ফেলা অংশটি পুনঃস্থাপন করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টোরিয়াল টিমের একজন সদস্য জানিয়েছেন: মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙার বিষয়টি নজরে আসার পর প্রক্টর এ কে এম গোলাম রব্বানীকে জানানো হয়। পরে প্রক্টরিয়াল টিমের কয়েকজন সদস্য এসে ভাস্কর্যের ভাঙা অংশটি পুনঃস্থাপন করেন। তবে প্রক্টরের ভাষ্যমতে, মধুর ক্যান্টিনের সামনে উপস্থিত ব্যক্তিরাই কানটি পুনঃস্থাপন করেছেন। মধুসূদন দে, যিনি ‘মধুদা’ নামেই পরিচিত, ছিলেন মধুর ক্যান্টিনের প্রতিষ্ঠাতা। মধুদা সামাজিক ও রাজনৈতিক আন্দোলনে সোচ্চার ছিলেন। পাকিস্তানি হানাদার বাহিনী ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল থেকে তুলে নিয়ে গিয়ে তাকে হত্যা করে। মধুদার স্মরণে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের সামনে অবস্থিত রেস্টুরেন্টের নামকরণ করা হয় ‘মধুর ক্যান্টিন’।
মধুদার ভাস্কর্যে আঘাত ও কান প্রতিস্থাপনের বিষয়ে জানতে চাইলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী বলেন: এমন একটি তথ্য আমার কাছে এসেছে। মধুর ক্যান্টিনের সামনে উপস্থিত লোকজনই ভাস্কর্যটির কান প্রতিস্থাপন করেছেন।
মধুর ক্যান্টিনের একজন কর্মচারী জানান: গতকাল পৌনে আটটার দিকে তাঁরা মধুদার ভাস্কর্যের অংশবিশেষ ভাঙা দেখতে পান। পরে প্রক্টরকে বিষয়টি জানানো হয়। রাত নয়টার পর প্রক্টরিয়াল টিম এসে ভাস্কর্যের ভেঙে ফেলা অংশটি লাগিয়ে দিয়ে যায়। মধুসূদন দে স্মৃতি ভাস্কর্যটি মধুর ক্যান্টিনের সামনে থাকা গোলঘরের জানালার ঠিক পাশেই অবস্থিত। তবে শুরুতে ভাস্কর্যটি ক্যান্টিনের একটি দরজার সামনে স্থাপন করা হয়েছিল। ১৯৯৫ সালের ১৮ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের তৎকালীন উপাচার্য এমাজউদ্দিন আহমদ ভাস্কর্যটির প্রথম উদ্বোধন করেন। বর্তমান অবস্থানে ভাস্কর্যটির পুনর্নির্মাণের পর ২০০১ সালে এটির উদ্বোধন করেন তৎকালীন উপাচার্য এ কে আজাদ চৌধুরী। ভাস্কর্যটির ভাস্কর তৌফিক হোসেন খান।

স্বাধীনতা বিরোধি মৌলবাদী গোষ্ঠী বাংলাদেশের কৃষ্টি সংস্কৃতি ধ্বংসের জন্য প্রথম থেকেই মুখিয়ে আছে। দেখা যায় প্রতি বছর সনাতন ধর্মালম্বীদের দুর্গাপূজার সময় দেশের বিভিন্নস্থানে বিভিন্ন উছিলায় মূর্তি ভাঙ্গার উৎসব চলে। এগুলোর মধ্য দিয়ে দেশের সংখ্যালঘু সম্প্রদায়ের মনে ভীতি সঞ্চার করতে চায়। দেশকে সাম্প্রদায়িক মৌলবাদী রাষ্ট্রে পরিণত করতে চায় একটি গোষ্ঠী। তারই ধারাবাহিকতায় তারা বঙ্গবন্ধুর ভাস্কর্য নিয়ে ধৃষ্টতা দেখাতে পেরেছে। গতরাতের ন্যাক্কারজনক ঘটনাটি এইসব ধর্মীয় মৌলবাদীদের প্রকাশ্যে আস্ফালনের কারণে ঘটেছে। আমরা এই বিষয়ে সরকার ও তার সংশ্লিষ্ট মহলকে গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখার আহবান করছি। মধুদার ভাস্কর্য ভাঙ্গা কাদের মদদে, কারা করেছে তদন্ত করে বের করতে হবে। এবং এই সংশ্লিষ্ট দোষীদের কঠিন সাজা দিয়ে দৃষ্টান্ত স্থাপন করতে হবে। নতুবা ভবিষ্যত বাংলাদেশের চিত্র পাল্টে যেতে পারে। যা মহান স্বাধীনতার মাধ্যমে অর্জিত হয়েছিল।

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: ভাস্কর্যমধুর ক্যান্টিনশহীদসম্পাদকীয়
শেয়ারTweetPin

সর্বশেষ

পুলিশ সদস্যদের ওপর হামলার ঘটনায় তীব্র নিন্দা পুলিশ অ্যাসোসিয়েশনের

জুলাই ১০, ২০২৬
ছবি: সংগৃহীত

সেনাবাহিনীর সহায়তায় সাজেক থেকে ফিরলেন ১৫০ পর্যটক

জুলাই ১০, ২০২৬

সংবিধানে ফিরলো গণভোট ও তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা

জুলাই ১০, ২০২৬

রাজস্ব আদায় ভালো হবে ইনশাআল্লাহ, এনবিআরের সবাই ‘গিয়ার্ড আপ’

জুলাই ১০, ২০২৬

এমবাপে এগিয়ে চলেছেন

জুলাই ১০, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop
Bkash Full screen (Desktop/Tablet) Bkash Full screen (Mobile)

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT