চ্যানেল আই অনলাইন
Advertisement
English
  • সর্বশেষ
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • রাজনীতি
  • খেলাধুলা
  • বিনোদন
  • অপরাধ
  • অর্থনীতি
  • আদালত
  • ভিডিও
  • জনপদ
  • প্রবাস সংবাদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই টিভি
No Result
View All Result
চ্যানেল আই অনলাইন
En

‘এই টেস্ট আমরা ১২০ ভাগ দিয়ে খেলব’

চ্যানেল আই অনলাইন চ্যানেল আই অনলাইন
৪:৩৩ অপরাহ্ণ ১০, নভেম্বর ২০১৮
ক্রিকেট, স্পোর্টস
A A

দেয়ালে পিঠ ঠেকে গেলে আত্মরক্ষা করে বাঁচার কোনো পথ থাকে না। তখন আক্রমণই হয় একমাত্র উপায়। একের পর এক টেস্ট হারে বাংলাদেশ দলেরও পিঠ দেয়ালে ঠেকে গেছে।জিম্বাবুয়ের বিপক্ষে যখন সিরিজ হারের শঙ্কা, তখন টাইগাররা মাঠে দিতে চায় সামর্থ্যেরও বেশি। কক্ষপথে ফিরতে মাহমদুউল্লাহ রিয়াদের দল জয় ছিনিয়ে আনতে চায় নিজেদের উজার করে দিয়ে।

‘সবার ব্যক্তিগত বিশ্বাসের জায়গা থাকে। খেলোয়াড়রা নিজে থেকেও চিন্তা করে, দলও চিন্তা করে। আমার মনে হয়, আমাদের দেশের খেলোয়াড়রা হৃদয় দিয়ে খেলে। যেই তার দেশের জন্য খেলে সবসময় ১০০ ভাগ দিয়েই খেলে। এই টেস্টে আমরা ১২০ ভাগ দিয়ে খেলব।’

রোববার মিরপুরে শুরু হবে বাংলাদেশ-জিম্বাবুয়ে সিরিজের দ্বিতীয় টেস্ট। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের অভিষেক টেস্টে বাংলাদেশ হার মানে ১৫১ রানের বিশাল ব্যবধানে। ঘরের মাঠে ১৭ বছর পর জিম্বাবুয়ের কাছে টেস্ট হারের ম্যাচে প্রথম ইনিংসে ১৪৩ ও দ্বিতীয় ইনিংসে ১৬৯-এর বেশি করতে পারেনি বাংলাদেশ।

প্রথম টেস্টে নামানো হয়নি দলের সেরা বোলার মোস্তাফিজুর রহমানকে। নানা কারণে প্রশ্ন উঠছে, জিম্বাবুয়েকে কি হালকাভাবে নিয়েছিল বাংলাদেশ?

অধিনায়ক মাহমুদউল্লাহ অবশ্য উড়িয়ে দিয়েছেন এমন কথা, ‘না তেমন কোনো অনুভূতি আমাদের মধ্যে কাজ করে না। কারণ আমরা প্রতিটি প্রতিপক্ষকেই ওভাবেই দেখি। ইংল্যান্ড, অস্ট্রেলিয়াকে যেভাবে দেখি, আমি জিম্বাবুয়েকেও একই চোখে দেখি। কারণ মাঠে গিয়ে ভালো খেলাটাই মূল লক্ষ্য। সেটা যদি আপনি করতে না পারেন তাহলে আপনারও খারাপ লাগবে, কারণ আপনি দেশের হয়ে ভালো করতে পারছেন না। এটা সবাইকেই অনেক পীড়া দেয়।’

‘আমরা এখন সবার সাথেই কথা বলেছি, টিম ম্যানেজমেন্টের সবার সাথেই আলাপ হয়েছে। আমাদের এখন দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার মত অবস্থা। আমাদের শক্ত হয়ে ফিরে আসতে হবে। এখানে অন্য কিছু ভাবার কোনো সুযোগ নেই।’

Reneta

Channel-i-Tv-Live-Motiom

ট্যাগ: মাহমুদউল্লাহ রিয়াদলিড স্পোর্টস
শেয়ারTweetPin

সর্বশেষ

পিকফোর্ডের পানির বোতলে পেনাল্টি পরিকল্পনা, ফাঁস করে দিলো আর্জেন্টিনা

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

গত ২৪ ঘন্টায় হামে আরও ৮ জনের মৃত্যু

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

মা-বাবার তালাক বিরোধে সন্তানের ভরণপোষণ বন্ধ করা যাবে না: হাইকোর্ট

জুলাই ১৬, ২০২৬
ছবি: সংগৃহীত

সৌদির কাছে ১৯৬ কোটি ডলারের অস্ত্র বিক্রি করবে যুক্তরাষ্ট্র

জুলাই ১৬, ২০২৬

ডেঙ্গু মোকাবিলায় ফুলহাতা শার্ট-লুঙ্গি পরাসহ যেসব পরামর্শ স্বাস্থ্যমন্ত্রীর

জুলাই ১৬, ২০২৬
iscreenads

প্রকাশক: শাইখ সিরাজ
সম্পাদক: জাহিদ নেওয়াজ খান
ইমপ্রেস টেলিফিল্ম লিমিটেড , ৪০, শহীদ তাজউদ্দীন আহমদ সরণী, তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা-১২০৮, বাংলাদেশ
www.channeli.com.bd,
www.channelionline.com 

ফোন: +৮৮০২৮৮৯১১৬১-৬৫
[email protected]
[email protected] (Online)
[email protected] (TV)

  • আর্কাইভ
  • চ্যানেল আই অনলাইন সম্পর্কে
  • চ্যানেল আই সম্পর্কে
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

Welcome Back!

Login to your account below

Forgotten Password?

Retrieve your password

Please enter your username or email address to reset your password.

Log In
Bkash Stickey June 2025 Desktop

Add New Playlist

No Result
View All Result
  • সর্বশেষ
  • প্রচ্ছদ
  • ফিফা ২০২৬
  • চ্যানেল আই লাইভ | Channel i Live
  • বাংলাদেশ
  • আন্তর্জাতিক
  • স্বাস্থ্য
  • স্পোর্টস
  • রাজনীতি
  • অর্থনীতি
  • বিনোদন
  • লাইফস্টাইল
  • কর্পোরেট নিউজ
  • আইস্ক্রিন
  • অপরাধ
  • আদালত
  • মাল্টিমিডিয়া
  • মতামত
  • আনন্দ আলো
  • জনপদ
  • আদালত
  • কৃষি
  • তথ্যপ্রযুক্তি
  • নারী
  • পরিবেশ
  • প্রবাস সংবাদ
  • শিক্ষা
  • শিল্প সাহিত্য
  • চ্যানেল আই সকল সোস্যাল মিডিয়া

© 2023 চ্যানেল আই - Customize news & magazine theme by Channel i IT